Journalbd24.com

রবিবার, ২২ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • পাকিস্তানের নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২২ ১৩:৪৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২২ ১৩:৪৯

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    পাকিস্তানের নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২২ ১৩:৪৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২২ ১৩:৪৯

    পাকিস্তানের নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খার

    ২০১১ থেকে ২০১৩ সাল মেয়াদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা হিনা রব্বানি খার এবার দেশটির নতুন সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছেন। বহুদিন ধরেই পাকিস্তানের চিরবৈরি প্রতিবেশি ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নে গুরুত্ব দিয়ে আসছিলেন হিনা রব্বানি। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন শেষে পাকিস্তানের পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার কথা বলেন।

    সেসময় পাকিস্তানের জিও টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে হিনা রব্বানি খার বলেছিলেন, পাকিস্তানের পক্ষে ‘যুদ্ধ করে কাশ্মীর জয় করা’ সম্ভব নয়। ভারতের সঙ্গে পারস্পরিক আস্থার ভিত্তিতেই এই বিষয়ে অগ্রগতি অর্জন সম্ভব।

    ভারতের সঙ্গে শত্রুভাবাপন্ন সম্পর্কের মাধ্যমে কোনো সমাধানে পৌঁছানো যাবে না বলে মনে করেন হিনা রব্বানি। তার মতে, কেবল আলোচনার মাধ্যমেই এ ব্যাপারে সামনে এগোনো সম্ভব।

    যুক্তরাষ্ট্র থেকে উচ্চশিক্ষা নিয়ে আসা হিনা রব্বানি খার পাকিস্তানের রাজনীতিতে আসেন পাকিস্তান মুসলিম লীগের (কায়েদে আজম) মাধ্যমে। তবে কয়েক বছরের মধ্যেই দল পাল্টে তিনি পাকিস্তান পিপলস পার্টিতে (পিপিপি) যোগ দেন। পিপিপি সরকার আমলেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন তিনি।

    হিনা রব্বানি খারকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী করা হলেও এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে এখনো কারও নাম জানা যায়নি। পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টো পরররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন বলেও গুঞ্জন উঠলেও আজকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়া ব্যক্তিদের মধ্যে তিনি ছিলেন না।

    সম্প্রতি সংসদে অনাস্থা ভোটে ইমরান খানকে হারিয়ে পাকিস্তানের ক্ষমতায় এসেছেন পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) নেতা শাহবাজ শরিফ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ সপ্তাহখানেক আগে দেশের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। আজ মঙ্গলবার তার মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন। ৩১ জন মন্ত্রী ও ৩ জন প্রতিমন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে ৩ জন শপথ নিয়েছেন।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬