Journalbd24.com

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ মে, ২০২২ ১২:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ মে, ২০২২ ১২:৫২

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ মে, ২০২২ ১২:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ মে, ২০২২ ১২:৫২

    যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স

    যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়েছে। সন্দেহভাজন এবং নিশ্চিত হওয়া মাঙ্কিপক্সের নমুনাগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ ও স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

    ফ্রান্স, ইতালি এবং সুইডেনে সর্বশেষ নতুন করে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। এছাড়া বুধবার যুক্তরাষ্ট্র, স্পেন ও পর্তুগালে কয়েকজন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

    এদিকে, কানাডায় ১৩ জনের সন্দেহজনক নমুনা পরীক্ষা করে দেখা হচ্ছে।

    মধ্য ও পশ্চিম আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে মাঙ্কিপক্স সবচেয়ে বেশি দেখা যায়। এই অঞ্চলের বাইরে রোগটি যাদের ধরা পড়েছে, তাদের অনেকেই ওই অঞ্চলে ভ্রমণ করেছেন।

    যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের তথ্য অনুযায়ী, মাঙ্কিপক্স হলো একটি বিরল ভাইরাল সংক্রমণ। যেটির সাধারণত মৃদু উপসর্গ দেখা দেয় এবং বেশিরভাগ মানুষ কয়েক সপ্তাহের মধ্যে সেরে ওঠেন। ভাইরাসটি মানুষের মধ্যে সহজে ছড়ায় না এবং ব্যাপক জনসাধারণের মধ্যে ছড়ানোর ঝুঁকি খুব কম।

    গত ৭ মে যুক্তরাজ্যে এই রোগে আক্রান্ত প্রথম দুইজনের দেহে শনাক্ত হয়। ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি জানিয়েছে, রোগীরা সম্প্রতি নাইজেরিয়ায় ভ্রমণ করেছিলেন। তারা ইংল্যান্ডে প্রবেশের আগেই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৯ জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এই সংক্রমণের উৎস এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে রোগীরা 'স্থানীয়ভাবে আক্রান্ত' হয়েছেন বলে মনে করা হচ্ছে।

    বৃহস্পতিবার ইউরোপের সুইডেনে একজনের মাঙ্কিপক্স নিশ্চিত হওয়ার পাশাপাশি ইতালিতে একজন আক্রান্ত এবং ফ্রান্সে সন্দেহভাজন একজনের খবর পাওয়া গেছে।

    সুইডিশ কর্তৃপক্ষ বলেছে, কীভাবে মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন, তারা নিশ্চিত নয়। কিন্তু স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইতালির ব্যক্তি সম্প্রতি ক্যানারি দ্বীপপুঞ্জ ভ্রমণ করে এসেছেন।

    বুধবার পর্তুগালে পাঁচজন এবং স্পেনে সাতজন আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

    স্প্যানিশ সংবাদপত্র এল পাইসয়ের তথ্য অনুযায়ী, যদিও ইউরোপে মাঙ্কিপক্সের কোনো টিকার অনুমোদন দেওয়া হয়নি। স্প্যানিশ স্বাস্থ্য কর্তৃপক্ষ প্রাদুর্ভাব মোকাবেলায় কয়েক হাজার গুটিবসন্তের টিকা কিনেছে। মাঙ্কিপক্স গুটিবসন্তের মতো ভাইরাসের একই পরিবারভুক্ত।

    উত্তর আমেরিকায় যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষও একজন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে।

    তিনি সম্প্রতি কানাডা ভ্রমণ করেছিলেন, যেখানে ভাইরাসটিতে সন্দেহভাজন আক্রান্ত ১৩ জনের নমুনা পরীক্ষা করা হচ্ছে।

    স্বাস্থ্য কর্মকর্তাদের ভাষ্য, ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি 'ভাল' আছেন এবং 'জনসাধারণের জন্য কোনো ঝুঁকি নেই'।

    সূত্র : বিবিসি

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬