Journalbd24.com

শনিবার, ২১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • আমেরিকাকে কড়া বার্তা ভারতের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:০৮

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    আমেরিকাকে কড়া বার্তা ভারতের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:০৮

    আমেরিকাকে কড়া বার্তা ভারতের

    ফের আন্তর্জাতিক মহলের সমালোচনার মুখে ভারতের নরেন্দ্র মোদী সরকার ও তার দল বিজেপি। ফরাসি ফুটবলার পল পোগবা, নোবেলজয়ী মালালা ইউসুফজাইর পরে এ বার কর্নাটকে মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে কর্নাটক সরকার ও হিন্দুত্ববাদী সংগঠনগুলির আচরণের সমালোচনা করল আমেরিকার প্রশাসন। তার পরেই বিষয়টি নিয়ে অস্বস্তি আড়াল করতে কড়া প্রতিক্রিয়া জানাল ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়।

    কর্নাটকের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিয়ে বিতর্কে মুখ খুলে জো বাইডেন প্রশাসন মন্তব্য করে, ‘‘স্কুলে হিজাব নিষিদ্ধ ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন করে। মহিলাদের কলঙ্কিত করেছে ওই পদক্ষেপ।’’ এর পরেই শনিবার আমেরিকাকে কড়া বার্তা দেয় ভারত সরকার। তবে সেই বার্তায় আমেরিকার নাম, মুসলিম শিক্ষার্থী বা হিজাব-বিতর্কের উল্লেখ করা হয়নি।

    আমেরিকা তথা আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়াকে যে ভারত ভাল ভাবে নেয়নি, তা বুঝিয়ে পররাষ্ট্রমন্ত্রণালয়ের তরফে শনিবার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনও উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য কাঙ্ক্ষিত নয়।’’ কর্নাটকের স্কুল-কলেজের শিক্ষার্থীদের ‘ড্রেস কোড’ সংক্রান্ত বিষয়টি এখন সে রাজ্যের হাই কোর্টের বিবেচনাধীন বলেও জানানো হয়েছে সরকারের ওই বিবৃতিতে।

    পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী টুইটারে সরকারি ওই বিবৃতিটি পোস্ট করতে গিয়েও ‘হিজাব’ প্রসঙ্গের উল্লেখ করেননি। টুইটারে পররাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতিটি পোস্ট করতে গিয়ে তিনি লিখেছেন, ‘‘কর্নাটকের কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ড্রেস কোড নিয়ে কিছু দেশের মন্তব্য সম্পর্কে ভারতের প্রতিক্রিয়া নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর।’’

    পররাষ্ট্রমন্ত্রণালয়ের জারি করা বিবৃতিটিতে আরও বলা হয়েছে, ‘‘আমাদের সাংবিধানিক কাঠামো এবং প্রক্রিয়া, সেই সঙ্গে আমাদের গণতান্ত্রিক ও রাষ্ট্রনীতির আদর্শ হল, সমস্যাগুলি বিবেচনা করা এবং তার সমাধান করা। যারা ভারতকে ভাল ভাবে চেনেন, তারা এই বাস্তবতা যথাযথ ভাবে উপলব্ধি করবেন।’’

    গত বছর কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন নিয়ে রিহানা-গ্রেটা থুনবার্গরা টুইটারে সমালোচনা করার পরে কেন্দ্রের মোদী সরকার ও বিজেপি নেতাদের পাশাপাশি আসরে নামানো হয় বিজেপি-ঘনিষ্ঠ চিত্রতারকা, অভিনেতা, গায়ক-গায়িকা-সহ অনেককেই। সমাজমাধ্যমে একই বার্তা সকলে মিলে পরপর পোস্ট করে ‘ভারতের অভ্যন্তরীণ বিষয়ে’ মন্তব্য না করার আবেদন জানিয়েছিলেন। তা নিয়ে বিরোধীরা সরকারের বিরুদ্ধে সরব হয়।

    এ বারেও মোদী সরকারের হয়ে অনেকে সমাজমাধ্যমে পোস্ট করলেও এ নিয়ে আসরে নামে পররাষ্ট্রমন্ত্রণালয়। এই বিবৃতি নিয়েও অনেকে সমালোচনা করেছেন। সমাজমাধ্যমে তাদের বার্তা, হিজাব-বিতর্ক এখন আর শুধুমাত্র কোনও দেশের ‘অভ্যন্তরীণ বিষয়’ নেই, এটি মানবাধিকার এবং শিক্ষার অধিকারের সঙ্গে সম্পর্কিত। সেই কারণেই একে এড়িয়ে যাওয়া যায় না।

    সূত্র: টাইমস নাউ।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬