১০ রুশ কূটনীতিককে বহিষ্কার করল বুলগেরিয়া
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার ১০ কূটনীতিককে বহিষ্কার করেছে পূর্ব ইউরোপের দেশ বুলগেরিয়া।
শুক্রবার (১৮ মার্চ) রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলজাজিরার লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়।
এদিকে রাশিয়ান কূটনৈতিকদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত জানায়নি বুলগেরিয়া সরকার। ধারণা করা হচ্ছে, ইউক্রেনে রুশ অভিযানের জেরে বহিষ্কার হয়ে থাকতে পারেন তারা। বুলগেরিয়া রোমানিয়া, সার্বিয়া, গ্রিস এবং এশিয়ার তুরস্কের সীমান্তবর্তী দেশ।
সূত্র: আলজাজিরা
সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক
১২ মে, ২০১৯
১৫ মে, ২০১৯
১৬ মে, ২০১৯

অনলাইন ডেস্ক