Journalbd24.com

সোমবার, ২৩ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • জেরুজালেমে মুসলিম এলাকায় ইহুদীদের পতাকা মিছিল, উত্তেজনা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ মে, ২০২২ ১৬:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ মে, ২০২২ ১৬:৫৯

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    জেরুজালেমে মুসলিম এলাকায় ইহুদীদের পতাকা মিছিল, উত্তেজনা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ মে, ২০২২ ১৬:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ মে, ২০২২ ১৬:৫৯

    জেরুজালেমে মুসলিম এলাকায় ইহুদীদের পতাকা মিছিল, উত্তেজনা

    জেরুজালেমের পুরোনো নগর কেন্দ্রের মুসলিম এলাকার ভেতর দিয়ে হাজার হাজার ইসরায়েলি ইহুদী মিছিল করেছে। এ ঘটনাকে ফিলিস্তিনিদের সহিংসতা বাধার উসকানি হিসেবে দেখা হচ্ছে।

    ফিলিস্তিনের প্রেসিডেন্ট এটাকে ‘আগুন নিয়ে খেলা’ বলে মন্তব্য করেছেন। সোমবার বিবিসি এ খবর জানিয়েছে।

    ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নিয়েছিল, সেই বিজয় উদযাপনের জন্য ইহুদীরা এ পতাকা মিছিল করে। এবার তারা এটি উদযাপন করছে এমন এক সময়, যখন কয়েক মাস ধরে মারাত্মক সব সহিংসতার ঘটনায় দুই পক্ষের সম্পর্কে তীব্র উত্তেজনা চলছে।

    আল-আকসা মসজিদ প্রাঙ্গন ইসরায়েলি ইহুদীদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত, এটিকে তারাও এক পবিত্র ধর্মীয় স্থান বলে দাবি করে।

    গত বছর এ পতাকা মিছিলকে কেন্দ্র করে ১১ দিন ধরে গাজায় ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের মধ্যে তীব্র সংঘাত চলেছিল। পুরো জেরুজালেমকেই ইসরায়েল তাদের রাজধানী বলে দাবি করে। কিন্তু তাদের এ দাবি বিশ্বের বেশিরভাগ দেশ এবং ফিলিস্তিনিরা প্রত্যাখ্যান করে আসছে।

    ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাতের একেবারে কেন্দ্রে আছে এ জেরুজালেম নগরীকে নিয়ে পাল্টাপাল্টি দাবি। ফিলিস্তিনিরা চায় তাদের ভবিষ্যত রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুজালেম। তবে ইসরায়েল বলছে, তারা এ নগরীকে কখনোই ভাগ করতে দেবে না।

    আল-আকসা মসজিদে রোববার সকাল থেকেই ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষ হয়েছে। ইসরায়েলি পুলিশ সেখানে স্টান গ্রেনেড ছোঁড়ে, ফিলিস্তিনিরা পাল্টা পাথর নিক্ষেপ করে।

    এর কিছুক্ষণ পরই একজন কট্টর ডানপন্থী ইসরায়েলি রাজনীতিকের নেতৃত্বে সেখানে পতাকা হাতে ইহুদীদের একটি বড় গোষ্ঠী এসে হাজির হয়। এরা সেখানে প্রার্থনা করারও চেষ্টা করে, যেটি বহুদিন ধরে প্রচলিত নিয়মের লঙ্ঘন।

    এ মিছিলকারীরা সেখানে পতাকা হাতে নাচানাচি করে। পরে অবশ্য ইসরায়েলি পুলিশ এসে তাদের থামায়।

    ফিলিস্তিনিরা ইহুদীদের এরকম কাজকর্মকে ইচ্ছেকৃত উস্কানি হিসেবে গণ্য করে। কয়েকটি উগ্রপন্থী গোষ্ঠী হুমকি দিয়েছে যে, তারা এগুলো সহ্য করবে না।

    ইহুদীরা এবং অমুসলিমরা এই স্থানটি কিছু নির্দিষ্ট সময়ে পরিদর্শন করতে পারে, তবে সেখানে তারা প্রার্থনা করবে না, বা কোন ধর্মীয় প্রতীক প্রদর্শন করবে না- এরকম একটি নিয়ম মেনে চলতে হয়।

    মুসলিমদের কাছে এ জায়গাটি হারাম শরিফ বলে পরিচিত; এর মধ্যেই পড়েছে আল আকসা মসজিদ। এটি ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। আর এ একই জায়গাকে ইহুদীরা বলে মাউন্ট টেম্পল, এটি তাদের ধর্মের সবচেয়ে পবিত্র স্থান।

    মুসলিম এলাকার ভেতর দিয়ে মিছিল : এ বছর মিছিলকারীদের পূর্ব জেরুজালেমের দামেস্ক গেইট দিয়ে মুসলিম এলাকায় ঢোকার অনুমতি দেয়া হয়েছে, যেটাকে ফিলিস্তিনিরা নিন্দা করেছে। গত বছর কিন্তু তাদের এ অনুমতি দেয়া হয়নি।

    বেশিরভাগ মিছিলকারী দামেস্ক গেট দিয়ে যাবে। তবে ক্ষুদ্র একটি অংশ জাফা গেট দিয়ে ইহুদী এলাকার ওয়েস্টার্ন ওয়াল পর্যন্ত যাবে। এ মিছিলে সাধারণত তরুণ ইহুদীরা যোগ দেয়। তারা জেরুজালেমের প্রাচীন অংশের অলি-গলি দিয়ে যাওয়ার সময় ইসরায়েলি পতাকা দোলায়, নাচে, গান গায়।

    এ বছর এই মিছিল হচ্ছে এমন এক সময়, যখন কিনা ইসরায়েলি আর ফিলিস্তিনিদের সম্পর্কে এমনিতেই চরম উত্তেজনা বিরাজ করছে।

    সম্প্রতি ইসরায়েলিদের ওপর ইসরায়েলি-আরবরা বেশ কিছু মারাত্মক হামলা চালিয়েছে। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছে বেশ কিছু ফিলিস্তিনি।

    অতি সম্প্রতি আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেকে গুলি করে হত্যার ঘটনাও উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। ফিলিস্তিনি তদন্তকারীরা বলেছেন, এক ইসরায়েলি সেনা তাকে হত্যার উদ্দেশ্যেই গুলি করেছিল।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬