Journalbd24.com

রবিবার, ২২ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • একবার ভারতীয় নাগরিকত্ব পেলে আর ‘বিদেশী’ বলা যাবে না : গুয়াহাটি হাইকোর্ট
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ মে, ২০২২ ১৬:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ মে, ২০২২ ১৬:২৮

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    একবার ভারতীয় নাগরিকত্ব পেলে আর ‘বিদেশী’ বলা যাবে না : গুয়াহাটি হাইকোর্ট

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ মে, ২০২২ ১৬:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ মে, ২০২২ ১৬:২৮

    একবার ভারতীয় নাগরিকত্ব পেলে আর ‘বিদেশী’ বলা যাবে না : গুয়াহাটি হাইকোর্ট

    ভারতে ক্ষমতাসীন বিজেপির আনা বিতর্কিত নাগরিকত্ব আইনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে গুয়াহাটি হাইকোর্ট জানিয়েছেন, ভারতে একবার কারো নাগরিকত্ব স্বীকৃতি পেলে তা আর নাকচ করা যাবে না। অর্থাৎ একবার ভারতের নাগরিকত্ব পেলে সেই ব্যক্তিকে আর বিদেশী বলে ঘোষণা করা সম্ভব হবে না।

    সম্প্রতি নতুন নাগরিকত্ব আইনে ‘বিদেশী’ হিসেবে তালিকাভুক্তদের করা বেশ কিছু মামলার শুনানিতে গুয়াহাটি হাইকোর্টের ফরেনার্স ট্রাইব্যুনাল বেঞ্চ তাদের এ পর্যবেক্ষণ জানায়।
    ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ বলেছেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই দেশটিতে কার্যকর হবে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বিজেপি আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।

    নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) নিয়ে দীর্ঘদিন ধরেই সরব বিজেপি গোষ্ঠী। এমন পরিস্থিতিতে ফের সংশোধিত নাগরিকত্ব আইনের কথা শোনা গেল স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে। উদ্ভূত পরিস্থিতিতেই এক মামলা প্রসঙ্গে গুয়াহাটি হাইকোর্ট জানান, কোনো ব্যক্তিকে যদি একবার ভারতের নাগরিক বলে ঘোষণা করা হয়, তবে আর পরিবর্তন করা যাবে না। অর্থাৎ একবার ভারতের নাগরিকত্ব পেলে সেই ব্যক্তিকে আর বিদেশী বলে ঘোষণা করা সম্ভব হবে না।

    জানা গেছে, নাগরিকত্ব প্রসঙ্গে একাধিক আবেদন জমা পড়েছিল আদালতে। আবেদনকারীদের বক্তব্য ছিল, তাদের প্রত্যেককেই একসময় ভারতীয় নাগরিকের মর্যাদা দেয়া হয়েছিল, কিন্তু পরবর্তীকালে সেই নাগরিকত্ব অস্বীকার করা হয়। তাদের ‘বিদেশী’ বলে ঘোষণা করা হয়। এই ঘোষণার বিরুদ্ধেই মামলা করেছিলেন ওই ব্যক্তিরা।

    সম্প্রতি ওই মামলাগুলোর শুনানিতে গুয়াহাটি হাইকোর্টের ফরেনার্স ট্রাইব্যুনাল বেঞ্চ সাফ জানিয়ে দেয়, কোনো ব্যক্তিকে যদি একবার ভারতীয় নাগরিকত্ব দেয়া হয়ে থাকে, তবে সেই বিষয়টি নিয়ে আর আলোচনা হতে পারে না। সেক্ষেত্রে বিষয়টিকে আইনি ভাষায় ‘রেস জুডিকাটা’ অর্থাৎ পূর্বেই বিচার হয়ে যাওয়া বলে বিবেচনা করতে হবে।

    আইনের নীতি অনুযায়ী, পূর্বে বিচার হওয়া কোনো বিষয়ে যদি তখনই সিদ্ধান্ত নেয়া হয়ে থাকে, তাহলে সেই একই বিষয় নিয়ে ওই একই বাদী ও বিবাদী পক্ষ আর মামলায় জড়াতে পারবেন না। কোনো ব্যক্তির নাগরিকত্ব বিচারের প্রশ্নটিকে এই জাতীয় আগে বিচার হওয়া মামলা বলেই দেখা উচিত, এই মামলা প্রসঙ্গে এমনই পর্যবেক্ষণ বিচারপতি এন কোটিস্বর সিং এবং বিচারপতি নানি ত্যাগিয়ার বেঞ্চের। তবে বৃহৎ ক্ষেত্রে এই পর্যবেক্ষণ কতখানি গুরুত্ব পাবে, আপাতত সেদিকেই লক্ষ্য রাখছে বিশেষজ্ঞরা।

    সূত্র : সংবাদ প্রতিদিন

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬