Journalbd24.com

রবিবার, ২২ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • হিলারির বিরুদ্ধে ট্রাম্পের মামলা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ মার্চ, ২০২২ ১৫:২১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ মার্চ, ২০২২ ১৫:২১

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    হিলারির বিরুদ্ধে ট্রাম্পের মামলা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ মার্চ, ২০২২ ১৫:২১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ মার্চ, ২০২২ ১৫:২১

    হিলারির বিরুদ্ধে ট্রাম্পের মামলা

    ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় রাশিয়ার সঙ্গে নাম জড়িয়ে ষড়যন্ত্রের অভিযোগে হিলারি ক্লিনটনের বিরুদ্ধে মামলা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    বৃহস্পতিবার ফ্লোরিডার ফেডারেল আদালতে হিলারিসহ ২৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেন তিনি।

    তাদের মধ্যে এফবিআইয়ের সাবেক পরিচালকসহ সংস্থাটির আরও কয়েকজন সদস্য ও ব্রিটিশ এক গোয়েন্দাও রয়েছেন। মামলায় বলা হয়, বিভিন্ন মিথ্যা তথ্যের মাধ্যমে প্রচারণা চালিয়ে অভিযুক্তরা জনগণের আস্থা বিনষ্ট করার চেষ্টা করেছেন। আর এসবের উদ্দেশ্য ছিল ট্রাম্পের মানহানি করা। মামলায় ক্ষতিপূরণের জন্য ২৪ মিলিয়ন ডলারের বেশি অর্থেরও দাবি করা হয়।

    ট্রাম্পের অভিযোগ, রাশিয়ার সঙ্গে মিলে অভিযুক্তরা ওই নির্বাচনে জালিয়াতির চেষ্টা করেছে।

    চার বছর প্রেসিডেন্ট থাকার সময়ে ডোনাল্ড ট্রাম্প বারবার যেসব অভিযোগ তুলেছেন সেই সব অভিযোগই মামলায় আনা হয়েছে। ২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হওয়ার পরও ব্যাপক জালিয়াতির অভিযোগ তোলেন ট্রাম্প। তবে তার এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

    ফ্লোরিডার ফেডারেল আদালতে দায়ের করা ১০৮ পাতার অভিযোগ দায়ের করেছেন ডোনাল্ড ট্রাম্প। এতে বলা হয়, ‘সংঘবদ্ধভাবে কাজ করে আসামিরা অন্যায়ভাবে ষড়যন্ত্র করে মিথ্যা বর্ণনা ছড়ায় যে, রিপাবলিকান বিরোধী প্রার্থী ডোনাল্ড জে ট্রাম্প একটি শত্রু বিদেশি রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করেছে।’

    তবে এই মামলা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি হিলারি ক্লিন্টনের প্রতিনিধি।

    মামলায় ক্ষতিপূরণ এবং শাস্তিমূলক খেসারতের দাবি করা হয়েছে। জালিয়াতির মামলায় বিশেষজ্ঞ আইনজীবী জেফ গ্রেল বলেন, জালিয়াতির দাবি প্রতিষ্ঠা করতে ট্রাম্পকে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে।

    উল্লেখ্য, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের প্রচারণা শিবিরের সঙ্গে রাশিয়ার যোগসাজশের অভিযোগ ওঠে। ২০২০ সালে মার্কিন সিনেট কমিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, রিপাবলিকান রাজনৈতিক কর্মী পল মানাফোর্ট এবং উইকিলিকস ব্যবহার করে রাশিয়া ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পকে জয়ী করার চেষ্টা করেছে।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬