Journalbd24.com

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • রুশ বাহিনীর নিশানায় এবার ইউক্রেনের রেলপথ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২২ ১৬:২৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২২ ১৬:২৫

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    রুশ বাহিনীর নিশানায় এবার ইউক্রেনের রেলপথ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২২ ১৬:২৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২২ ১৬:২৫

    রুশ বাহিনীর নিশানায় এবার ইউক্রেনের রেলপথ

    যুদ্ধের আগুনে গত দু’মাস ধরে পুড়ছে ইউক্রেন। তার আঁচ টের পাচ্ছে রাশিয়াও। ইউক্রেন সীমান্তের কাছে রুশ শহর ব্রায়ানস্কের একটি তেলের ডিপোয় ভয়াবহ আগুন ধরে। এখনও পর্যন্ত কোনও পক্ষই আগুনের উৎস নিয়ে কিছু মন্তব্য করেনি। তবে রাশিয়া জানিয়েছে, তারা তদন্ত শুরু করেছে। অগ্নিকাণ্ড নিয়ে ইউক্রেন মুখ খোলেনি।

    মঙ্গলবার ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, তাদের দেশের রেলস্টেশন ও রেললাইনে নিয়ে মোট পাঁচটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ওই হামলায় হতাহতের খবর স্পষ্ট নয়।

    এ মাসের গোড়ায় রাশিয়ার আরও একটি তেলের ডিপোয় আগুন ধরেছিল। সেবার মস্কো অভিযোগ করেছিল, ইউক্রেনীয় হেলিকপ্টার আকাশসীমা ভেঙে রাশিয়ায় ঢুকে বোমা ফেলেছিল। তার জেরেই ওই অগ্নিকাণ্ড। ইউক্রেন যদিও অস্বীকার করে। তবে কৃষ্ণসাগরে রুশ যুদ্ধজাহাজ মস্কভার ডুবে যাওয়ার কারণ যে তাদেরই ক্ষেপণাস্ত্র-হানা, কিয়েভ নিজেই সে খবর দিয়েছিল। সেবার অবশ্য শুরুতে রাশিয়াই অস্বীকার করেছিল সে কথা। পরে তারা মেনে নেয়।

    গত সপ্তাহে মস্কো অভিযোগ করে, সীমান্তবর্তী এলাকায় একাধিক আবাসনে হামলা করেছে ইউক্রেনের হেলিকপ্টার। এদিন ব্রায়ানস্কের অগ্নিকাণ্ড আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কারণ, রাশিয়ার জ্বালানি এই পথেই ইউরোপে যায়। ঘটনাটির জেরে ইউরোপে তেল সরবরাহে ব্যাঘাত ঘটবে কি না, তা এখনও স্পষ্টভাবে বলতে পারছে না কেউই।

    জ্বলছে ইউক্রেনও। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে এখনও কিছুটা সক্রিয় রেখেছে তার রেল যোগাযোগ ব্যবস্থা। উদ্ধারকাজ ও ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া, দুই কাজই চলছে রেলের উপর নির্ভর করে। এবারে সেই রেলপথকেই নিশানা করা শুরু করেছে রুশ বাহিনী।

    মঙ্গলবার সকালে মধ্য ও পশ্চিম ইউক্রেনের অন্তত পাঁচটি স্টেশনে আগুন লাগে। এর মধ্যে একটি ঘটনা ঘটে লিভিভের কাছে ক্রেসন শহরে; দু’টি ঘটনা ঘটেছে রিভন অঞ্চলে। রিভনের সেনাবাহিনী প্রধান ভিটালি কোভাল বলেন, ‘রেল পরিকাঠামোর উপরে দু’টি ক্ষেপণাস্ত্র হানা ঘটিয়েছে শত্রুরা। কোনও হতাহতের খবর নেই। সাইরেন বাজলেই বাসিন্দাদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে সতর্ক করা হয়েছে।’ ভিনিতসিয়া অঞ্চলে অবশ্য রুশ হামলায় প্রাণহানি ঘটেছে। কিন্তু জখম বা মৃতের সংখ্যা পরিষ্কার নয়। ৮ এপ্রিল প্রথম ক্রামাতোরস্ক রেলস্টেশনে ক্ষেপণাস্ত্র হানা চালিয়েছিল রাশিয়ার সেনাবাহিনী। ৫০-এর বেশি ইউক্রেনীয় নিহত হন। সেই শুরু।

    এরইমধ্যে মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মারিয়ুপোলের আজভস্টল কারখানা এলাকায় যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘মস্কোর সময় অনুযায়ী ২৫ এপ্রিল, দুপুর ২টা থেকে যুদ্ধবিরতি শুরু হচ্ছে। নিরাপদ দূরত্বে থাকবে রুশ বাহিনী। সাধারণ মানুষকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দেয়া হচ্ছে।’

    ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘সাধারণ মানুষ মারিউপোল থেকে বেরিয়ে কোথায় যাবেন, সেই সিদ্ধান্ত তারাই নেবেন।’ যারা আজভস্টল কারখানার ভেতরে রয়েছেন, রেডিওবার্তায় তাদের এ খবর দেয়া হয়েছে। সাদা পতাকা হাতে আজভস্টল থেকে বেরিয়ে আসার জন্য তাদের তৈরি থাকতে বলেছে রাশিয়া। ইউক্রেন সরকার এ নিয়ে এখনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুকের বক্তব্য, রাশিয়ার উপরে ভরসা নেই। তিনি বলেন, ‘রাশিয়া বহু বার যুদ্ধবিরতির কথা বলেছে। মানব করিডর খুলে দেয়ার কথা দিয়েছে। কিন্তু তারা কখনও কোনও কথা রাখেনি। মানব করিডরও খোলা হয়নি।’

    সূত্র: আনন্দবাজার অনলাইন।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬