Journalbd24.com

শনিবার, ২১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ইউক্রেন সংকট: এলএনজি ট্যাংকারের বিপুল অর্ডার পাচ্ছে দক্ষিণ কোরিয়া
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:১২

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    ইউক্রেন সংকট: এলএনজি ট্যাংকারের বিপুল অর্ডার পাচ্ছে দক্ষিণ কোরিয়া

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:১২

    ইউক্রেন সংকট: এলএনজি ট্যাংকারের বিপুল অর্ডার পাচ্ছে দক্ষিণ কোরিয়া

    এ যেন মেঘ না চাইতে বৃষ্টি! ইউক্রেন সংকটের কারণে রাশিয়া যেকোনো সময় ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে। আর সে কারণে রাশিয়ার বিকল্প খুঁজতে মরিয়া ইউরোপের দেশগুলো। এটিই এখন দক্ষিণ কোরিয়ার শীর্ষ জাহাজ নির্মাতাদের জন্য সুখবর নিয়ে আসছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ট্যাংকারের জন্য বিপুল পরিমাণ অর্ডার পাচ্ছে তারা।

    ডেইউ শিপবিল্ডিং অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং কোম্পানি স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) জানিয়েছে, এটি ইউরোপ থেকে মোট ১ দশমিক ৮৪ ট্রিলিয়ন অর্থাৎ দেড় বিলিয়ন মার্কিন ডলার অর্ডার পেয়েছে। এই অর্ডারের মধ্যে একটি গ্রিক সামুদ্রিক শিপারের জন্য দুটি এলএনজি জাহাজ এবং অন্য ক্লায়েন্টের জন্য ছয়টি কন্টেইনারবাহী জাহাজ নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে।

    ব্রিটিশ মার্কেট ইন্টেলিজেন্স কোম্পানি ক্লার্কসন রিসার্চের তথ্য অনুযায়ী, গতবছর ৮৩টি এলএনজি জাহাজের অর্ডার দেওয়া হয়েছিল। যার মধ্যে ১৫টি পায় এই কোম্পানিটি। চলতি বছরও ডেইউ এরই মধ্যে পাঁচটি এলএনজি শিপের অর্ডার পেয়েছে।

    কোরিয়া শিপবিল্ডিং এবং অফশোর ইঞ্জিনিয়ারিং - যা হুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজের সদস্য হিসেবে গণ্য এবং স্যামসাং হেভি ইন্ডাস্ট্রিজ ২০২১ সালে যথাক্রমে ৩২ এবং ২২টি এলএনজি জাহাজের অর্ডার জিতে নেয়। ক্লার্কসন রিসার্চের তথ্য অনুযায়ী দক্ষিণ কোরিয়ার তিনটি বৃহত্তম জাহাজ নির্মাণ কোম্পানি গত বছর ৮৩ শতাংশ অর্ডার জিতেছে।

    দেশটির সরকারি তথ্য বলছে যে, দক্ষিণ কোরিয়ায় মূল্য অনুসারে জাহাজের অর্ডার আগের বছরের থেকে দুই দশমিক তিনগুণ বেড়ে ২০২১ সালে ৪৩ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। এটি ২০১৯ সালের চেয়ে ৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং গত আট বছরের মধ্যে সর্বোচ্চ।

    ইউরোপে জ্বালানি সংকটের কারণে এলএনজি জাহাজের চাহিদা বেড়েছে। যদিও এটি বরাবর পেছনের সারিতে ছিল।

    ইউরোপ মূলত পাইপলাইনের মাধ্যমে রাশিয়া থেকে গ্যাস আমদানি করে। কিন্তু সম্প্রতি ইউক্রেন ইস্যুতে মস্কো গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে। ভবিষ্যতে সরবরাহ বন্ধই করে দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করছে ইউরোপীয় দেশগুলো।

    ইউরোপ মধ্যপ্রাচ্য বা দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি করে রাশিয়ার ওপর নির্ভরতা কমাতে চায়। ফলে এটি করার জন্য এলএনজি ট্যাংকার প্রয়োজন। ইউরোপীয় সংশ্লিষ্টরা এই ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে এলএনজির অর্ডার বাড়িয়েছে।

    বিশ্বের প্রাকৃতিক গ্যাসের ১৭ শতাংশ উৎপাদন করে রাশিয়া। আর এই গ্যাসের জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল ইউরোপীয় দেশগুলো। ইউরোপীয় ইউনিয়নের তথ্য বলছে, ১৯৭০ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থেকে ইউরোপ প্রাকৃতিক গ্যাস আমদানি শুরু করে। সম্প্রতি কয়েক বছর ধরে সেই নির্ভরতা আরও বেড়েছে। বছরে এখন ৪০ শতাংশ প্রাকৃতিক গ্যাস ইউরোপে সরবরাহ করে রাশিয়া। কিন্তু রাশিয়া দীর্ঘমেয়াদি চুক্তির অধীনে প্রায় অর্ধেক গ্যাস সরবরাহ করে আসছে। ফলে অতিমাত্রায় নির্ভরশীলতার কারণে ইউরোপীয় দেশগুলোতে প্রাকৃতিক গ্যাসের দাম স্বাভাবিক মাত্রার চেয়ে প্রায় ছয় বা সাত গুণ বেড়েছে।

    সূত্র: নিক্কেই এশিয়া

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬