Journalbd24.com

রবিবার, ২২ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ইউক্রেনকে শর্ত দিয়ে আলোচনার প্রস্তাব রাশিয়ার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২২ ১৬:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২২ ১৬:৩৩

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    ইউক্রেনকে শর্ত দিয়ে আলোচনার প্রস্তাব রাশিয়ার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২২ ১৬:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২২ ১৬:৩৩

    ইউক্রেনকে শর্ত দিয়ে আলোচনার প্রস্তাব রাশিয়ার

    ইউক্রেন যুদ্ধ অবসানের ইঙ্গিত দিয়েছে রাশিয়া। শান্তি আলোচনা ফলপ্রসূ করতে কিয়েভে একটি ‘খসড়া নথি’ পাঠিয়েছে মস্কো।

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন। সাংবাদিকদের পেসকভ বলেন, ‘বল তাদের কোর্টে। আমরা উত্তরের অপেক্ষায়। তবে আলোচনার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার আগ্রহ তাদের কম।

    ‘কথা থেকে ইউক্রেনের সরে আসার প্রবণতা অনেক। মুহূর্তে মুহূর্তে তারা অবস্থান বদল করে। এসব আচরণ আলোচনার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে।’
    এর আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছিলেন, ইউক্রেনীয় আলোচকদের ওপর আস্থা হারিয়েছে তারা।

    স্থানীয় একটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে জাখারোভা বলেন, ‘বিশ্বাসকে যাচাই করুন। কারণ ইউক্রেনীয়দের ওপর দীর্ঘদিন ধরে আমাদের কোনো আস্থা নেই। ইউক্রেনীয় সরকার স্বাধীনভাবে কাজ করছে না। বাইরে থেকে তাদের নিয়ন্ত্রণ করা হচ্ছে।’

    ‘কিয়েভ শাসক’দের আলোচনার প্রক্রিয়াকে ‘সার্কাস’ হিসেবে বর্ণনা করে জাখারোভা আরও বলেন, “আলোচনায় কিয়েভের অংশগ্রহণ একটি কৌশল ছাড়া আর কিছুই না। তবে মস্কো এর জন্য প্রস্তুত।”

    গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর আগে পূর্ব ইউক্রেনের বিদ্রোহী অধ্যুষিত দোনেৎস্ক ও লুগানস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন পুতিন।
    সংকট সমাধানে দেশ দুটি কয়েক দফা সরাসরি ও ভার্চুয়ালি আলোচনায় বসলেও মেলেনি সমাধান। গত ২৯ মার্চ শেষবার বিবদমান পক্ষরা সরাসরি আলোচনায় বসেছিল।

    রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১২ এপ্রিল জানান, আলোচনা অচলাবস্থায় পৌঁছে গেছে। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘রাশিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ অনুরোধ পূরণে অস্বীকার করেছে ইউক্রেন। এসব অনুরোধের মধ্যে আছে- ক্রিমিয়া অঞ্চলকে রাশিয়ার অন্তর্ভুক্ত করা এবং ডনবাস প্রজাতন্ত্রকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়া।

    পুতিনের উপদেষ্টা আলেক্সি আরেস্তোভিচ মঙ্গলবার জানিয়েছিলেন, রুশ সেনারা কৃষ্ণসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দর শহর মারিউপোল দখল করলে শান্তি আলোচনা বন্ধ হয়ে যেতে পারে।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬