Journalbd24.com

শনিবার, ২১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • রাশিয়া ইউক্রেনে আক্রমণ করলে গ্যাস পাইপ লাইন থাকবে না: বাইডেন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ ফেব্রুয়ারী, ২০২২ ১৫:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ ফেব্রুয়ারী, ২০২২ ১৫:০৫

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    রাশিয়া ইউক্রেনে আক্রমণ করলে গ্যাস পাইপ লাইন থাকবে না: বাইডেন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ ফেব্রুয়ারী, ২০২২ ১৫:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ ফেব্রুয়ারী, ২০২২ ১৫:০৫

    রাশিয়া ইউক্রেনে আক্রমণ করলে গ্যাস পাইপ লাইন থাকবে না: বাইডেন

    ইউক্রেন সীমান্তে রাশিয়ার এক লাখের বেশি সৈন্য মোতায়েন রাখাকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনা চরমে উঠেছে। এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ্ এর সঙ্গে সোমবার ওয়াশিংটনে বৈঠক করেছেন।  

    বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে নবনির্মিত নর্ড স্ট্রিম টু গ্যাস পাইপ লাইন নিয়ে হুমকি দিয়েছেন বাইডেন। তিনি বলেছেন, মস্কো যদি ইউক্রেনে আক্রমণ চালায়, তাহলে জার্মানিকে গ্যাস সরবরাহ করা রাশিয়ার লাভজনক দ্বিতীয় গ্যাস পাইপ লাইনটি বন্ধ করে দেওয়া হবে।

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, 'কেবল যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা আক্রমণের কথা বলছে। ' ইউক্রেনে হামলার পরিকল্পনার কথা বরাবরই অস্বীকার করে আসছে মস্কো।

    নর্ড স্ট্রিম টু গ্যাস পাইপ লাইন কিভাবে বন্ধ করে দেওয়া হবে, সে ব্যাপারে বাইডেনের কাছে জানতে চান সাংবাদিকরা। তবে সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি বাইডেন। তিনি শুধু বলেছেন, আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি- এটা আমরা করতে পারব।

    জার্মান চ্যান্সেলর হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওয়াশিংটনে প্রথমবার সফরে গেছেন শলৎজ। রাশিয়া যদি ইউক্রেনে আগ্রাসন চালায়, সে ক্ষেত্রে মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও জার্মানি ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন তিনি। শলৎজ বলেছেন, একই পদক্ষেপ নেব আমরা। আর সেটা রাশিয়ার জন্য বেশ কঠিন হবে।

    এদিকে মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইউক্রেন সঙ্কট কমানোর ব্যাপারে আগামী দিনগুলো হবে গুরুত্বপূর্ণ। মস্কোতে বৈঠকের পর সোমবার স্থানীয় সময় রাতে এ কথা বলেন ম্যাখোঁ।

    ইউক্রেন সীমান্তে রুশ সৈন্যদের ব্যাপক উপস্থিতির পর কোনো পশ্চিমা নেতার সঙ্গে এটাই পুতিনের প্রথম শীর্ষ বৈঠক। ম্যাখোঁ সাংবাদিকদের বলেছেন, ‘সামনে চূড়ান্ত দিনগুলো আসছে এবং নিবিড় আলোচনার প্রয়োজন; যাতে আমরা ঐকমত্যে পৌঁছাতে পারি। ’

    পুতিন বলেছেন, ম্যাখোঁর কিছু প্রস্তাব 'আরও যৌথ পদক্ষেপের ভিত্তি তৈরি করতে পারে'। পুতিন আরও বলেন, তারা 'দৃশ্যত কথা বলার জন্য বেশি তাড়াহুড়ো করছেন'।

    পুতিন আগের সতর্কতা পুনরাবৃত্তি করে বলেছেন, ইউক্রেন যদি পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়, ইউরোপে একটি বড় সংঘাত হতে পারে।

    রুশ প্রেসিডেন্ট ফ্রান্সের সাংবাদিকদের কাছে জানতে চান, ‘আপনারা কি চান ফ্রান্স রাশিয়ার সাথে যুদ্ধ করুক? সেক্ষেত্রে কী ঘটতে পারে… কেউ বিজয়ী হবে না। ’
    সূত্র: বিবিসি, এপি।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬