Journalbd24.com

রবিবার, ২২ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ইমরান খান 'গৃহযুদ্ধ শুরুর চেষ্টা করছেন', অভিযোগ বিরোধীদের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ এপ্রিল, ২০২২ ১৪:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ এপ্রিল, ২০২২ ১৪:০৮

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    ইমরান খান 'গৃহযুদ্ধ শুরুর চেষ্টা করছেন', অভিযোগ বিরোধীদের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ এপ্রিল, ২০২২ ১৪:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ এপ্রিল, ২০২২ ১৪:০৮

    ইমরান খান 'গৃহযুদ্ধ শুরুর চেষ্টা করছেন', অভিযোগ বিরোধীদের

    পাকিস্তানের জাতীয় পরিষদের বিরোধী দলীর নেতা শেহবাজ শরিফ গতকাল শনিবার বলেছেন, সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খান 'জাতিকে বিভক্ত করার চেষ্টা করছেন'। 'পাকিস্তানকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার' জন্য নিন্দাও করেছেন তিনি।

    পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি বলেছিলেন, এটি দুর্ভাগ্যজনক যে 'এই পরাজিত ব্যক্তি (ইমরান খান) শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছেন'।

    সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেহবাজ শরিফ দাবি করেছেন, আজ রবিবার পাকিস্তানের জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাবের ওপর সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সহায়তা দরকার।

    তিনি আরো বলেছেন, সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের কর্তব্য হলো- আইন ও সংবিধানের পরিধির মধ্যে থেকে সংসদ সদস্যরা যেন কোনো বাধার সম্মুখীন না হয়ে ভোট দিতে পারেন এবং তাদের ভোট যেন সুষ্ঠুভাবে গণনা করা হয়, তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

    সরকার অনাস্থা প্রস্তাবের সাংবিধানিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন পিএমএল-এন নেতা।

    প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের ভাগ্য নির্ধারিত হচ্ছে আজ রবিবার। জাতীয় পরিষদ স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় (বাংলাদেশে দুপুর সাড়ে ১২টা) তার বিরুদ্ধে যৌথ বিরোধী দলের তোলা অনাস্থা প্রস্তাবে ভোট দিতে শুরু করবে।

    অনাস্থার পদক্ষেপের মাধ্যমে বিরোধীদের প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করতে মোট ৩৪২ জন সংসদ সদস্যের মধ্যে অন্তত ১৭২ জনের সমর্থন প্রয়োজন।

    সর্বশেষ পরিস্থিতি হচ্ছে, বিরোধী দলগুলো ১৭২-এর ‘ম্যাজিক’  নাম্বার পেরিয়ে গিয়ে ১৭৪ জন সদস্যের সমর্থন নিশ্চিত করতে সক্ষম হয়েছে।

    খোদ ক্ষমতাসীন পিটিআইয়ের ১২ জনের বেশি ভিন্নমতাবলম্বী ছাড়াই তা সম্ভব হয়েছে। এরা ইতোমধ্যেই প্রকাশ্যে তাদের সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

    ইমরান খান নিশ্চিত পরাজয়ের মুখেও হাল ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি শনিবার রাতে এক টিভি চ্যানেলের প্রশ্নোত্তরে বলেন, শেষ মুহূর্তে কিছু চমক আসবে। তিনি শেষ বল পর্যন্ত খেলবেন। অনাস্থা প্রস্তাবকে তিনি বিদেশিদের প্ররোচনায় দুর্নীতিগ্রস্ত বিকিয়ে যাওয়া বিরোধীদের চাল বলে আখ্যায়িত করে আসছেন। ইমরান জনগণকে এর প্রতিবাদে রাস্তায় নামারও আহ্বান জানান।

    অর্থনৈতিক দুর্দশা ইমরানের সরকারের জনপ্রিয়তা হ্রাস ও পতন ডেকে আনার অন্যতম প্রধান কারণ। তার দল পিটিআইয়ের ক্ষমতায় আসার পেছনে যে প্রভাবশালী সেনাবাহিনীর প্রত্যক্ষ সমর্থন ছিল তাদের সমর্থন চলে যাওয়াও এ জন্য দায়ী বলে অনেক পর্যবেক্ষকের ধারণা।   

    শনিবার ইউক্রেন নিয়ে সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়ার বক্তব্যে ইমরান সরকারের নীতির সমালোচনার জোরালো ইঙ্গিত পাওয়া যায়। কয়েক মাস আগে প্রভাবশালী গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধানের নিয়োগ নিয়ে মতান্তর থেকে সেনাবাহিনীর সঙ্গে ইমরানের বড় দ্বন্দ্বের সূচনা হয় বলে মনে করা হয়।
    সূত্র : দ্য ডন

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬