Journalbd24.com

শনিবার, ২১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ‘সুইফট’ থেকে বাদ পড়ছে রাশিয়া, সীমিত হচ্ছে ‘গোল্ডেন পাসপোর্ট’
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:৫২

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    ‘সুইফট’ থেকে বাদ পড়ছে রাশিয়া, সীমিত হচ্ছে ‘গোল্ডেন পাসপোর্ট’

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:৫২

    ‘সুইফট’ থেকে বাদ পড়ছে রাশিয়া, সীমিত হচ্ছে ‘গোল্ডেন পাসপোর্ট’

    আন্তর্জাতিক আর্থিক লেনদেন ব্যবস্থা ‘সুইফট’ থেকে রাশিয়ার কয়েকটি ব্যাংককে বিচ্ছিন্ন করার ব্যাপারে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলো। ইউরোপিয় ইউনিয়ন জানিয়েছে, পুতিন সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিদের বিদেশে নাগরিকত্ব নেয়া ঠেকাতে তথাকথিত ‘গোল্ডেন পাসপোর্টের’ বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

    একটি দেশ থেকে আরেকটি দেশের ব্যাংকে আর্থিক লেনদেন করতে সুইফট ব্যবস্থা ব্যবহার করা হয়। তেল ও গ্যাস রপ্তানির মাধ্যমে রাশিয়া যে অর্থ আয় করে, সেই অর্থ আদায়ে দেশটি সুইফটের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। জার্মান সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, রাশিয়ান এসব ব্যাংকে বৈদেশিক অর্থ লেনদেন বন্ধ করাই তাদের এই উদ্যোগের মুল উদ্দেশ্য।

    কিন্তু রাশিয়ার সাথে ব্যবসা রয়েছে, এমন পশ্চিমা প্রতিষ্ঠানগুলোও এর ফলে ক্ষতির সম্মুখীন হতে পারে। বেলজিয়াম ভিত্তিক সুইফট বিশ্বের এগারো হাজার আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে লেনদেনের মাধ্যম হিসেবে কাজ করে। বিশ্বব্যাপী খুবই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ভূমিকা রাখলেও কোন দেশের উপর অবরোধ আরোপের আইনি ক্ষমতা নেই প্রতিষ্ঠানটির।

    ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন বলেছেন, রাশিয়া যাতে তার যুদ্ধকালীন অর্থ ভাণ্ডার ব্যবহার করতে না পারে, পশ্চিমা মিত্র দেশগুলো সে ব্যাপারেও কাজ করছে। সেজন্য রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক যাতে কোন সম্পদ বিক্রি করতে না পারে সেই ব্যবস্থা নেয়া হয়েছে। সেই সাথে ব্যাংকটির অন্যান্য আর্থিক লেনদেন বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    তিনি আরও জানিয়েছেন, তথাকথিত ‘গোল্ডেন পাসপোর্টের’ বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে। যাতে করে পুতিন সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পদশালী রাশিয়ানরা পশ্চিমা দেশগুলোতে নাগরিকত্ব নিয়ে সেখানকার আর্থিক ব্যবস্থায় প্রবেশ ও সুবিধা নেবার সুযোগ না প্রায়।

    ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এক টুইট বার্তায় বলেছেন, "পুতিন যাতে তার আগ্রাসনের মূল্য দেয় সেজন্য আমরা একসাথে কাজ করবো।" এর প্রশংসা করে পাল্টা টুইট বার্তায় ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্মাল লিখেছেন, "অন্ধকার দিনে এটি হবে বড় সাহায্য’। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, কানাডা এসব আর্থিক বিধিনিষেধ আরোপের ব্যাপারে একমত হয়েছে।

    ইউক্রেনে হামলা চালানোর পর এটি হবে রাশিয়ার উপর আরোপ করা সর্বশেষ অবরোধ। সুইফট ব্যবস্থা থেকে রাশিয়ার ব্যাংকগুলোকে সরিয়ে দেয়ার অর্থ হচ্ছে, প্রতিষ্ঠানগুলোর লেনদেনে মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি হবে। কারণ প্রায় সব ব্যাংক এই ব্যবস্থার আওতায় লেনদেন করে। সুইফট-এর সকল লেনদেনের দেড় শতাংশ রাশিয়া থেকে হয়ে থাকে।

    ওদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। কিয়েভের মেয়র বলছেন, রাজধানীতে ‘অন্তর্ঘাতী বাহিনী’ সক্রিয় হয়েছে। সোমবার সকাল পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। লড়াইয়ে এ পর্যন্ত ১৯৮ জন ইউক্রেনীয় মারা গেছে বলে জানাচ্ছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।

    প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রাজধানী কিয়েভ, দক্ষিণে ওডেসা আর উত্তর পূর্বে খারকিভে তার বাহিনী রুশ সৈন্যদের সাথে লড়ছে। রাশিয়া বলছে তারা দক্ষিণের গুরুত্বপূর্ণ মেলিতোপোল শহর দখল করে নিয়েছে। সূত্র: বিবিসি।

     

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬