Journalbd24.com

শনিবার, ২১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ইউরোপীয় দেশগুলোতে আশ্রয় ৫ লাখ শরণার্থীর
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ মার্চ, ২০২২ ১৬:১১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ মার্চ, ২০২২ ১৬:১১

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    ইউরোপীয় দেশগুলোতে আশ্রয় ৫ লাখ শরণার্থীর

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ মার্চ, ২০২২ ১৬:১১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ মার্চ, ২০২২ ১৬:১১

    
ইউরোপীয় দেশগুলোতে আশ্রয় ৫ লাখ শরণার্থীর

    কথায় আছে, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়! যে কোনও যুদ্ধ পরিস্থিতিতেই তা সত্যি। এ বারও তার ব্যতিক্রম হল না। প্রাণটুকু বাঁচানোর আশায় সব ফেলে রেখে খালি হাতেই দেশ ছাড়ছেন কাতারে কাতারে মানুষ। জাতিসংঘের মানবাধিকার রক্ষা শাখা বলছে, গত কয়েক দিনে পাঁচ লাখ ইউক্রেনবাসী ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। আগামী চার-পাঁচ দিনে এই একই সংখ্যক মানুষ আরও আসবেন।

    জাতিসংঘের তথ্য বলছে, পোল্যান্ডে সব থেকে বেশি শরণার্থী আশ্রয় নিয়েছেন। সেখানে এ পর্যন্ত ২ লক্ষ ৮০ হাজার শরণার্থী গিয়েছেন। পোলিশ সরকার জানিয়েছে, রোজ গড়ে ৫০ হাজার মানুষ তাদের দেশে আশ্রয় নিচ্ছেন। তবে সিরিয়ার যুদ্ধে সময়ে যেমন বহু দেশই শরণার্থীদের প্রবেশ নিষেধ করে দিয়েছিল, এ ক্ষেত্রে এখনও তা হয়নি। পোল্যান্ড, হাঙ্গেরি, রোম্যানিয়া, মলডোভা ও স্লোভাকিয়া - প্রতিটি দেশই তাদের গ্রহণ করেছে। পোল্যান্ডের মতো না হলেও, অন্য দেশগুলিতেও প্রচুর শরণার্থীরা গেছেন।

    প্রতিটি ইউরোপীয় দেশই জানিয়েছে, তাদের দেশে আসার জন্য কোনও পরিচয়পত্র লাগবে না। কিন্তু তারা সঙ্গে যেন পাসপোর্ট, ট্রাভেল ডকুমেন্ট ও ডাক্তারি কাগজপত্র রাখেন। 'শরণার্থী' স্টেটাস পাওয়ার জন্য তাদের ইউক্রেনের নাগরিক হতে হবে বা সে দেশের আইনি বাসিন্দা (যেমন বিদেশি শিক্ষার্থী) হতে হবে।

    তবে, সকলেই এই পাঁচ লাখ মানুষের মতো 'ভাগ্যবান' নন। কারণ ইউক্রেন সীমান্তে এখন দীর্ঘ লাইন। প্রায় ১৫ কিলোমিটার জুড়ে মানুষ অন্য দেশে ঢোকার অপেক্ষায়। খাবার নেই, জল নেই। বস্তুত খোলা আকাশের নীচে রাত কাটাচ্ছেন তাঁরা। হিমাঙ্কেরও কয়েক ডিগ্রি নীচে তাপমাত্রা, ফলে অবস্থা আরও সঙ্গীন। দেখার কেউ নেই তাঁদের। এখন শুধুই অপেক্ষা, কখন একটু পরভূমে ঠাঁই মেলে। কেউ বহুতলের কার পার্কিংয়ে, কেউ গ্যারাজে, কেউ বা রাস্তার ধারেই এখন দিন গুজরান করছেন। প্রাণটা যে এই অপেক্ষাতে চলে যাবে না, এমন নিশ্চিন্তিও নেই।

    ইউরোপীয় দেশগুলি অবশ্য শরণার্থীদের জন্যও নানা ব্যবস্থা করেছে। ইউক্রেনের সঙ্গে সীমান্ত রয়েছে, এ রকম সব ক'টি ইউরোপীয় দেশই 'রিসেপশন' সেন্টার খুলেছে। যাদের বন্ধু বা আত্মীয় কেউ-ই নেই এই সব দেশে, তাঁরা যাতে থাকতে পারেন। তাঁদের খাবার ও ওষুধও দেওয়া হচ্ছে। হাঙ্গেরি ও রোমানিয়া খাবার ও জামা-কাপড় কেনার জন্য নগদ টাকা দিচ্ছে শরণার্থীদের। স্থানীয় স্কুলে বাচ্চাদের ভর্তি করারও ব্যবস্থা করেছে সরকার। আর নানা দেশ নানা রকম ব্যবস্থা নিয়েছে।

    সূত্র: এএফপি।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬