Journalbd24.com

রবিবার, ২২ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ফিলিপাইনে ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধসে ২৪ জনের প্রানহানী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২২ ১১:৫৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২২ ১১:৫৬

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    ফিলিপাইনে ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধসে ২৪ জনের প্রানহানী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২২ ১১:৫৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২২ ১১:৫৬

    ফিলিপাইনে ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধসে ২৪ জনের প্রানহানী

    ফিলিপাইনে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘মেগি’র প্রভাবে ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধস এবং বন্যায় অন্তত ২৪ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির দক্ষিণ এবং মধ্যাঞ্চলে এই ঝড়ের তাণ্ডবে আরও অনেক বাড়িঘর, রাস্তাঘাট এবং অন্যান্য স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সোমবার কর্তৃপক্ষ জানিয়েছে।

    ফিলিপাইনের জাতীয় দুর্যোগ সংস্থা বলেছে, রোববার ঝড়ের তাণ্ডবে দেশের দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের ১৩ হাজারের বেশি মানুষ জরুরি আশ্রয় কেন্দ্রে পালিয়েছেন। ঝড়ের প্রভাবে ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় অনেক বাড়িঘর, আবাদি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

    এছাড়া কিছু কিছু এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন ও হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন।

    তবে ঝড় মেগির তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির মধ্যাঞ্চলীয় লেইতে প্রদেশ। এই প্রদেশের চারটি গ্রামে ভূমিধসে অন্তত ২১ জনের প্রাণ গেছে বলে বেবে নগরীর দুর্যোগ কর্মকর্তা রাইসে অসতেরো বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন।

    দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা বলেছে, দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের লেইতে এলাকায় আরও তিনজন নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের পোস্ট করা ছবিতে দেখা গেছে, লেইতের বুঙ্গা এলাকার কয়েকটি বাড়িঘর কাদামাটিতে চাপা পড়েছে।

    সেখানকার স্থানীয় বাসিন্দা হান্নাহ কালা ভিটাংকোল এএফপিকে বলেছেন, গতকাল তুমুল বৃষ্টি হয়েছে। ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে টানা বর্ষণ হয়েছে।

    ২৬ বছর বয়সী এই নারী শিক্ষক ঘুম থেকে ওঠার পর আশপাশের কিছু বাড়িঘর কাদামাটিতে চাপা পড়ে যেতে দেখে পরিবারের সদস্যদের নিয়ে একটি হোটেলে আশ্রয় নিয়েছেন।
    তিনি বলেন, ‘আমি কান্না করছিলাম। আমি জানি সেখানে লোকজন মাটির নিচে চাপা পড়েছেন। আমিও ভয় পেয়েছিলাম। কারণ আমাদের বাড়ির পেছনেই পাহাড়।’

    ফিলিপাইনের উপকূলরক্ষী বাহিনী ও পুলিশের সদস্যরা আবুইয়োগ শহরের বন্যা কবলিত লোকজনকে তাদের বাড়িঘর থেকে উদ্ধার করেছে। ভাসমান নৌকায় বসানো কমলা রঙের স্ট্রেচারে শুইয়ে বাসিন্দাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

    দুর্যোগপ্রবণ ফিলিপাইনে চলতি বছরে প্রথম কোনো বড় ঝড় হিসেবে আঘাত হেনেছে মেগি। স্থানীয়ভাবে এই ঝড় আগাটন নামে পরিচিত। ঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে ওঠায় দেশটির কয়েকটি বন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এছাড়া এই ঝড়ের কারণে চলতি বছরে ভ্রমণের অন্যতম ব্যস্ত সময়ের শুরুতে প্রায় ৬ হাজার মানুষ আটকা পড়েছেন।

    সূত্র: এএফপি।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬