Journalbd24.com

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ভারতী এয়ারটেলে ১০০ কোটি ডলার বিনিয়োগ করছে গুগল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২২ ১৬:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২২ ১৬:১৮

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    ভারতী এয়ারটেলে ১০০ কোটি ডলার বিনিয়োগ করছে গুগল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২২ ১৬:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২২ ১৬:১৮

    ভারতী এয়ারটেলে ১০০ কোটি ডলার বিনিয়োগ করছে গুগল

    ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি ভারতী এয়ারটেলে ১০০ কোটি ডলার বিনিয়োগ করছে গুগল। চীনকে টেক্কা দেওয়া এবং ভারতের শত কোটি জনসংখ্যার বিশাল বাজার ধরতে এই অর্থ ঢালছে মার্কিন টেক জায়ান্টরা। খবর ব্লুমবার্গের।

    চুক্তি অনুসারে, গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট ৭০ কোটি ডলারে ভারতী এয়ারটেলের ১ দশমিক ২৮ শতাংশ শেয়ার কিনবে। যন্ত্রাংশসহ অন্যান্য খরচ বাবদ পরের কয়েক বছরে আরও ৩০ কোটি ডলার দেবে গুগল।

    এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি ভারত ক্রমেই সিলিকন ভ্যালির প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হয়ে উঠছে, বিশেষ করে প্রযুক্তি খাতে চীনের সাম্প্রতিক কড়াকড়ির পর থেকে। এয়ারটেলের আগেও ভারতে মোটা অংকের বিনিয়োগ করেছে গুগল। ২০২০ সালে ৪৫০ কোটি ডলারে মুকেশ আম্বানির জিও প্ল্যাটফর্মস লিমিটেডের শেয়ার কিনেছে তারা। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ডিজিটাল ইন্ডিয়া’ কর্মসূচির আওতায় যৌথভাবে একটি সাশ্রয়ী স্মার্টফোন তৈরিতেও হাত লাগিয়েছে গুগল।

    গুগল বিনিয়োগ করার খবর ছড়ানোর পরপরই ভারতী এয়ারটেলের শেয়ারের দর বেড়েছে অন্তত ৬ দশমিক ৬ শতাংশ। নয়া দিল্লিভিত্তিক প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার ৭৩৪ রুপিতে কিনছে গুগল।

    গুগল ও অ্যালফাবেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাই এক বিবৃতিতে বলেছেন, আমাদের ‘গুগল ফর ইন্ডিয়া ডিজিটাইজেশন ফান্ড’র অধীনে স্মার্টফোন সহজলভ্য করা, নতুন ব্যবসায়িক মডেলের সমর্থনে জনসংযোগ বাড়ানো ও কোম্পানিগুলোর ডিজিটালাইজেশন যাত্রায় সহযোগিতার ধারাবাহিকতায় এ বিনিয়োগ করা হচ্ছে।

    গুগলের বিনিয়োগ সুনীল মেহতার নেতৃত্বাধীন ভারতী এয়ারটেলকে ৫জি পরিকল্পনা এগিয়ে নিয়ে রিলায়েন্স জিওর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোর সুযোগ করে দেবে। টানা কয়েক বছর ধরে ভারতে এক নম্বর টেলিকম কোম্পানির মুকুট ধরে রেখেছে আম্বানির টেলিকম কোম্পানিটি।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬