Journalbd24.com

সোমবার, ২৩ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • অবশেষে যুক্তরাষ্ট্রে বন্দুক নিয়ন্ত্রণ বিল পাস
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ জুন, ২০২২ ১০:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ জুন, ২০২২ ১০:৪৮

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    অবশেষে যুক্তরাষ্ট্রে বন্দুক নিয়ন্ত্রণ বিল পাস

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ জুন, ২০২২ ১০:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ জুন, ২০২২ ১০:৪৮

    অবশেষে যুক্তরাষ্ট্রে বন্দুক নিয়ন্ত্রণ বিল পাস

    যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান বন্দুক সহিংসতার রাশ টানতে বন্দুক নিয়ন্ত্রণে একটি বিল পাস করেছে মার্কিন সিনেট। গত প্রায় ৩০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আগ্নেয়াস্ত্র আইন। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

    সংবাদমাধ্যমটি জানিয়েছে, ক্রমবর্ধমান বন্দুক সহিংসতার মধ্যেও আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট ও রিপাবলিকান শিবিরে মতভিন্নতা দেখা যাচ্ছিল। তবে এরপরও বন্দুক নিয়ন্ত্রণ বিলটি পাস করতে এদিন ১৫ জন রিপাবলিকান সিনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দেন। আর এতেই ৬৫-৩৩ ভোটে মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষে বিলটি পাস হয়।

    প্রসঙ্গত, গত মাসে নিউইয়র্কের বাফেলোতে একটি সুপারমার্কেটে এবং টেক্সাসের উভালদের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলার ঘটনায় ৩১ জন নিহত হয়। এর মধ্যে উভালদের ওই স্কুলের ১৯ জন শিশু শিক্ষার্থীও রয়েছে। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক আইন কঠোর করার জোর দাবি ওঠে এবং সর্বশেষ সিনেটে এ সংক্রান্ত একটি বিল পাস হলো।
    বিবিসি বলছে, মার্কিন সিনেটে বন্দুক নিয়ন্ত্রণ বিলটি পাস হওয়ার পর এখন এটিকে যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভের অনুমোদন নিতে হবে। আর এরপরই প্রেসিডেন্ট জো বাইডেন এটিতে স্বাক্ষর করে আইনে পরিণত করতে পারবেন। তবে এই কাজটি আগামী কয়েক দিনের মধ্যে হয়ে যেতে পারে বলেও জানিয়েছে ব্রিটিশ এই সংবাদমাধ্যমটি। 

    অবশ্য, সহিংসতা রোধে ডেমোক্র্যাট ও অন্যান্য কর্মীরা যতটা কঠোর একটি আইনের কথা ভেবেছিলেন এই বিলটি তার থেকে অনেক কম। নতুন এই বিলে ২১ বছরের কমবয়সী ক্রেতাদের জন্য কঠোরভাবে ব্যাকগ্রাউন্ড যাচাইয়ের কথা বলা হয়েছে। এছাড়া মানসিক স্বাস্থ্য প্রোগ্রাম এবং স্কুলে নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করতে দেশটির ফেডারেল তহবিলে ১৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ের কথা বলা হয়েছে।

    একইসঙ্গে এই বিলের অধীনে হুমকি হিসাবে বিবেচিত লোকদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র অপসারণের জন্য ‘লাল পতাকা’ আইন প্রয়োগ করতে অঙ্গরাজ্যগুলোকে উৎসাহিত করার আহ্বানও জানানো হয়েছে। বিবিসি বলছে, বিলটি এই কারণেও তাৎপর্যপূর্ণ যে, কয়েক দশকের মধ্যে এই প্রথমবারের মতো প্রস্তাবিত বন্দুক নিয়ন্ত্রণ আইন ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয়ের কাছ থেকে সমর্থন পেয়েছে। ঐতিহাসিকভাবে, মার্কিন বন্দুক আইন শক্তিশালী করার যেকোনো প্রচেষ্টা রিপাবলিকান পার্টি বরাবরই বাধাগ্রস্ত করেছে।
    টেক্সাসের রিপাবলিকান সিনেটর জন কর্নিন বলেছেন, বন্দুক নিয়ন্ত্রণের এই বিলটি আমেরিকানদের আরও নিরাপদ করবে। তিনি বলেন, ‘উভালদের স্কুলে আমরা যা দেখেছি এবং অনেক সম্প্রদায়ের মধ্যে যা দেখেছি তারপর কোনো কিছু না করে চুপচাপ বসে থাকাতে আমি বিশ্বাস করি না।’

    জন কর্নিনের ভাষায়, ‘কিছু না করে চুপ করে বসে থাকা আসলে যুক্তরাষ্ট্রের সিনেটে আমেরিকান জনগণের প্রতিনিধি হিসাবে আমাদের দায়িত্বের পরিত্যাগ।’

    সূত্র : বিবিসি নিউজ।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬