Journalbd24.com

রবিবার, ২২ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • পাত্র পছন্দ হয়নি, ডেকে নিয়ে গলায় ছুরি চালালেন কনে!
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২২ ১৪:৫১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২২ ১৪:৫১

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    পাত্র পছন্দ হয়নি, ডেকে নিয়ে গলায় ছুরি চালালেন কনে!

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২২ ১৪:৫১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২২ ১৪:৫১

    পাত্র পছন্দ হয়নি, ডেকে নিয়ে গলায় ছুরি চালালেন কনে!

    পাত্র পছন্দ ছিল না পাত্রীর। বাড়িতে জানানোর পরেও পাত্রীর সেই কথা শুনতে চাননি পরিবারের কোনো সদস্য। তাই হবু বরের গলায় ছুরি চালিয়ে তাকে গুরুতরভাবে জখম করেছেন এক তরুণী। 

    ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমের চোডাভরম এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার দেশটির গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

    অভিযুক্ত পাত্রীর নাম পুষ্পা। এ ঘটনায় খুনের চেষ্টার অভিযোগ স্বীকার করেছেন ওই পুষ্পা। পাত্র রামু নাইডু কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের (সিএসআইআর) একজন বিজ্ঞানী।
    জানা যায়, রামু নাইডুর সঙ্গে তার বিয়ে ঠিক করেছিল পরিবার। অনেক ছেলে দেখার পর রামুকেই পাত্র হিসেবে বেশি নিয়েছিল পুষ্পার পরিবার। কিন্তু প্রথম থেকে সেই বিয়েতে রাজি ছিলেন না পুষ্পা। পাত্রকে নিয়ে নিজের অপছন্দের কথা পরিবারকে জানালেও অবশ্য তাতে কোনও কাজ হয়নি। অগত্যা পুষ্পার অসম্মতিতেই সম্বন্ধ পাকা করে ফেলে তার পরিবার। বিয়ের দিনক্ষণও ঠিক হয়ে যায়। সামনের মাসেই তাদের বিয়ে হওয়ার কথা ছিল। তাই বিয়ের জন্য কেনাকাটা এবং অন্যান্য তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল।

    হবু বর এবং দু'পক্ষের পরিবার বিয়ে নিয়ে অনেক পরিকল্পনা সেরে ফেললেও কোনোভাবে এই বিয়ে থেকে নিজেকে বাঁচাতে চাইছিলেন হবু কনে। তারপরে হবু বরকে পৃথিবী থেকে সরিয়ে পরিকল্পনা করে বসে কনে। এজন্য পাত্রকে একটি সারপ্রাইজ ডেটের জন্য ডাকে পাত্রী। তারপরে ছুরি বের করে হবু বরের গলায় চালিয়ে দেয় পুষ্পা। 

    এ ঘটনায় যুবকের গলায় গুরুতর ক্ষত তৈরি হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। এখনও ওই যুবক হাসপাতালে ভর্তি রয়েছেন। এর পরেই পুলিশ পুষ্পাকে গ্রেফতার করে। পুলিশি জেরায় পুষ্পা স্বীকার করেছে পাত্র পছন্দ না হওয়ার কারণেই সে এই কাণ্ড ঘটিয়েছে। 

    স্থানীয় পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা এস গৌতমী বলেন, পুষ্পার বিরুদ্ধে আগে অপরাধমূলক কোনো কাজের অভিযোগ থানায় নেই।

    সূত্র: হিন্দুস্তান টাইমস।

     

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬