Journalbd24.com

শনিবার, ২১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • মতানৈক্য থাকলেও কিছু বিষয়ে ম্যাক্রোঁর সঙ্গে একমত পুতিন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ ফেব্রুয়ারী, ২০২২ ১৩:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ ফেব্রুয়ারী, ২০২২ ১৩:৫৯

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    মতানৈক্য থাকলেও কিছু বিষয়ে ম্যাক্রোঁর সঙ্গে একমত পুতিন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ ফেব্রুয়ারী, ২০২২ ১৩:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ ফেব্রুয়ারী, ২০২২ ১৩:৫৯

    মতানৈক্য থাকলেও কিছু বিষয়ে ম্যাক্রোঁর সঙ্গে একমত পুতিন

    ইউক্রেন সংকট নিয়ে বৈঠক হয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। সোমবারের ওই বৈঠকের ফল থেকে ইউক্রেন সংকটের একটি কূটনৈতিক সমাধানে আশার আলো আরও দীপ্ত হয়েছে।

    জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এসব কথা উল্লেখ করা হয়।

    রাশিয়ার ‘আগ্রাসন’ বন্ধ করতে একের পর এক বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে ন্যাটোর অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলো। সে জন্যই সোমবার মস্কোয় যান ফরাসি প্রেসিডেন্ট।

    দীর্ঘ বৈঠকের পর ম্যাক্রোঁ সংবাদমাধ্যমকে জানান, মতবিরোধ থাকলেও বেশ কিছু বিষয়ে ফ্রান্সের সঙ্গে রাশিয়া একমত হয়েছে। আরো শান্তিপূর্ণ বৈঠকের রাস্তা তৈরি হয়েছে।

    পুতিন জানিয়েছেন, ম্যাক্রোঁর কিছু কিছু প্রস্তাব বাস্তবসম্মত। তবে এদিনও ন্যাটোর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট।

    ম্যাক্রোঁ জানিয়েছেন, পুতিনের সঙ্গে বৈঠক শান্তিপূর্ণ আলোচনার রাস্তা খুলে দিয়েছে।

    কয়েকসপ্তাহ আগে রাশিয়া জানিয়ে দিয়েছিল, তাদের দাবি না মানলে ন্যাটো বা তার অন্তর্ভুক্ত দেশগুলোর সঙ্গে তারা আর কোনো আলোচনায় যাবে না।

    ফ্রান্স জানিয়েছে, যে কোনো স্বাধীন দেশের ন্যাটোর সদস্যপদ পাওয়ার অধিকার আছে। এ বিষয়েও প্রথম থেকে দ্বিমত রয়েছে ক্রেমলিনের। মস্কোর বক্তব্য, ইউক্রেনকে কোনোভাবেই ন্যাটোর সদস্যপদ দেয়া যাবে না।

    ম্যাক্রোঁর দাবি, পুতিনও যুদ্ধের বিরুদ্ধে। আলোচনার মাধ্যমে যাতে যুদ্ধের আশঙ্কা বন্ধ করা যায়, তা নিয়েই আলোচনা হয়েছে। সীমান্তে উত্তেজনা কমানোর প্রস্তাবে সায় দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। আরো আলোচনার রাস্তা খুলে দিয়েছেন।

    তবে একইসঙ্গে ম্যাক্রোঁ জানিয়েছেন, সব বিষয়ে পুতিনের সঙ্গে তিনি সহমত হননি। ন্যাটোর অবস্থানও পুতিনের কাছে স্পষ্ট করে দিয়েছেন তিনি।

    বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্টও। তিনি জানান, ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। ম্যাক্রোঁর বেশ কিছু প্রস্তাব বাস্তবসম্মত। রাশিয়া যুদ্ধের বিরোধী। ফলে উত্তেজনা কমানোর জন্য আরো আলোচনায় রাজি ক্রেমলিন। কিন্তু কয়েকটি বিষয় ন্যাটোকে মাথায় রাখতে হবে।

    পুতিন বলেন, ইউক্রেন যদি এই সুযোগে ক্রাইমিয়া দখলের চেষ্টা করে তাহলে রাশিয়ার সামনে যুদ্ধ ছাড়া আর কোনো বিকল্প থাকবে না।

    পুতিনের অভিযোগ, ন্যাটো ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা সমাবেশ নিয়ে বার বার চাপ দেয়ার চেষ্টা করছে। তারা একবারও বলছে না, রাশিয়া আত্মরক্ষার জন্য নিজের দেশের ভিতর সেনা সমাবেশ করেছে। অন্য দেশে নয়। উল্টোদিকে ন্যাটো রাশিয়ার সীমান্ত জুড়ে একাধিক দেশে সেনা সমাবেশ ঘটিয়েছে। এ নিয়ে তাদের কোনো প্রতিক্রিয়া নেই।

    পুতিনের অভিযোগ, পুরো ঘটনায় রাশিয়াকে ভিলেন প্রতিপন্ন করার চেষ্টা হচ্ছে, যা মেনে নেবে না রাশিয়া। পুতিনের দাবি, ন্যাটো একটি ডিফেন্স ফোর্স। আগ্রাসনের কোনো অধিকার তাদের নেই। কিন্তু বাস্তবে তারা যা করছে, তা রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসন ছাড়া আর কিছু নয়।

    এদিন আবার রাশিয়া জানিয়েছে, আলোচনার রাস্তা খুলতে হলে তাদের স্বার্থের দিকটিও সবাইকে মাথায় রাখতে হবে।

    বিশেষজ্ঞদের বক্তব্য, পূর্ব ইউক্রেন সীমান্তে উত্তেজনা এখনো আগের মতোই আছে। যুদ্ধের ফ্রমেশন তৈরি করে রেখেছে রাশিয়া। ন্যাটো এবং মার্কিন বাহিনীও স্ট্রেটিজিক অঞ্চলে নিজেদের শক্তি বাড়াচ্ছে। একের পর এক আলোচনা হলেও যুদ্ধ পরিস্থিতির এখনো পর্যন্ত কোনো বদল ঘটেনি।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬