Journalbd24.com

রবিবার, ২২ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোয় বিক্ষোভ অব্যাহত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২২ ১৩:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২২ ১৩:২৩

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোয় বিক্ষোভ অব্যাহত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২২ ১৩:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২২ ১৩:২৩

    সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোয় বিক্ষোভ অব্যাহত

    সুইডেনে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পুড়িয়েছে এমন একটি কট্টর দক্ষিণপন্থী সংগঠনের বিরুদ্ধে পর পর তৃতীয় রাতের মতো বিক্ষোভ হয়েছে। এই সংগঠনটি আবারও কোরআন পোড়ানোর পরিকল্পনা করছে।

    শনিবার রাতে মালমো শহরে স্ট্রাম কুর্স নামের কট্টরপন্থী সংগঠনটির বিরুদ্ধে সহিংসতা ছড়িয়ে পড়ে। এই সংগঠনটি অভিবাসন বিরোধী এবং ইসলাম-বিদ্বেষী বলে পরিচিত এবং এর নেতৃত্ব দেন রাসমুস পালুডান নামের একজন উগ্রপন্থী।

    বিক্ষোভকারীরা গাড়িতে আগুন দেয় এবং অনেকে পুলিশের দিকে ইট-পাটকেল ছোঁড়ে।

    সুইডেনের আরও কয়েকটি শহরেও বিক্ষোভ-পাল্টা বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ হয়েছে।

    অন্তত ১৬ জন পুলিশ অফিসার আহত হয়েছেন এবং পুলিশের কিছু গাড়ির ক্ষতি করা হয়েছে। স্টকহোমের উপকণ্ঠে এবং লিনকোপিন এবং নরকোপিন শহরেও উগ্র দক্ষিণপন্থীদের মিছিলের পর গোলযোগ হয়েছে।

    সুইডেনের পুলিশ প্রধান অ্যান্ডার্স থর্নবার্গ বলেছেন, বিক্ষোভকারীরা পুলিশের জীবনকে হুমকির মুখে ফেলতে পর্যন্ত পরোয়া করছে না। তিনি বলেন, "আমরা আগেও সহিংস দাঙ্গা দেখেছি, কিন্তু এটা মনে হচ্ছে একেবারেই ভিন্ন কিছু।"

    সুইডেনের এই কট্টর দক্ষিণপন্থী গোষ্ঠী গত বৃহস্পতিবার কোরআনের একটি কপি পোড়ায় এবং সামনের দিনে তাদের সমাবেশ থেকে আবারও এই কাজ করার পরিকল্পনা করছে। এর বিরুদ্ধে সুইডেনে তীব্র ধিক্কার উঠেছে এবং সুইডেনের বাইরেও এই ঘটনার প্রতিবাদ শুরু হয়েছে।

    ইরাকী পররাষ্ট্রমন্ত্রণালয় বাগদাদে সুইডেনের দূতকে ডেকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে, এ ঘটনায় সুইডেনের সঙ্গে মুসলিম জনগোষ্ঠীর সম্পর্কের মারাত্মক প্রভাব পড়তে পারে।

    ইরানও সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করে কঠোর ভাষায় এই ঘটনার নিন্দা করেছে।

    সুইডেনে স্ট্রাম কুর্সের কোরআন পোড়ানোর বিরুদ্ধে এর আগেও সহিংস বিক্ষোভ হয়েছে।

    ২০২০ সালে বিক্ষোভকারীরা মালমো একই ধরণের বিক্ষোভের সময় গাড়িতে আগুন দিয়েছিল এবং দোকানপাট ভাংচুর করেছিল।

    সুত্র :বিবিসি

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬