Journalbd24.com

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • সাংহাইয়ে একদিনে কোভিডে ১২ জনের মৃত্যু
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২২ ১৭:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২২ ১৭:৫০

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    সাংহাইয়ে একদিনে কোভিডে ১২ জনের মৃত্যু

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২২ ১৭:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২২ ১৭:৫০

    সাংহাইয়ে একদিনে কোভিডে ১২ জনের মৃত্যু

    চীনের সাংহাইয়ে একদিনে কোভিড-১৯ –এ ১২ জনের মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষ। এর আগে বৃহস্পতিবার (২১ এপ্রিল) ১১ জনের মৃত্যুবরণ করেন।

    সাংহাইয়ের কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার শহরটিতে উপসর্গযুক্ত ২ হাজার ৭৩৬ জন নতুন রোগী এবং উপসর্গবিহীন ২০ হাজার ৬৩৪ জন নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবারের চেয়ে শনাক্তের এ সংখ্যা অনেকটা বেশি।

    সংক্রমণ, মৃত্যুর এ ঊর্ধ্বগতির পাশাপাশি কড়া লকডাউন ও অনলাইনে কঠোর সেন্সরশিপ শহরটির বাসিন্দাদের ক্ষোভ বাড়াচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

    করোনা মোকাবিলায় লকডাউনে থাকা সাংহাইয়ের আবাসিক এলাকাগুলোর বাসিন্দাদের হতাশা ও ক্ষোভ বাড়লেও কোয়ারেন্টিন এলাকার বাইরে কোভিড রোগী শূন্যে নামিয়ে আনা পর্যন্ত বিধিনিষেধ শিথিল না করার ব্যাপারে অটল রয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

    নগরীর মেয়র গং ঝেং বলেন, সময় যত সংকটাপন্ন হয়ে উঠবে, ততই দাঁত কামড়ে থেকে আমাদের নিজেদের শক্তির দিকে মনোযোগী হতে হবে।

    শুক্রবার কোয়ারেন্টিন এলাকার বাইরে রোগী সংখ্যা নেমে ২১৮তে দাঁড়িয়েছে, আগের দিন এই সংখ্যা ২৫০ ছিল।

    সাংহাইয়ের পুরো শহরের লকডাউন শুরু হয় এপ্রিলের প্রথম দিকে, যদিও অনেক বাসিন্দা আরও আগে থেকেই গৃহবন্দি হয়ে আছেন।

    চীনের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র প্রকাশিত এক গবেষণায় উত্তরপূর্ব জিলিন শহরের চিকিৎসা বিশেষজ্ঞরা বলেছেন, চীনের বানানো টিকাগুলো এখন পর্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে, তবে কোভিডের নতুন ধরনগুলোর ক্ষেত্রে কী ঘটে, তা এখনও অনিশ্চিত।

    চীন এখন পর্যন্ত কোভিড মোকাবিলায় তাদের নিজস্ব কোনো এমআরএনএ টিকা আনেনি; অন্য দেশে বানানো এমআরএনএ টিকা আমদানিতেও রাজি নয় তারা।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬