Journalbd24.com

শনিবার, ২১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ভোটের মধ্যে সুপ্রিম কোর্টে ধাক্কা যোগীর
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:১৯

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    ভোটের মধ্যে সুপ্রিম কোর্টে ধাক্কা যোগীর

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:১৯

    ভোটের মধ্যে সুপ্রিম কোর্টে ধাক্কা যোগীর

    উত্তরপ্রদেশে ভোটের মধ্যেই সুপ্রিম কোর্টে ধাক্কা খেল যোগী আদিত্যনাথ সরকার। ২০১৯ সালে সিএএ-বিরোধী আন্দোলনের সময়ে নষ্ট হওয়া সম্পত্তির জন্য আন্দোলনকারী হিসেবে চিহ্নিত ব্যক্তিদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করছে যোগী সরকার।

    শুক্রবার সুপ্রিম কোর্টে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘‘আপনাদের যথাযথ আইনি প্রক্রিয়া মানতে হবে। ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিচ্ছি। বিষয়টি খতিয়ে দেখুন। আপনারা এই প্রক্রিয়া বন্ধ না করলে আমরা প্রক্রিয়া বাতিল করব।’’ তাদের মতে, এ ক্ষেত্রে উত্তরপ্রদেশ সরকারই ‘অভিযোগকারী, বিচারক ও সরকারি কৌঁসুলি’র মতো আচরণ করেছে।

    উত্তরপ্রদেশে সিএএ-বিরোধী আন্দোলনের পরে আন্দোলনকারীদের ছবি প্রকাশ করে যোগী সরকার। পরে বিক্ষোভের সময়ে ধ্বংস হওয়া সরকারি সম্পত্তির ক্ষতিপূরণের আদায়ের জন্য ওই ব্যক্তিদের নোটিস পাঠানো শুরু হয়। এই প্রক্রিয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছেন উত্তরপ্রদেশের বাসিন্দা পারভেজ আরিফ টিটু। আবেদনে তিনি জানান, একতরফা ভাবে নোটিস পাঠানো হয়েছে। এমনকি ৬ বছর আগে মৃত ব্যক্তির নামেও নোটিস পাঠিয়েছে যোগী সরকার। উত্তরপ্রদেশ সরকারের আইনজীবী গরিমা প্রসাদ জানান, ৮৩৩ জন অভিযুক্তের বিরুদ্ধে ১০৬টি এফআইআর করা হয়েছে। ক্ষতিপূরণের জন্য পাঠানো হয়েছে ২৭৪টি নোটিস। তার মধ্যে ২৩৬টি নোটিসের ভিত্তিতে ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ জারি হয়েছে।

    বিচারপতিরা বলেন, ‘‘২০০৯ ও ২০১৮ সালের দু’টি রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল ২০১৯ সালের বিক্ষোভের ক্ষতিপূরণ আদায়ের ট্রাইবুনালে বিচারবিভাগীয় কর্মকর্তা নিয়োগ করতে হবে। কিন্তু উত্তরপ্রদেশ সরকার এ ক্ষেত্রে অতিরিক্ত জেলাশাসককে সেই দায়িত্ব দিয়েছে।’’ বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘‘উত্তরপ্রদেশের মতো বড় রাজ্যে ২৩৬টি নোটিস খুব বড় বিষয় নয়। আপনারা কলমের এক আঁচড়ে নোটিস বাতিল করতে পারেন। তা না হলে ফলের জন্য তৈরি থাকুন। আমরা আপনাদের জানিয়ে দেব সুপ্রিম কোর্টের রায় কী ভাবে মানতে হয়।’’

    বিচারপতি চন্দ্রচূড় জানতে চান, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও কেন ট্রাইবুনালে অতিরিক্ত জেলাশাসকদের দায়িত্ব দেওয়া হল। উত্তরপ্রদেশের কৌঁসুলি জানান, এই বিষয়ে উত্তরপ্রদেশ সরকারের ২০১১ সালের এক নির্দেশকে পরে হাই কোর্ট স্বীকৃতি দিয়েছে। ২০২০ সালে পাশ হওয়া ‘উত্তরপ্রদেশ সরকারি ও বেসরকারি সম্পত্তি ধ্বংস ক্ষতিপূরণ’ আইনেও অতিরিক্ত জেলাশাসকদের নিয়োগের কথা রয়েছে।

    বিচারপতি চন্দ্রচূড় বলেন, ‘‘আমরা অন্য প্রক্রিয়া নিয়ে মাথা ঘামাতে চাই না। ২০১৯ সালের সিএএ-বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে নোটিসই আমাদের বিবেচ্য। এ ক্ষেত্রে সুপ্রিম কোর্টের তৈরি নিয়ম অমান্য করে প্রক্রিয়া চালানো হয়েছে।’’

    সূত্র: টাইমস নাউ।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬