Journalbd24.com

শনিবার, ২১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • জীবিত নয়, ৫ দিন পর উদ্ধার হলো রাইয়ানের নিথর দেহ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ ফেব্রুয়ারী, ২০২২ ১৪:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ ফেব্রুয়ারী, ২০২২ ১৪:৩৯

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    জীবিত নয়, ৫ দিন পর উদ্ধার হলো রাইয়ানের নিথর দেহ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ ফেব্রুয়ারী, ২০২২ ১৪:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ ফেব্রুয়ারী, ২০২২ ১৪:৩৯

    জীবিত নয়, ৫ দিন পর উদ্ধার হলো রাইয়ানের নিথর দেহ

    ১০৪ ফুট গভীর কূপে পড়ে যাওয়ার পাঁচদিন পর উদ্ধার হলো মরক্কোর শিশু রাইয়ান। তবে জীবিত নয়, মৃত অবস্থায় তাকে উদ্ধার করে আনে উদ্ধারকর্মীরা। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে কূপের গভীর থেকে রাইয়ানের মরদেহ তুলে আনে উদ্ধারকারী দল।

    মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদের বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার করা এক প্রতিবেদন থেকে রাইয়ানের মরদেহ উদ্ধারের এই খবর জানা যায়।

    গত মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে মরক্কোর চেফচাওয়েন প্রদেশের ইঘরান গ্রামে নিজের বাড়ির পার্শ্ববর্তী একটি গভীর কূপে পড়ে যায় পাঁচ বছর বয়সী শিশু রাইয়ান। তারপর থেকেই তাকে উদ্ধার করতে তৎপর ছিলো মরক্কোর জরুরি বিভাগের কর্মীরা। মরক্কোর বেসামরিক সুরক্ষা অধিদপ্তর এই উদ্ধারকার্যে নেতৃত্ব দেয়।

    পাঁচদিন ধরে কূপের ১০৪ ফুট গভীরে আটকে থাকা রাইয়ানকে উদ্ধার করে আনতে ভারী যন্ত্রপাতি ও প্রচুর দক্ষ লোকবল নিয়ে কাজ করতে থাকে উদ্ধারকারী দল। মাত্র ৯.৮ ইঞ্চি প্রস্থের কূপের ভেতর কেউ নেমে গিয়ে রাইয়ানকে তুলে আন অসম্ভব ছিলো। তাই উদ্ধারকারী ক্রেন, বুলডোজারসহ ভারী যন্ত্রপাতি দিয়ে কূপের পাশে বিশাল গর্ত খোঁড়ার কাজ শুরু করে। তবে তাতেও ভয় ছিলো ভূমিধ্বসে যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে দূর্ঘটনা। বিগত পাঁচ দিন ধরে রাত দিন টানা কাজ করে গেছে উদ্ধারকারী দলের কর্মীরা। ভূমির এতো গভীরে অন্ধকারের কারণে আলো জ্বালিয়ে কাজ করতে হয়েছে তাদের।

    কূপে পড়ার চারদিন পেরোনোর পরও শিশুটিকে উদ্ধার করতে না পারায় পঞ্চম দিনে এসে আরও জোরেশোরে কাজ শুরু করে উদ্ধারকারী দল। টানা পাঁচদিন কূপের গভীরে আটকে থেকে অনেকটাই নিস্তেজ হয়ে পড়েছিলো রাইয়ানের শরীর। দড়ি দিয়ে বেঁধে শুকনো খাবার, পানি আর অক্সিজেন মাস্ক পাঠানো হয়েছিলো তার কাছে। তবে সেসবের কিছুই বাঁচিয়ে রাখতে পারেনি শিশু রাইয়ানকে।

    উদ্ধারকারী দলের প্রধান আবদেলহাদি টেমরানি এর আগে রাইয়ানকে জীবিত উদ্ধারের আশাব্যক্ত করে জানিয়েছিলেন, শিশুটির অবস্থা সম্পর্কে জানা খুবই কঠিন। কিন্তু আমরা এখনও খুব আশাবাদী। কুয়ায় পাঠানো ক্যামেরায় দেখা গেছে সে একপাশে শুয়ে আছে।

    তিনি আরও জানান, রাইয়ানের কাছে পৌঁছাতে আর মাত্র ২ মিটার মাটি খুঁড়তে হবে। কোনো ধরণের পাথরের মুখে না পড়লেই তাকে দ্রুত উদ্ধার করে আনা সম্ভব।

    রাইয়ান কূপে পড়ে যাওয়ার পর থেকে তার বাবা-মা একেবাড়ে মুষড়ে পড়েন। রাইয়ানের বাবা বলেন, তিনি ও তার স্ত্রী একেবারের ‘বিধ্বস্ত (মানসিকভাবে) এবং খুবই উদ্বিগ্ন।’

    তিনি আরও বলেন, ‘আমার চোখের সামনে ছোট্ট রাইয়ান পড়ে গেলো। সেই থেকে এক মুহূর্তের জন্যও আমি চোখ বন্ধ করে ঘুমোতে পারিনি।’

    আরও পড়ুন: মরক্কোয় গভীর কূপে পড়া শিশু রাইয়ানকে কি জীবিত উদ্ধার সম্ভব

    শেষমেশ উদ্ধার করা গেছে শিশু রাইয়ানকে। কিন্তু পাঁচদিন ধরে অন্ধকারে আটকে থাকা শিশুটির মরদেহই তুলে আনতে হয়েছে উদ্ধারকারী দলকে। রাইয়ানের মৃত্যুর সংবাদ মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ তার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬