Journalbd24.com

রবিবার, ২২ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • কিয়েভের মেট্রো স্টেশনে বিস্ফোরণ, আবাসিক ভবনে হামলা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ মার্চ, ২০২২ ১৬:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ মার্চ, ২০২২ ১৬:৫৩

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    কিয়েভের মেট্রো স্টেশনে বিস্ফোরণ, আবাসিক ভবনে হামলা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ মার্চ, ২০২২ ১৬:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ মার্চ, ২০২২ ১৬:৫৩

    কিয়েভের মেট্রো স্টেশনে বিস্ফোরণ, আবাসিক ভবনে হামলা

    টানা তিন সপ্তাহ ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। রুশ হামলা জোরদার হয়েছে রাজধানী কিয়েভ অঞ্চলেও। অন্যান্য স্থাপনার পাশাপাশি কিয়েভের আবাসিক ভবনগুলোও এখন রাশিয়ার সামরিক বাহিনীর আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। -সিএনএন, বিবিসি

    মঙ্গলবার (১৫ মার্চ) ভোরে কিয়েভ অঞ্চলের আবাসিক ভবনগুলোতে চালানো হামলায় ২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ। এমনকি রাশিয়ার হামলার মধ্যে কিয়েভের মেট্রো স্টেশনেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, মঙ্গলবার নতুন করে রুশ সামরিক বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত বেশ কিছু আবাসিক ভবনের ছবি প্রকাশ করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। সেসব ছবিতে কিয়েভ অঞ্চলের সভিয়াতোশিনস্কি জেলায় দু’টি পৃথক ভবনে রুশ আক্রমণের পর আগুন জ্বলতে দেখা যায়।

    স্থানীয় সময় মঙ্গলবার ভোর সাড়ে ৫টার পর সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অবশ্য রুশ এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না সেটি এখনও জানায়নি ইউক্রেনীয় কর্তৃপক্ষ। এদিকে ইউক্রেনের জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মঙ্গলবার ভোরে কিয়েভের আবাসিক এলাকার দু’টি ভবনে পৃথক হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে কিয়েভের কেন্দ্র থেকে পূর্ব দিকে অবস্থিত ওসোকোরকি এলাকায় একটি ব্যক্তি মালিকানাধীন ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন ধরে গেলেও কিছুক্ষণের মধ্যেই সেটি নিয়ন্ত্রণে আনা হয়। এছাড়া এর পরে কিয়েভের উত্তরে পোদিল এলাকায় একটি ভবনে হামলার ঘটনা ঘটে। এতে করে ভবনটির প্রথম পাঁচটি ফ্লোরে আগুন ধরে যায়। এ ঘটনায় একজনকে হাসপাতালে নেওয়া হয়।

    এর আগে পৃথক এক প্রতিবেদনে সিএনএন জানিয়ছিল, মঙ্গলবার ভোর পাঁচটার দিকে কিয়েভের মধ্যাঞ্চলে দু’টি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে ইউক্রেনের রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকাজুড়ে রাশিয়ার হামলার মধ্যেই কিয়েভের একটি মেট্রো স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে করে স্টেশনটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রাশিয়ার হামলা নাকি অন্য কোনো কারণে বিস্ফোরণ ঘটেছে সেটি পরিষ্কার করা হয়নি।

    কিয়েভ মেট্রোর ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টেও বিস্ফোরণের তথ্য নিশ্চিত করা হয়েছে। টুইটে সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার সকালে হওয়া বিস্ফোরণে কিয়েভের লুকিয়ানিভস্কা স্টেশন এবং সেখানকার অফিসের সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবিসি বলছে, লুকিয়ানিভস্কা স্টেশন কিয়েভের কেন্দ্রস্থলের বেশ কাছাকাছি অবস্থিত। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়ায় স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়েছে।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬