Journalbd24.com

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • অবরুদ্ধ মারিউপোল থেকে বের করে আনা হল আহত সৈন্যদের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ মে, ২০২২ ১৩:৪৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ মে, ২০২২ ১৩:৪৩

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    অবরুদ্ধ মারিউপোল থেকে বের করে আনা হল আহত সৈন্যদের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ মে, ২০২২ ১৩:৪৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ মে, ২০২২ ১৩:৪৩

    অবরুদ্ধ মারিউপোল থেকে বের করে আনা হল আহত সৈন্যদের

    দুই মাসের বেশি সময় ধরে ইউক্রেনের মারিউপোলের ইস্পাত কারখানা আজভস্টালে অবরুদ্ধ থাকা দুই শতাধিক সৈন্যকে উদ্ধার করা হয়েছে।

    ইউক্রেন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। দেমটির উপপ্রতিরক্ষামন্ত্রী হানা মালিয়ার বলেছেন, তাদের মধ্যে ৫৩ জন মারাত্মকভাবে আহত সৈন্যদের নোভোয়াজোভস্ক শহরে নেওয়া হয়েছে। এই শহরটা রাশিয়াপন্থী সৈন্যদের দ্বারা নিয়ন্ত্রিত।

    ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
    হানা মালিয়ার বলেছেন, আরও ২১১ জনকে মানবিক করিডোর ব্যবহার করে ওলেনিভকা শহরে পাঠানো হয়েছে, যেটাও বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকা।

    এর আগে রাশিয়া বলেছিল, আহত এই সৈন্যদের উদ্ধারের জন্য তারা একটি চুক্তিতে পৌঁছেছে।

    বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিবিসি জানায়, দক্ষিণাঞ্চলীয় এই বন্দর শহরটির একটি অবরুদ্ধ শিল্প কারখানা এলাকা থেকে সোমবার রাতে বেশ কয়েকটি বাসে করে সৈন্যদের বের করে আনা হয় ।

    রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে দেখানো হচ্ছে, আজভস্টাল থেকে আহত ইউক্রেনীয় সৈন্যদের উদ্ধার করা হচ্ছে।

    মালিয়ার বলেছেন, রাশিয়ার যেসব সৈন্যদের বন্দী করা হয়েছে তাদের সঙ্গে এই সৈন্যদের বিনিময় করা হবে।

    অর্থাৎ ইউক্রেন এই আহত সৈন্যদের ফিরে পাবে যখন তারা তাদের কাছে আটক রাশিয়ার সৈন্যদের ছেড়ে দেবে।

    এদিকে, মঙ্গলবার স্থানীয় সময় ভোররাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি তার এক ভিডিও বার্তায় বলেছেন, ইউক্রেনের সৈন্য, গোয়েন্দা বাহিনী, মধ্যস্থতাকারী এবং তাদের সঙ্গে রেড ক্রস ও জাতিসংঘ এই উদ্ধার অভিযান পরিচালনা করেছে।

    তিনি বলেন “ইউক্রেনের এই সব নায়কদের জীবিত অবস্থায় প্রয়োজন।”

    অবশ্য তিনি সতর্ক করে দেন যে, এই সৈন্যরা এখনই হয়তো মুক্তি পাচ্ছে না, তাদের মুক্ত করার আলোচনার জন্য ‘সময়’ লাগবে।

    রুশ সৈন্যরা মারিউপোলের দিকে অগ্রসর হওয়ার পর ইউক্রেনের শত শত সৈন্য গত মার্চ থেকে এই স্থানটিতে অবরুদ্ধ হয়ে আছে- যাদের মধ্যে রয়েছে আজভ রেজিমেন্ট, ন্যাশনাল গার্ড, পুলিশ, আঞ্চলিক প্রতিরক্ষা ইউনিটের সদস্য এবং বহু বেসামরিক বাসিন্দা।

    এটা এখনও পরিষ্কার নয় যে কতজন মানুষ ভূগর্ভস্থ বাঙ্কারে রয়ে গেছে।

    মালিয়ার বলেছেন, ইউক্রেনের সেনাবাহিনী, গোয়েন্দাবাহিনী, ন্যাশনাল গার্ড এবং বর্ডার গার্ড ‘যৌথভাবে এই উদ্ধার অভিযান করেছে তাদেরকে বাঁচাতে যারা সেখানে আটকে ছিল।’

    ওই ইস্পাত কারখানাটিতে যারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তাদের প্রশংসা করেন তিনি। তিনি বলেন, “তারা তাদের উপর অর্পিত নির্দেশ ও দায়িত্ব পুরোপুরি পালন করেছে।”

    সোমবার রাতে ফেসবুকে পোস্ট করা এক বার্তা ইউক্রেনের জেনারেল স্টাফ এই সৈন্যদেরকে ‘এই সময়ের বীর’ বলে অভিহিত করেন।

    সূত্র: বিবিসি

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬