Journalbd24.com

শনিবার, ২১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • মালিতে ভয়াবহ সংঘর্ষ, ৮ সেনাসহ নিহত ৬৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:০২

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    মালিতে ভয়াবহ সংঘর্ষ, ৮ সেনাসহ নিহত ৬৫

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:০২

    মালিতে ভয়াবহ সংঘর্ষ, ৮ সেনাসহ নিহত ৬৫

    এক দশক পর পশ্চিম আফ্রিকার দেশ মালি থেকে ফ্রান্স ও তাদের আফ্রিকান-ইউরোপিয়ান মিত্রদের সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয় সম্প্রতি। এ ঘোষণার একদিন পরেই মালির সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, দেশটির উত্তর-পূর্বাঞ্চল আরকামে বিদ্রোহীদের হামলায় আটজন সৈন্য নিহত হয়েছেন।

    দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে আরও জানানো হয়েছে, হামলা ঠেকাতে পাল্টা হামলা চালায় নিরাপত্তাবাহিনীর সদস্যরা। এতে ৫৭ জন কথিত জঙ্গি সদস্য নিহত হয়।
    ফরাসি সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পাশাপাশি এই অঞ্চলে রাশিয়ান সৈন্যদের পা রাখার পর মালির নিরাপত্তা নিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, চলতি সপ্তাহেই হামলায় ৪০ জন সাধারণ নিরীহ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই আরকাম অঞ্চলে ইসলামিক জঙ্গি গোষ্ঠীর সদস্যরা সক্রিয় রয়েছে বলে জানা গেছে।
    মালিতে ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় বারের মতো বিজয়ী হন প্রেসিডেন্ট ইব্রাহিম বোউবাকার কেইতা। কিন্তু দুর্নীতি, অর্থনৈতিক অব্যবস্থাপনা ও সাম্প্রদায়িক সহিংসতা বেড়ে যাওয়ায় তার ওপর অনেকের ক্ষোভ তৈরি হয়। ফলে ২০২০ সালে মালিতে সামরিক বাহিনীর একটি অংশের হাতে আটক হওয়ার পর প্রেসিডেন্ট কেইতা পদত্যাগ করেন। তখন থেকে দেশটির নতুন সামরিক নেতাদের সঙ্গে সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্সের নানা ইস্যুতে মতবিরোধ দেখা দেয়। সেকারণে তারা এ বছর গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের চুক্তি প্রত্যাখ্যান করেছে এবং ফরাসী রাষ্ট্রদূত আপত্তি জানালে তাকে বহিষ্কার করা হয়েছে।

    স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) মালিতে ইসলামপন্থী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্স এবং তার মিত্ররা বলেছে যে তারা সৈন্য প্রত্যাহার শুরু করবে। এক সংবাদ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট বলেন, আগামী ছয় মাসের মধ্যে মালি থেকে সেনা প্রত্যাহার হবে। ২০১৩ সালে দেশটিতে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই শুরু করেছিল ফ্রান্স ও তাদের মিত্ররা। তবে আফ্রিকার দেশ মালিতে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করতে নারাজ ফরাসি প্রেসিডেন্ট।

    অন্যান্য পশ্চিমা দেশগুলোর সৈন্যসহ মালির যৌথ মিশন যাকে ‘তাকুবা টাস্ক ফোর্স’ বলা হয়। এটির সৈন্যরা এখন সীমান্ত পেরিয়ে নাইজারে অল্প দূরত্বে চলে যাবে এবং তাদের বর্তমান ঘাঁটির কাছাকাছি থাকবে বলে জানা গেছে।

    নাইজারের প্রেসিডেন্ট গত শুক্রবার বলেন যে মালি থেকে ফরাসি বাহিনী এবং তাদের মিত্রদের সেনা প্রত্যাহারের পর দেশটির সীমান্ত অঞ্চলে জঙ্গি গোষ্ঠীর তৎপরতা আরও বাড়বে। এর আগে সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি স্যালও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে সাহেল রাজ্যগুলোর সঙ্গে আরও সংহতি স্থাপনের আহ্বান জানান। সেনেগালের প্রেসিডেন্ট বলেন, আফ্রিকাতে যদি শান্তি ও নিরাপত্তা না থাকে, তাহলে বিশ্বে শান্তি ও নিরাপত্তা থাকবে না।

    সূত্র: বিবিসি

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬