Journalbd24.com

রবিবার, ২২ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • দেউলিয়া লেবাননের নাগরিকরা ছুটছেন ইরাকে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২২ ১২:৫৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২২ ১২:৫৬

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    দেউলিয়া লেবাননের নাগরিকরা ছুটছেন ইরাকে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২২ ১২:৫৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২২ ১২:৫৬

    দেউলিয়া লেবাননের নাগরিকরা ছুটছেন ইরাকে

    ইরাকে দুই দশক ধরে চলা সংঘাতের পর দেশটি নতুন করে সবকিছু শুরু করতে চাইছে। বিশেষ করে ২০১৭ সালে আইএসের সঙ্গে যুদ্ধে বিজয়ের পর তেলসমৃদ্ধ দেশটি ধীরে ধীরে স্থিতিশীলতা অর্জন করছে।

    এই তো কিছুদিন আগেই মধ্যপ্রাচ্যের দেশ লেবানন ছিল চিকিৎসা ও পর্যটনের জন্য বিখ্যাত। ইরাকসহ বিভিন্ন দেশ থেকে চিকিৎসা ও অন্যান্য কারণে লোকজন লেবাননে আসত। পরিস্থিতি এখন বদলে গেছে। লেবানিজরাই তাদের দেশ ছেড়ে বিভিন্ন দেশে আশ্রয় নিচ্ছেন।

    ফ্রান্স টোয়েন্টি ফোরের প্রতিবেদনে বলা হয়েছে, নিকট অতীতে মধ্যপ্রাচ্যের মধ্যে ইরাক ছিল সংঘাত ও গণ্ডগোলের এক দেশ। এখন সেই দেশই হয়ে গেছে অর্থনৈতিক সংকটে থাকা লেবাননের চাকরিপ্রত্যাশীদের জন্য অবারিত সুযোগ।

    আকরাম জোহারি, ৪২ বছর বয়সী একজন লেবানিজ আরব। অর্থনৈতিক সংকট ও ক্রমবর্ধমান দারিদ্র্য বাড়ার ফলে তিনি লেবানন ছেড়ে বের হয়ে এসেছেন।

    গত বছর আকরাম তার ব্যাগপত্র গুছিয়ে বৈরুত থেকে বাগদাদে চলে আসেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কাজের সন্ধান করতে থাকেন। যদিও তার হাতে চাকরি খোঁজার মতো পর্যাপ্ত সময় ছিল না। তার পরও তার কাছে মনে হয়েছিল, লেবানন থেকে ইরাকে তার জন্য সুযোগ বেশি।

    লেবানিজদের জন্য ইরাকে ভিসামুক্ত প্রবেশাধিকার থাকায় সহজেই তিনি বাগদাদে আসতে পেরেছেন। ফলে বাগদাদকে তার জন্য চাকরি খোঁজার ক্ষেত্রে ভালো বিকল্প মনে হয়েছিল।

    ফ্রান্স টোয়েন্টি ফোরকে তিনি বলেন, ‘আমাকে দ্রুত পদক্ষেপ নিতে হয়েছিল এবং বাগদাদে এসেই আমি ইনস্টাগ্রামে কাজের সন্ধান করতে থাকি।’ পরে একটি রেস্তোরাঁয় তিনি এক মাস কাজ করেন।

    লেবানন একটি বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়ে পড়েছে। বিশ্বব্যাংক বলছে এ ধরনের বিপর্যয় একমাত্র যুদ্ধের সময় দেখা যায়। এর মধ্যে দেশটির মুদ্রার মান ৯০ শতাংশ হারিয়েছে। জাতিসংঘের মতে, লেবাননের জনসংখ্যার প্রায় ৮০ শতাংশ এখন দারিদ্র্যসীমার নিচে বসবাস করে।

    আকরাম জানিয়েছেন, এখন বাগদাদে কাজ করে তিনি প্রতি সপ্তাহে ১০০ ডলার রোজগার করছেন। তিনি আশা করেন, লেবাননে ফিরে গিয়ে তিনি তার পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার মতো যথেষ্ট উপার্জন করতে পারবেন।

    এদিকে ইরাকি কর্তৃপক্ষ বলছে, শিয়াদের পবিত্র শহর নাজাফ ও কারবালা পরিদর্শনকারী তীর্থযাত্রীদের বাদ দিয়ে ২০ হাজারেরও বেশি লেবানিজ নাগরিক ২০২১-এর জুন থেকে ২০২২ সালের মধ্যে ইরাকে এসেছেন।

    বাগদাদে লেবাননের রাষ্ট্রদূত আলি হাবহাব জানিয়েছেন, লেবানন থেকে ইরাকে আসার সংখ্যা বহুগুণ বেড়েছে।

    ইরাকে দুই দশক ধরে চলা সংঘাতের পর দেশটি নতুন করে সবকিছু শুরু করতে চাইছে। বিশেষ করে ২০১৭ সালে আইএসের সঙ্গে যুদ্ধে বিজয়ের পর তেলসমৃদ্ধ দেশটি ধীরে ধীরে স্থিতিশীলতা অর্জন করছে।

    যে বাগদাদের রাস্তাগুলো একসময় নৃশংসতার সাক্ষী ছিল, তার দুপাশে এখন ব্যস্ত রেস্তোরাঁ, ক্যাফে। প্রায় ৯০০ লেবানিজ প্রতিষ্ঠান এরই মধ্যে ইরাকে কাজ করছে।

    ইরাকের আয়ের ৯০ শতাংশ তেল থেকে এলেও বিশ্বব্যাংকের মতে দেশটির এক-তৃতীয়াংশ মানুষ এখনও দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। তবে দেশটির বর্তমান স্থিতিশীলতা ভবিষ্যতের বিষয়ে আশাবাদী করে।

    ইরাকি অর্থনৈতিক বিশেষজ্ঞ আলি আল-রাউইর মতে, অনেক লেবানিজ কোম্পানি ইরাকে এসেছে, কারণ তারা বিনিয়োগের পরিবেশ ভালোভাবে জানে, অন্যদিকে অন্যান্য দেশের অনেক বিদেশি কোম্পানি তার সহিংস অতীতের কারণে বিনিয়োগ করতে ভয় পায়।

    তিনি বলেন, ‘ইরাকি অর্থনীতিতে লেবাননের জন্য অনেক জায়গা রয়েছে।’

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬