Journalbd24.com

সোমবার, ২৩ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ‘ইউক্রেনের আগে যুক্তরাষ্ট্রের উচিত নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা’
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ মে, ২০২২ ১৪:৪৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ মে, ২০২২ ১৪:৪৩

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    ‘ইউক্রেনের আগে যুক্তরাষ্ট্রের উচিত নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা’

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ মে, ২০২২ ১৪:৪৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ মে, ২০২২ ১৪:৪৩

    ‘ইউক্রেনের আগে যুক্তরাষ্ট্রের উচিত নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা’

    যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনকে সহায়তার আগে যুক্তরাষ্ট্রের উচিত নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা। বিশেষ করে, দেশের স্কুলগুলোর নিরাপত্তার জন্য তহবিল বাড়ানো অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

    সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্কুলে বন্দুক হামলায় ১৯ শিক্ষার্থী নিহতের ঘটনার বিষয়টি উল্লেখ্য করে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইউক্রেনে বিলিয়ন বিলিয়ন ডলার পাঠাতে পারলে, আমাদের বাচ্চাদের নিরাপদ রাখতে যা যা করা দরকার তা করতেও যুক্তরাষ্ট্রের সক্ষম হওয়া উচিত।’

    শুক্রবার (২৭ মে) হিউস্টনে চলমান ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের (এনআরএ) সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা ইরাক ও আফগানিস্তানে ট্রিলিয়ন ডলার খরচ করেছি। এর বিনিময়ে আমরা কিছুই পাইনি। তাই বাকি বিশ্বের ‘জাতি-গঠন করার’ আগে নিজেদের দেশের সন্তানদের জন্য নিরাপদ স্কুল তৈরি করা প্রয়োজন।

    চলতি মাসের শুরুর দিকে মার্কিন কংগ্রেস ইউক্রেনে প্রায় ৪০ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা পাঠানোর পক্ষে ভোট দেয়। গত ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসনের পর থেকে এ পর্যন্ত ইউক্রেনে প্রায় ৫৪ বিলিয়ন ডলারের সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

    বন্দুক হামলায় ১৯ শিক্ষার্থী নিহতের ঘটনায় শোক প্রকাশ করলেও ট্রাম্প যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার আহ্বান প্রত্যাখ্যান করে বলেন, ভদ্র আমেরিকানদের আত্মরক্ষায় আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া উচিত।

    প্রসঙ্গত, গত মঙ্গলবার (২৪ মে) টেক্সাসের ইউভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থী ও দুই শিক্ষক নিহত হয়। খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। পরে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হন, যিনি ওই স্কুলেরই সাবেক শিক্ষার্থী। 

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬