Journalbd24.com

রবিবার, ২২ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • বিধানসভায় বিজেপি-তৃণমূল সদস্যদের হাতাহাতি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ মার্চ, ২০২২ ১৫:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ মার্চ, ২০২২ ১৫:২৯

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    বিধানসভায় বিজেপি-তৃণমূল সদস্যদের হাতাহাতি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ মার্চ, ২০২২ ১৫:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ মার্চ, ২০২২ ১৫:২৯

    বিধানসভায় বিজেপি-তৃণমূল সদস্যদের হাতাহাতি

    ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় সোমবার (২৮ মার্চ) বিজেপি ও তৃণমূল বিধায়কদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সকাল এগারোটার দিকে বিধানসভার অধিবেশন শুরু হলে প্রথম থেকেই বিজেপি বিধায়করা হট্টগোল করতে থাকেন বলে অভিযোগ উঠেছে।

    হাতাহাতির ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ পাঁচ বিধায়ককে বহিষ্কার করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিধায়করা যখন তুমুল স্লোগান দিচ্ছিলেন সে সময় তৃণমূল বিধায়করা প্রথমে তাদের নির্দিষ্ট আসন থেকেই প্রতিবাদ জানাচ্ছিলেন। কিন্তু পরে তারা সেখান থেকে উঠে এসে বিজেপি বিধায়কদের দিকে তেড়ে যান। সে সময়ই হঠাৎ তৃণমূল কংগ্রেসের বিধায়ক অসিত মজুমদারকে হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা যায়।

    এরপর বিধানসভার ভেতরেই বিশৃঙ্খলা তৈরি হয়। দু'দলের বিধায়কদের মধ্যে হাতাহাতি শুরু হয়। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাদের এই পরিস্থিতি থেকে বিরত হবার জন্য বারবার অনুরোধ করতে থাকেন, কিন্তু তারপরেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।

    বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির সব বিধায়কদের নিয়ে বিধানসভা কক্ষ ত্যাগ করেন।
    বিধানসভার বাইরে তারা বিমান বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। বিধানসভার ভেতরেই বিজেপির পরিষদীয় দলনেতা মনোজ টীজ্ঞাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়।

    বিধানসভা থেকে বেরিয়ে মনোজ টীজ্ঞা বলেন, আমাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। আমার জামা ছিড়ে দেওয়া হয়েছে এবং বুকে আঘাত করা হয়েছে।

    বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী বলেন, সারা রাজ্যে গুন্ডামি চলছে তারই প্রতিফলন বিধানসভার ভেতরেই আজ দেখা গেছে। সভার ভেতরেও বিজেপির বিধায়করা সুরক্ষিত নন। তিনি বলেন, তৃণমূলের বিধায়করা বিধানসভার ভেতরেও গুন্ডাগিরি করছেন। অবিলম্বে তারা রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির জন্য দাবি জানান।

    অন্যদিকে বিধানসভার ভেতরে বিজেপি বিধায়কদের আচরণের জন্য অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অনির্দিষ্টকালের জন্য বিজেপির পাঁচ বিধায়ককে বহিষ্কার করেন। তারা হলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পরিষদীয় দলনেতা মনোজ টীজ্ঞা, শংকর ঘোষ, নরহরি মাহাতো এবং দীপক বর্মন।

    অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, সভাকক্ষে বিজেপি বিধায়করা যা করেছেন কোনোভাবেই তা মেনে নেওয়া যায় না। নিয়ম অনুযায়ী, তাদের বহিষ্কার করা হয়েছে।

    এ বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, বিধানসভার ভেতরে আমরা কোন অসভ্যতা করিনি। অধ্যক্ষের অনুমতিক্রমেই আমরা বিক্ষোভ দেখাচ্ছিলাম। তিনি বহিষ্কার করেছেন তা আমরা মাথা পেতে নিলাম এর যোগ্য জবাব মানুষই দেবে।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬