Journalbd24.com

সোমবার, ২৩ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • বনে আগুন লাগানোয় সেই নারী টিকটকারের নামে মামলা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ মে, ২০২২ ১৪:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ মে, ২০২২ ১৪:১৯

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    বনে আগুন লাগানোয় সেই নারী টিকটকারের নামে মামলা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ মে, ২০২২ ১৪:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ মে, ২০২২ ১৪:১৯

    বনে আগুন লাগানোয় সেই নারী টিকটকারের নামে মামলা

    বনে আগুন লাগানোর ঘটনায় ভাইরাল টিকটক তারকা ডলির নামে মামলা করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ। বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষা আইনে তার নামে মামলা দায়ের করেছে ইসলামাবাদের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। বুধবার (১৮ মে) এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ।

    কোশার থানায় দায়ের হওয়া এফআইআর সূত্রে সিডিএ’র এক সহকারী পরিচালক জানিয়েছেন, সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে ডলি নামে এক টিকটকারকে বনে আগুন লাগানোর পর তার সামনে নাচতে দেখা গেছে। জায়গাটি মারগাল্লা হিলস ন্যাশনাল পার্কের অংশ, যেখানে সম্প্রতি বেশ কয়েকটি অগ্নিকাণ্ড ঘটেছে। এতে বনের বাস্তুতন্ত্রের ব্যাপক ক্ষতি হয়েছে।

    অবশ্য বনে আগুন লাগানোর অভিযোগ অস্বীকার করেছেন ডলি নামে ওই টিকটকার। জিও নিউজের উপস্থাপক আব্দুল্লাহ সুলতান এ তথ্য জানিয়েছেন।

    ডলি পাকিস্তানে জনপ্রিয় টিকটক তারকা। ক্ষুদ্র ভিডিও শেয়ারিং সাইটটিতে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে ১ কোটি ১০ লাখের বেশি অনুসারী রয়েছে।

    সম্প্রতি টিকটক ভিডিও বানাতে পাকিস্তানে বেশ কয়েক জায়গায় জঙ্গলে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। বিপজ্জনক এই ধারা আটকাতে পাকিস্তানে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন দেশটির বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তারা।

    কয়েকদিন আগে টিকটক ভিডিওর জন্য দুই যুবক মারগাল্লা পাহাড়ের জঙ্গলে আগুন দেওয়ার একটি ভিডিও ব্যাপক সমালোচনা ও ক্ষোভের জন্ম দেয়। ভিডিওতে এক টিকটকারকে গ্যাসলাইট দিয়ে জঙ্গলে আগুন দিতে দেখা যায়।

    আরেকটি ভাইরাল ভিডিওতে টিকটকার ডলিকে জঙ্গলের জ্বলন্ত গাছপালার সামনে নাচতে দেখা যায়। কয়েক সেকেন্ডের টিকটক ভিডিও বানাতে জঙ্গলের কয়েক ডজন গাছ পুড়িয়ে ছাই করে দিয়েছেন তিনি।

    টুইটারে সেই ভিডিও শেয়ার করে ইসলামাবাদের বন্যপ্রাণী ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারপারসন রিনা এস খান সাট্টি বলেছেন, টিকটকে এটি বিরক্তিকর ও সর্বনাশা প্রবণতা! এই গরম ও শুষ্ক মৌসুমে ফলোয়ার পেতে মরিয়া তরুণ-তরুণীরা জঙ্গলে আগুন ধরিয়ে দিচ্ছে!

    অস্ট্রেলিয়ায় জঙ্গলে আগুন দিলে যাবজ্জীবন কারাদণ্ডের বিধানের কথা উল্লেখ করে তিনি দাবি জানিয়েছেন, পাকিস্তানেও এ ধরনের আইন করা হোক। রিনার মতে, এসব মানসিক বিকারগ্রস্ত তরুণদের অবিলম্বে কারাগারে পাঠাতে হবে! এ কারণে এ ধরনের ঘটনার কোনো তথ্য থাকলে তা দ্রুত পাকিস্তান বন্যপ্রাণী বোর্ডকে জানানোর অনুরোধ জানিয়েছেন তিনি।

    এর আগে অ্যাবোটাবাদের একটি জঙ্গলে আগুন দেওয়ায় আরেক টিকটকারকে হেফাজতে নিয়েছিলেন পাকিস্তানের বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তারা।

    টিকটকের প্রতিক্রিয়া
    বনে আগুন লাগানোর এই ট্রেন্ড সম্পর্কে এক বিবৃতিতে টিকটক কর্তৃপক্ষ বলেছে, বিপজ্জনক বা বেআইনি আচরণ প্রচার করে এমন বিষয়বস্তু আমাদের নীতির লঙ্ঘন এবং সেগুলো এই প্ল্যাটফর্মে অনুমোদিত নয়।

    টিকটকের ভাষ্যমতে, বিপজ্জনক বা বেআইনি কাজগুলো চিহ্নিত করে আমরা সেগুলো হয় অপসারণ, সীমিতকরণ অথবা লেবেল যোগ করে দেই। আমরা ব্যবহারকারীর সুরক্ষার প্রতি আমাদের প্রতিশ্রুতিতে সর্বদা সজাগ এবং প্রত্যেককে তাদের আচরণে সতর্কতা ও দায়িত্ববোধ বজায় রাখতে উত্সাহিত করি, তা সে অনলাইনেই হোক বা অফলাইনে।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬