Journalbd24.com

রবিবার, ২২ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • গোয়েন্দা তথ্য দেয়ার কথা বলেও আবার অস্বীকার যুক্তরাষ্ট্রের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ মে, ২০২২ ১৬:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ মে, ২০২২ ১৬:০৬

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    গোয়েন্দা তথ্য দেয়ার কথা বলেও আবার অস্বীকার যুক্তরাষ্ট্রের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ মে, ২০২২ ১৬:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ মে, ২০২২ ১৬:০৬

    গোয়েন্দা তথ্য দেয়ার কথা বলেও আবার অস্বীকার যুক্তরাষ্ট্রের

    যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস খবর দিয়েছিল যে, যুক্তরাষ্ট্র যেসব গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে তা বেশ ক'জন রুশ জেনারেলকে হত্যা করতে ইউক্রেনের বাহিনীকে সহায়তা করেছে। তবে এ তথ্যই আবার সম্পূর্ণ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।

    মার্কিন সরকারের অজ্ঞাতপরিচয় কিছু সূত্র উল্লেখ করে নিউইয়র্ক টাইমস বলছে, রণক্ষেত্রে রুশ বাহিনীর বিভিন্ন ইউনিট এবং তাদের ভবিষ্যৎ চলাচলের ওপর যুক্তরাষ্ট্র তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য ইউক্রেনের হাতে তুলে দিয়েছে। অর্থাৎ, রুশ বাহিনী কোথায় অবস্থান করছে, কোন পথ দিয়ে চলাচল করছে এসব তথ্য ইউক্রেনের সামরিক বাহিনীর কাছে সরবরাহ করা হয়েছে। তবে এসব মৃত্যুর কতগুলো মার্কিন গোয়েন্দা তথ্যের সুবাদে ঘটেছে সে বিষয়ে পরিষ্কার করে কিছু বলা হয়নি।

    হোয়াইট হাউজের একজন মুখপাত্র নিউইয়র্ক টাইমসের এই খবরকে 'বিভ্রান্তিকর' এবং 'দায়িত্বহীন' বলে উল্লেখ করেছেন। জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এড্রিয়েন ওয়াটসন বলেছেন, "তাদের দেশকে রক্ষার জন্য" ইউক্রেনকে এসব গোয়েন্দা তথ্য সরবরাহ করা হয়েছে এবং এর পেছনে "রুশ জেনারেলদের হত্যা করার কোন উদ্দেশ্য ছিল না।"

    এদিকে, রাশিয়া বলছে যে ইউক্রেনীয় সৈন্যদের বেশ কয়েকটি অবস্থানের ওপর তারা রাতভর গোলাবর্ষণ করেছে। তবে দক্ষিণের মারিউপোল শহরের আজভস্টাল ইস্পাত কারখানায় আশ্রয় নেওয়া বেসামরিক লোকজন যাতে সেখান থেকে বের হয়ে যেতে পারে সেজন্য ওই কারখানা এলাকায় যুদ্ধবিরতি ঘোষণা করেছে।

    রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যে তারা ইউক্রেনের পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গায় আক্রমণ চালিয়ে ইউক্রেনের ৬০০ যোদ্ধাকে হত্যা করেছে। আজভস্টাল কারখানায় ইউক্রেনীয় বাহিনীর কমান্ডার ডেনিস প্রকোপেঙ্কো বুধবার শেষ রাতে বলেছেন, "রুশ সৈন্যরা কারখানার কিছু জায়গায় ঢুকে পড়ার পর সেখানে ইউক্রেনীয় যোদ্ধাদের সঙ্গে রক্তক্ষয়ী লড়াই" চলছে।

    ইউক্রেনীয় যোদ্ধারা বলছে রাশিয়া তাদেরকে 'ধ্বংস' করে দিতে চাইছে। সংবাদদাতারা বলছেন, মারিউপোল শহরে রাশিয়া তিনদিনের জন্য যে যুদ্ধবিরতি ঘোষণা করেছে সেটা এই কারখানা এলাকায় কার্যকর হবে কি না তা পরিষ্কার নয়। ধারণা করা হচ্ছে, ওই কারখানার ভেতরে প্রায় ২০০ বেসামরিক নাগরিক আশ্রয় নিয়েছে।

    তবে আজভস্টাল কারখানার ভেতরে রুশ সৈন্যদের ঢুকে পড়ার খবর অস্বীকার করেছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, প্রেসিডেন্ট পুতিন গত মাসেই কারখানার ভেতরে ঢুকে হামলা না করার নির্দেশ দিয়েছিলেন। প্রেসিডেন্ট পুতিন তার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে নির্দেশ দিয়েছিলেন কারখানাটি এমনভাবে ঘিরে রাখতে যাতে সেখান থেকে "একটা মাছিও বের হয়ে যেতে না পারে।"

    রুশ বাহিনী কয়েক সপ্তাহ ধরে এই কারখানাটি অবরোধ করে রেখেছে। এই কারখানাটিকে দেখা হচ্ছে ইউক্রেনীয় যোদ্ধাদের শেষ ঘাঁটি হিসেবে। একারণে এর নিয়ন্ত্রণ রাশিয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

    সূত্র: বিবিসি।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬