Journalbd24.com

রবিবার, ২২ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • মহিলার দিকে তাকালেই হতে পারে জেল! লন্ডনের পাতালে নতুন নিয়ম
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২২ ১৫:০১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২২ ১৫:০১

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    মহিলার দিকে তাকালেই হতে পারে জেল! লন্ডনের পাতালে নতুন নিয়ম

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২২ ১৫:০১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২২ ১৫:০১

    মহিলার দিকে তাকালেই হতে পারে জেল! লন্ডনের পাতালে নতুন নিয়ম

    এবার থেকে ব্রিটেনের সাবওয়েতে কোনও মহিলার দিকে তাকিয়ে থাকলেও সেই ব্যক্তিকে হাজতবাস করতে হতে পারে! এমনই নিয়ম চালু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি শহরের সাবওয়ের ভিতর মহিলাদের উত্যক্ত করার ঘটনা মারাত্মক হারে বেড়ে গিয়েছে। সেই কারণেই এবার কঠোর পদক্ষেপ করার কথা ঘোষণা করেছেন পুলিশের এক শীর্ষ স্থানীয় কর্মকর্তা। তিনি জানিয়েছে, এবার যদি কারও বিরুদ্ধে কোনও মহিলার দিকে এক নাগাড়ে তাকিয়ে থাকার অভিযোগ ওঠে, তাহলে সেই ব্যক্তিকে প্রয়োজনে গ্রেফতার করা হতে পারে।

    এই বিষয়ে ইতিমধ্যেই একটি নির্দেশিকা জারি করেছেন ব্রিটিশ পরিবহণ পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট সারা হোয়াইট। তাতে বলা হয়েছে, যদিও কোনও ব্যক্তি কোনও মহিলার প্রতি 'অস্বাস্থ্যকর আচরণ' করেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের এই প্রসঙ্গে সারা বলেছেন, "আশপাশের জিনিসের দিকে তাকানো মানুষের সহজাত অভ্যাস। এ নিয়ে কারও কিছু বলার থাকতে পারে না। কিন্তু, কেউ যদি বিশেষভাবে দীর্ঘক্ষণ বা বারবার কারও দিকে তাকান, তাহলে সেটি অবশ্যই অস্বস্তিকর।" অনেক সময় অপরাধীদের মধ্যে এমন আচরণ দেখা যায়। রাস্তা-ঘাটে মহিলাদের অনুসরণ করার মতো ঘটনাও ঘটে। যা বেশ কয়েকটি ক্ষেত্রে গুরুতর অপরাধ ঘটায়।

    এমন পরিস্থিতি এড়াতেই এবার আরও বেশি সতর্কতা অবলম্বন করল ব্রিটিশ পুলিশ। তাদের বক্তব্য, সাবওয়েতে অনেক সময়েই লোকজন খুব বেশি থাকে না। এমন সুযোগের অপেক্ষাতেই থাকে দুষ্কৃতীরা। কোনও মহিলাকে একা পেলে তার সঙ্গে অশালীন আচরণ করা হয়। এমন ঘটনা যাতে আর না ঘটে, সেটাই পুলিশ প্রশাসন নিশ্চিত করতে চাইছে।

    একইসঙ্গে, মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রচারও শুরু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। কোন কোন ক্ষেত্রে মহিলারা পুলিশের সাহায্য চাইতে পারেন, সেই বিষয়ে তাদের ওয়াকিবহাল করা হচ্ছে। পুলিশের এই উদ্যোগকে অধিকাংশ মহিলাই স্বাগত জানিয়েছেন বলে দাবি সংশ্লিষ্ট পক্ষের। লন্ডনের সাবওয়ে দিয়ে যেসব ট্রেন চলাচল করে, সেগুলিতে ইতিমধ্যেই পোস্টারিং করা হয়েছে। কোন ধরনের আচরণকে যৌন হেনস্থা বলে ধরা হবে, সেই বিষয়ে বিস্তারিত তথ্য পেশ করা হয়েছে সেখানে।

    তবে, একইসঙ্গে পুলিশের এই কর্মসূচি নিয়ে সমালোচনাও শুরু হয়েছে। অনেকের বক্তব্য, বহু মহিলা নতুন নিয়মকে ব্যবহার করে পুরুষ সহযাত্রীদের বিপাকে ফেলার চেষ্টা করবেন। প্রসঙ্গত, করোনার জেরে জারি হওয়া লকডাউন শেষ হওয়ার পর হঠাৎ করেই ব্রিটেনের ট্রেনে, বাসে মহিলাদের যৌন হেনস্থা সংক্রান্ত অভিযোগের সংখ্যা ১৭৫ শতাংশ বেড়ে গিয়েছে! এই পরিসংখ্যান দেখে চিন্তা বেড়েছে পুলিশ প্রশাসনেরও। তাই সমালোচনা সত্ত্বেও কোনওরকম ঝুঁকি নিতে নারাজ তারা।

    সূত্র: টিওআই।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬