Journalbd24.com

রবিবার, ২২ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়ছে, চীনকে সতর্ক করলো যুক্তরাষ্ট্র
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ মার্চ, ২০২২ ১৬:৫১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ মার্চ, ২০২২ ১৬:৫১

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়ছে, চীনকে সতর্ক করলো যুক্তরাষ্ট্র

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ মার্চ, ২০২২ ১৬:৫১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ মার্চ, ২০২২ ১৬:৫১

    রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়ছে, চীনকে সতর্ক করলো যুক্তরাষ্ট্র

    ইউক্রেনে আগ্রাসনের ঘটনায় মস্কোকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা করার বিষয়ে চীনকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

    এরইমধ্যে যুক্তরাষ্ট্র রাশিয়ার রাজনৈতিক ও ব্যবসায়ী নেতাদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউরোপীয় ইউনিয়নও নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে।

    মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়।

    ইউক্রেনে রুশ আগ্রাসন ২০তম দিনে পৌঁছেছে। দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী।

    স্থায়ী একটি যুদ্ধবিরতিতে পৌঁছছে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা ভার্চুয়াল উপায়ে আলোচনায় বসতে যাচ্ছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারা এ আলোচনা করবেন।

    এর আগে সরাসরি বৈঠক হলেও সোমবার প্রথম দফা ভার্চুয়াল উপায়ে আলোচনা হয়। ওই দিন কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি দুই পক্ষ।

    ফ্রান্স জানিয়েছে, সোমবার ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো রাশিয়ার ওপর চতুর্থ দফা নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সম্মত হয়েছে।

    নিষেধাজ্ঞার বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তবে কূটনৈতিক সূত্রে জানা গেছে, রাশিয়া থেকে স্টিল ও লোহা আমদানির ওপর নিষেধাজ্ঞা আসতে পারে। এছাড়া বিলাসপণ্য ও বিদ্যুৎখাতে বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞার জারি হতে পারে।

    সূত্র জানিয়েছে, ফুটবল ক্লাব চেলসির কর্ণধার রোমান আব্রাহামভিচ এবং আরও ১৪ জনকে কালো তালিকাভুক্ত করা হতে পারে।

    মঙ্গলবার জাপান ১৭ রুশ প্রভাবশালী ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যাক্তিদের মধ্যে রয়েছে রুশ পার্লামেন্টের (রাশিয়ান দুমা) ১১ সদস্য, ব্যাংকা ইউরি কোভালচুকের পরিবারের পাঁচ সদস্য। সেইসঙ্গে রয়েছেন বিলিয়নেয়ার ভিক্টর ভেকসেলবার্গ।

    ইউক্রেনে আগ্রাসন চালানোর পর পশ্চিমা বিশ্ব থেকে অর্থনৈতিকভাবে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাশিয়া। এতে ১৯৯১ সালের পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়েছে দেশটি।

    এর আগে ইউক্রেনে আগ্রাসনের জেরে চাপে থাকা রাশিয়াকে সহায়তা করলে চীনকে অবশ্যই ফল ভোগ করতে হবে বলে সতর্ক করে যুক্তরাষ্ট্র।

    মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেন, তারা (রাশিয়া) ‘সরাসরি ও গোপনে বেইজিংয়ের সঙ্গে যোগাযোগ করছে’।

    তিনি বলেন, চীন সহায়তা করলে তাদের এর জন্য ফল ভোগ করতে হবে।

    সুলিভান বলেন, ‘আমরা এটা অনুমোদন করবো না যে, কোনো দেশ অর্থনৈতিক নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার দিকে এগিয়ে যাবে এবং সহায়তা করবে।’

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬