Journalbd24.com

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • বৃহস্পতিবার ব্রিকস সম্মেলন, থাকবেন পুতিনও
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জুন, ২০২২ ১৩:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জুন, ২০২২ ১৩:৫৪

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    বৃহস্পতিবার ব্রিকস সম্মেলন, থাকবেন পুতিনও

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জুন, ২০২২ ১৩:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জুন, ২০২২ ১৩:৫৪

    বৃহস্পতিবার ব্রিকস সম্মেলন, থাকবেন পুতিনও

    বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেইজিং আয়োজিত ভার্চুয়াল ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। ইউক্রেনে হামলা শুরুর পর এটিই প্রথমবারের মতো বিশ্ব নেতাদের সঙ্গে তার যোগ দেওয়ার ঘটনা ঘটবে।

    ব্রিকস সম্মেলনে চীন, ভারত ও রাশিয়া ছাড়াও সদস্য দেশ ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার প্রধানরা থাকছেন। এবারের সম্মেলনে বৈশ্বিক সমস্যাগুলো নিয়ে বিস্তৃত আলোচনা করা হতে পারে বলে জানিয়েছে সিএনএন।

    করোনাভাইরাস মহামারির পর বিশ্ববাসী দেখছে রাশিয়া-ইউক্রেন সংঘাত। এতে করে দেশে দেশে বেড়ে গেছে মূল্যস্ফীতি, দেখা দিয়েছে অর্থনৈতিক সংকটও। সংকট কমাতে এবারের ব্রিকস সম্মেলনকে আলাদাভাবে গুরুত্ব দেয়া হচ্ছে।  

    ব্রিকসের অন্তর্ভুক্ত পাঁচটি দেশ বিশ্বের ৪০ শতাংশ জনশক্তি ও ২৪ শতাংশ মোট দেশজ উৎপাদন (জিডিপি) ধারণ করে। সেখানে এবারের ১৪তম ব্রিকস সম্মেলন বড় রকমের ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা রয়েছে।

    কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন বলেছেন, বহুপাক্ষিক কার্যক্রমে ব্রিকসকে তাদের উদ্যোগ দ্বিগুণ করতে হবে। আশা করা যায় বড় চ্যালেঞ্জ মোকাবেলায় ব্রিকস শক্তিশালী ভূমিকা রাখবে।
     
    ব্রিকস সম্মেলনের ব্যাপারে চীনের অর্থনৈতিক বিশ্লেষক জু জিজুন বলেছেন, ব্রিকস গঠনের পর থেকে উন্নয়নশীল দেশগুলোর জন্য এটা অনেক বড় একটি প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। বাজার সামলাতে এ জোটের যেকোনো সিদ্ধান্তের প্রভাব সরাসরি বিশ্ববাজারে এসে পড়বে এ কথা স্বীকার না করে উপায় নেই। আমরা দেখতে পাচ্ছি বিশ্ব রাজনীতিতে স্নায়ুযুদ্ধের আভাস পাওয়া যাচ্ছে। ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিয়ে শুরু হয়ে গেছে নোংরা খেলা। এ অবস্থায় ব্রিকসের কার্যকরী সিদ্ধান্ত বড় রকমের প্রভাব ফেলবে।

    গত মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এবারের ব্রিকস সম্মেলনের মূল উপজীব্য রাশিয়া-ইউক্রেন সংঘাত। উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতির কথা চিন্তা করে হলেও এ সংঘাত কমিয়ে ফেলা উচিত।

    প্রসঙ্গত, ২০০৬ সালে ভারত, চীন, রাশিয়া ও ব্রাজিল মিলে ব্রিকস চালু করে। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা ২০১১ সালে ব্রিকসে যোগদান করে। মূলত উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিকে সমৃদ্ধ করতে ও একজোট হয়ে কাজ করতেই ব্রিকস প্রতিষ্ঠা করা হয়।
    সূত্র: সিএনএন।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬