Journalbd24.com

শনিবার, ২১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • গভীর সমুদ্রে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে অস্ট্রেলিয়ার আগ্রহ প্রকাশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২২ ১২:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২২ ১২:৪৪

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    গভীর সমুদ্রে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে অস্ট্রেলিয়ার আগ্রহ প্রকাশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২২ ১২:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২২ ১২:৪৪

    
গভীর সমুদ্রে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে অস্ট্রেলিয়ার আগ্রহ প্রকাশ

    বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরসহ এই অঞ্চলের গভীর সমুদ্রে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া। দেশটির হাইকমিশনার জানিয়েছেন, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বাস্তবায়নে ঢাকাকে গুরুত্বপূর্ণ অংশীদার ভাবে ক্যানবেরা। করোনা মোকাবেলার পাশাপাশি, বাণিজ্য ও বিনিয়োগ প্রসারে দেশটির ইচ্ছার কথাও জানান তিনি।

    পশ্চিমা দেশগুলোর মধ্যে প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় অস্ট্রেলিয়া। বিজয়ের পরপরই ১৯৭২ এর ৩১ জানুয়ারি ঢাকায় মিশন চালু করে তারা। এমনকি বাংলাদেশের একমাত্র বিদেশি বীরপ্রতীক উইলিয়াম ওডারল্যান্ডও অস্ট্রেলিয়ার নাগরিক।

    মুক্তিযুদ্ধকালের বন্ধু অস্ট্রেলিয়ার সাথে সম্পর্কের ৫০ বছর পার করছে বাংলাদেশ। পরীক্ষিত এই সম্পর্ক কেবল উষ্ণ নয় দৃঢ়ও উল্লেখ করে ঢাকায় অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুয়ার বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা দৃশ্যমান, আর দুই দেশের আরও অনেক কাজের সুযোগ বিদ্যমান যা করতে আগ্রহী অস্ট্রেলিয়া।

    অস্ট্রেলিয়ান হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ কাজ করার আছে। বিশাল জনগোষ্ঠীর এই দেশের শক্তি দিন দিন বাড়ছে। ভারত মহাসাগরে আমরা গুরুত্বপূর্ণ অংশীদার। দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ছে। ঢাকায় দুই বছর কাটিয়ে আমার পর্যবেক্ষণ, আরও বেশি সহযোগিতা, সংযোগ স্থাপন ও সম্পর্কোন্নয়নের সুযোগ আছে।

    গত সেপ্টেম্বরে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চুক্তি সই করেছে দেশদুটি। সেটিকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে হাইকমিশনার বলছেন, বাংলাদেশের গভীর সমুদ্রের সদ্ব্যবহারে অংশীদার হতে চায় তার দেশ। তিনি বলেন, বাংলাদেশের পণ্যের মান ভালো এবং এসব নিয়ে অস্ট্রেলিয়ানদের আগ্রহ বাড়ছে। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে সেখানকার বিনিয়োগকারীদের মধ্যেও আগ্রহ দেখেছি। টেক্সটাইল, অ্যাপারেলস, খনিজ সম্পদ, জ্বালানি, কৃষি, বাণিজ্য, মৎস্য ছাড়াও শিক্ষা এবং তথ্য প্রযুক্তি খাতের দক্ষতা বৃদ্ধিতে তারা কাজ করতে চায় বলেও জানান এই হাইকমিশনার।

    জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের মত বৈশ্বিক সংকট মোকাবেলায়ও নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ। তাই এ অঞ্চলে বাংলাদেশের গুরুত্ব ক্রমশই বাড়ছে বলে মনে করে অস্ট্রেলিয়া। জেরেমি বলেন, আসিয়ান ও এই অঞ্চলের প্রবেশপথ বাংলাদেশ। এক দশকে অর্থনৈতিক খাতে অসামান্য উন্নয়ন করেছে দেশটি। ইন্দো প্যাসিফিক অঞ্চলে এ যাত্রায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হতে চাই আমরা। অর্থনৈতিক অবস্থান আরও শক্তিশালী করতে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক গভীর করতে চায় অস্ট্রেলিয়া।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬