Journalbd24.com

সোমবার, ২৩ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • আগামীতে নির্বাচনে লড়বেন না শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুন, ২০২২ ১৪:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুন, ২০২২ ১৪:৫২

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    আগামীতে নির্বাচনে লড়বেন না শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুন, ২০২২ ১৪:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুন, ২০২২ ১৪:৫২

    আগামীতে নির্বাচনে লড়বেন না শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

    স্বাধীনতার পর সবচেয়ে বেশি অর্থনৈতিক সংকটের মধ্যদিয়ে যাওয়া শ্রীলঙ্কায় পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলা সত্ত্বেও প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ক্ষমতা ছাড়ছেন না। অবশেষে ক্ষমতা ছাড়া না ছাড়ার বিষয়টি খোলাসা করেছেন তিনি। সোমবার (৬ জুন) প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে বলেন, ‘আমি একজন ব্যর্থ প্রেসিডেন্ট হিসেবে চলে যেতে পারি না। তবে আমি আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো না।’

    দেশটিতে সংকট তৈরি হওয়ার পর সোমবার প্রথম আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। রাজধানী কলম্বোতে তার সরকারি বাসভবনে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট গোতাবায়া আরও বলেন, ‘আমি পাঁচ বছরের ম্যান্ডেট পেয়েছি।’ সুতরাং আরও দুই বছর ক্ষমতায় থাকছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

    চলতি বছর মার্চ মাস থেকে অর্থনৈতিক সংকটের জেরে শ্রীলঙ্কার পরিস্থিতির চরম অবনতি ঘটে। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে সরব হয় গোটা দেশ। ভোগ্যপণ্যের আকাশচুম্বী দাম, জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধি, বিদ্যুৎ বিভ্রাট, ওষুধের তীব্র সংকট এসবের জন্য প্রেসিডেন্ট গোতাবায়া ও তার ভাই সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে দায়ী করে আসছেন আন্দোলনকারীরা।

    ‘গোতা গো হোম’ এই স্লোগানে তার বিরুদ্ধে আন্দোলন চলতে থাকে কয়েক মাস ধরে। আন্দোলনের মুখে অবশেষে গত মাসে বাধ্য হয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তার ভাই ও তৎকালীন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। তবে বহাল তবিয়তে থাকেন প্রেসিডেন্ট গোতাবায়া। পরে তিনি প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন রনিল বিক্রমাসিংহেকে।

    প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও তার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে এ বছর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং ভারত ও চীনসহ বিভিন্ন দেশ থেকে প্রায় ৪ বিলিয়ন ডলার ঋণ সহায়তার আশা করছেন।

    আগামীতে নির্বাচনে লড়বেন না শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

    প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আরও বলেছেন, তিনি জাতির সেবায় তার আগের সফল কর্মকাণ্ডের প্রতিলিপি দেখতে চান। তিনি একসময় নগর উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধান করতেন এবং ২০০৯ সালে ৩০ বছরের গৃহযুদ্ধের পর শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের অধীনে প্রতিরক্ষা সচিবও ছিলেন।

    এক প্রতিক্রিয়ায় টেলিমারের একজন অর্থনীতিবিদ প্যাট্রিক কুরান বলেন, ‘এতে আন্দোলনকারীদের শান্ত হওয়ার সম্ভাবনা নেই যারা তার অবিলম্বে পদত্যাগের আহ্বান জানাচ্ছেন। তিনি আরও বলেন, দুই বছরেরও বেশি সময় পর প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে, রাজাপাকসের মেয়াদ শেষ করার সিদ্ধান্ত আগামী কয়েক বছরে রাজনৈতিক অস্থিরতা তৈরি করবে এবং অর্থনৈতিক সংস্কার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে।’

    সূত্র: ব্লুমবার্গ, ডেইলি মিরর

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬