Journalbd24.com

রবিবার, ২২ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ভারতে চাকরির প্রথম দিনেই হাসপাতালে নার্সের ঝুলন্ত লাশ!
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ মে, ২০২২ ১৭:২৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ মে, ২০২২ ১৭:২৫

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    ভারতে চাকরির প্রথম দিনেই হাসপাতালে নার্সের ঝুলন্ত লাশ!

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ মে, ২০২২ ১৭:২৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ মে, ২০২২ ১৭:২৫

    ভারতে চাকরির প্রথম দিনেই হাসপাতালে নার্সের ঝুলন্ত লাশ!

    ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের উন্নাওয়ে চাকরিতে যোগ দেওয়ার প্রথম দিনই হাসপাতাল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে এক নার্সের লাশ। পড়াশোনা শেষ করে তিনি সদ্য পা রেখেছিলেন কর্মজীবনে। মৃত ওই নার্সের পরিবারের সদস্যদের অভিযোগ, ধর্ষণ করে তাদের মেয়েকে হত্যা করা হয়েছে।

    শনিবার (৩০ এপ্রিল) চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। রোববার (১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

    সংবাদমাধ্যম বলছে, পড়াশোনা শেষ করে ওই নার্স সদ্যই পা রেখেছিলেন কর্মজীবনে। শুক্রবার ছিল কাজের প্রথম দিন। কিন্তু বাড়ি ফেরার নির্দিষ্ট সময় পেরিয়ে রাত হয়ে গেলেও মেয়ের দেখা নেই। পরে শনিবার সকালে মেয়ের খোঁজে নার্সিং হোমে যেতেই আঁতকে ওঠেন মা-বাবা। দূর থেকেই দেখতে পান নার্সিং হোমের ছাদ থেকে ঝুলছে মেয়ের ঝুলন্ত মরদেহ।

    পরে পুলিশে খবর দেওয়া হয়। প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে মনে করা হলেও যুবতীর পরিবারের অভিযোগ, তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। উত্তরপ্রদেশের উন্নাওয়ে গত শুক্রবারই নার্স হিসেবে ওই নার্সিংহোমে কাজে যোগ দিয়েছিলেন মৃত ওই যুবতী। পরদিন সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

    পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকালে উন্নাওয়ের নিউ জীবন নামক একটি নার্সিং হোমের ছাদ থেকে এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ইতোমধ্যেই পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে।

    এফআইআরে তিন ব্যক্তির নাম উল্লেখ করেছেন ওই নার্সের মা-বাবা। তাদের মধ্যে নার্সিং হোমের প্রশাসকও রয়েছেন। পুলিশ বলছে, মৃত ওই নার্সের পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অপরাধ প্রমাণ হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

    উন্নাওয়ের অতিরিক্ত পুলিশ সুপার শশী শেখর সিং বলেছেন, ‘নিউ জীবন হাসপাতাল থেকে এক যুবতীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ, ওই যুবতীকে প্রথমে ধর্ষণ করা হয়েছে এবং পরে হত্যা করে মৃতদেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। তিনজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

    পরিবারের দাবি, শুক্রবার কাজের প্রথম দিন হওয়ায় হাসি-খুশি অবস্থাতেই বাড়ি থেকে বের হয়েছিলেন তাদের মেয়ে। কাজ শেষে বিকেল বা রাতের মধ্যে ফিরে আসার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময় পার হওয়ার দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পরও মেয়ে বাড়ি না ফেরায় তারা আশপাশে খোঁজখবর নেওয়া শুরু করেন।

    পরে শনিবার ভোরে স্থানীয় বাসিন্দারাই প্রথম মৃতদেহটি ছাদ থেকে ঝুলতে দেখেন। পরে ঘটনাস্থালে পৌঁছায় মৃত নার্সের পরিবারের সদস্যরাও।

    এদিকে এনডিটিভি জানিয়েছে, নার্সিং হোমের ছাদে মৃত ওই নার্সের ঝুলন্ত মরদেহের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, স্থানীয়রা ঝুলন্ত অবস্থায় থাকা ওই মরদেহের ছবি তুলছে এবং এটি কিভাবে নামিয়ে আনা যায় তা নিয়ে কথা বলছেন পুলিশ সদস্যরা।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬