Journalbd24.com

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • বিতর্কের জেরে লন্ডন পুলিশ প্রধানের ইস্তফা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ফেব্রুয়ারী, ২০২২ ১৪:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ফেব্রুয়ারী, ২০২২ ১৪:৪০

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    বিতর্কের জেরে লন্ডন পুলিশ প্রধানের ইস্তফা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ফেব্রুয়ারী, ২০২২ ১৪:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ফেব্রুয়ারী, ২০২২ ১৪:৪০

    বিতর্কের জেরে লন্ডন পুলিশ প্রধানের ইস্তফা

    লন্ডন মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ ওঠার পর ইস্তফা দিয়েছেন কমিশনার ডেম ক্রেসিডা ডিক।

    লন্ডনের প্রথম নারী কমিশনার ডিক জানিয়েছেন, লন্ডনের মেয়র সাদিক খানের সমর্থন হারানোর পর তার ইস্তফা দেয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কারণ মেয়র আর পুলিশ কমিশনারের উপর আস্থা রাখতে পারছেন না

    পুলিশ ওয়াচডগ মেট্রোপলিটন পুলিশের মধ্যে ‘অসম্মানজনক’ দুর্ব্যবহার, বৈষম্য এবং যৌন হয়রানির অভিযোগ পেয়েছে।

    এছাড়াও মেট্রোপলিটন পুলিশের একজন বর্তমান সদস্যের বিরুদ্ধে এক নারীকে অপহরণ, ধর্ষণ ও হত্যার অভিযোগ উঠেছে। তারপরই ডিক ইস্তফা দিলেন।

    ডিক পুলিশ কমিশনার হিসেবে ২০২৪ পর্যন্ত দায়িত্ব থাকতে পারতেন। লন্ডনের মেয়র সাদিকের এই মন্তব্যের পরই তিনি বলেছেন, ‘আমি খুব দুঃখের সঙ্গে এই ঘোষণা করছি। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে, আমার ওপর মেয়রের আর কোনো আস্থা নেই।’

    তবে পদ থেকে সরে দাঁড়ানোর কয়েক ঘণ্টা আগে আগে বিবিসিকে জানিয়েছিলেন, পদত্যাগ করার একদম কোন ইচ্ছা নেই তার। সেই সঙ্গে  পুলিশ ওয়াচডগের অনুসন্ধানের বিষয়ে ক্ষোভও প্রকাশ করেন।

    ডেম ক্রেসিডা ডিক ২০১৭ সাল থেকে লন্ডন মেট্রোপলিটন পুলিশের কমিশনার দায়িত্ব পালন করছেন।

    লন্ডনের পুলিশ এখন প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে পার্টিগেট কেলেঙ্কারি নিয়ে তদন্ত করছে। অভিযোগ উঠেছে, করোনাকালে জনসন বিধি ভেঙে একের পর এক পার্টি করেছেন। এই গুরুত্বপূর্ণ তদন্ত যখন চলছে, তখন ডিকের ইস্তফা বেশ আলোচনার জন্ম দেবে।

    এর আগে পুলিশ কমিশনারের ভূমিকা নিয়ে মেয়র জানিয়েছেন, পুলিশ প্রধানের সঙ্গে বৈঠক করেছিলাম। পুলিশ বাহিনীতে বর্ণবাদ, যৌন কেলেঙ্কারি, হোমোফোবিয়া, বৈষম্য, নারীবিদ্বেষ বন্ধ করতে ব্যবস্থা নিতে বলেছিলাম। কিন্তু কমিশনারের বক্তব্যে তিনি সন্তুষ্টু না। লন্ডনবাসীর আস্থা ফেরাতে গেলে নতুন কাউকে দরকার।

    এদিকে সরে দাঁড়ানোর পর লন্ডন মেয়র পুলিশে ৪০ বছরের ক্যারিয়ারের জন্য কমিশনারকে ধন্যবাদ জানিয়েছেন।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬