Journalbd24.com

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • বাড়ির বাতিল জঞ্জাল থেকে পাওয়া গেল ৮৬ কোটি টাকার চিত্রকর্ম!
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ ফেব্রুয়ারী, ২০২২ ১৪:০১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ ফেব্রুয়ারী, ২০২২ ১৪:০১

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    বাড়ির বাতিল জঞ্জাল থেকে পাওয়া গেল ৮৬ কোটি টাকার চিত্রকর্ম!

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ ফেব্রুয়ারী, ২০২২ ১৪:০১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ ফেব্রুয়ারী, ২০২২ ১৪:০১

    
বাড়ির বাতিল জঞ্জাল থেকে পাওয়া গেল ৮৬ কোটি টাকার চিত্রকর্ম!

    অনেকেই তো বাড়ির পুরনো অব্যবহৃত বাতিল জঞ্জাল ফেলে দেন, বা সেসবের মধ্যে যা বিক্রি হয়, তা বিক্রি করে দেন। এই ভাবেই একদা বাড়ির ফেলনা জিনিসপত্র হিসাবে মাত্র ৩০ মার্কিন ডলারে (প্রায় ২ হাজার ৫৮২ টাকা) বিক্রি হয়ে গিয়েছিল একটি ছবি। পরে জানা যায়, চিত্রকর্মটির আদত মূল্য নাকি ১ কোটি ডলার! ভারতীয় মূল্যমানে যা ৮৬ কোটি টাকারও বেশি!

    বলা হচ্ছে, সেটি নাকি এঁকেছিলেন এক জার্মান চিত্রশিল্পী যার নাম-- আলব্রেখট ড্যুরার। ১৫২৮ সালে মৃত্যু হয় তার। রেনেসাঁ যুগের সবচেয়ে খ্যাতনামা শিল্পী ও বুদ্ধিজীবীদের একজন হিসেবেই চিহ্নিত করা হয়ে থাকে তাকে। পাশাপাশি সেই সময়ের শ্রেষ্ঠ জার্মান শিল্পীর খেতাবও পেয়েছিলেন তিনি। এমন একজন শিল্পীর নতুন কোনো কাজ এভাবে সামনে আসাটা সত্যিই খুব বিরল, খুব আকর্ষণীয়, খুব রোমাঞ্চকরও।

    ড্যুরারের আঁকা চিত্রকর্মটির নাম 'দ্য ভার্জিন অ্যান্ড চাইল্ড'। সেটি ১৫০৩ সালে আঁকা শেষ হয়েছিল। চিত্রকর্মটি রাখা আছে লন্ডনের 'অ্যাগনিউস গ্যালারি' নামের এক নিলামকারী প্রতিষ্ঠানে। এই গ্যালারির একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন ক্লিফোর্ড শোরার নামের এক শিল্প-সংগ্রাহক। ক্লিফোর্ড শোরার এই 'দ্য ভার্জিন অ্যান্ড চাইল্ড' প্রসঙ্গে বলেন, ২০১৯ সালে ম্যাসাচুসেটসে একটি পার্টিতে যাচ্ছিলেন তিনি। সঙ্গে উপহার নিতে ভুলে যান তিনি। অগত্যা উপহার কিনতে তাকে ছুটতে হয় এক বইয়ের দোকানে।

    দোকানি তাকে জানান, তার এক বন্ধুর কাছে ড্যুরারের একটি চিত্রকর্ম আছে। উপহার হিসেবে সেটিও কিনতে পারেন শোরার। শুনেই সেখানে ছোটেন শোরার। বিষয়টি নিয়ে তিনি খুব উত্তেজিতও ছিলেন। কারণ, ড্যুরারের অজানা কোনো চিত্রকর্মের সন্ধান সর্বশেষ মিলেছিল ১০০ বছরের বেশি আগে! ফলে শোরারের মনে হচ্ছিল, সত্যিই কি ড্যুরারের ছবি আর পাওয়া সম্ভব? যাই হোক, শেষমেষ ওই ব্যক্তির কাছে পৌঁছে চমকে যান শোরার। চিত্রকর্মটি দেখেই তিনি বুঝতে পেরেছিলেন যে, সেটি আসল।

    তবে, শোরার চিনলেই তো হবে না। এটা যে আসল, সেটা তো প্রমাণও করতে হবে। ফলে চিত্রকর্মটি যে ড্যুরারের আঁকা, খাতায়-কলমে তা প্রমাণ করতে তিন বছর ধরে নানা পরীক্ষা-নিরীক্ষা চলল। শেষমেশ প্রমাণ হল, চিত্রকর্মটি আসল। এবং সবকিছুর পরে শোরারের বিশ্বাস, নিলামে তোলা হলে চিত্রকর্মটির দাম ১ কোটি ডলারও ছাড়িয়ে যাবে।

    তবে শোরার এটি জেনে সেদিনই, সেই উপহার কেনবার দিনেই আশ্চর্য হয়ে গিয়েছিলেন যে, চিত্রকর্মটি নাকি ২০১৭ সালে কেনা হয়েছিল একটি বাড়ির বাতিল জিনিসপত্র হিসেবে! দাম? মাত্র ৩০ ডলার!

    সূত্র: সিএনএন।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬