Journalbd24.com

সোমবার, ২৩ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • বিধ্বস্ত আফগানিস্তানকে সাহায্যের জন্য যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ জুন, ২০২২ ১১:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ জুন, ২০২২ ১১:৪৪

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    বিধ্বস্ত আফগানিস্তানকে সাহায্যের জন্য যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ জুন, ২০২২ ১১:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ জুন, ২০২২ ১১:৪৪

    বিধ্বস্ত আফগানিস্তানকে সাহায্যের জন্য যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান

    আফগানিস্তানের জব্দ করা বিদেশী তহবিল অবমুক্ত করার এবং যুদ্ধবিধ্বস্ত দেশটিকে দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে মারাত্মক ভূমিকম্প মোকাবেলায় সহায়তা করার জন্য আর্থিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য শনিবার যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান।
    মানবিক সংস্থাগুলো তালেবান কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে বুধবারের ৫.৯ মাত্রার ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের দু’টি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ, পাকতিকা এবং খোস্তের পরিবারগুলোকে সহায়তা প্রদান অব্যাহত রেখেছে বলে জানিয়েছে জাতিসঙ্ঘ।
    শনিবার জাতিসঙ্ঘের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, কিছু অসমর্থিত প্রতিবেদনে জানা গেছে, ছয়টি সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে তিনটিতে প্রায় ৭০০ থেকে ৮০০ পরিবার এখনো খোলা আকাশের নিচে বসবাস করছে।
    বিবৃতিতে আরো বলা হয়েছে, অক্ষত এবং আংশিকভাবে ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে বসবাসকারী পরিবারগুলো আরো কম্পন হতে পারে, এই ভয়ে খোলা জায়গায় বসবাস করতে শুরু করেছে।
    তালেবান কর্মকর্তাদের মতে, ভূমিকম্পে এ পর্যন্ত প্রায় ১ হাজার ১৫০ জন নিহত হয়েছেন, এবং আহত হয়েছে প্রায় ১ হাজার ৬০০ মানুষ। এছাড়া প্রায় ৩ হাজার ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস, এবং শত শত আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তান সীমান্তের কাছে দরিদ্র এবং সবচেয়ে প্রত্যন্ত পার্বত্য আফগান এলাকায় এই ধ্বংসলীলা আঘাত হেনেছে, যেখানে এই মাত্রার বিপর্যয় মোকাবেলার অবকাঠামোর যথেষ্ট অভাব রয়েছে।
    জাতিসঙ্ঘের শিশু তহবিল ইউনিসেফের মতে, নিহতদের মধ্যে অন্তত ১২১ জন শিশু ছিল এবং এই সংখ্যা আরো বাড়তে পারে।
    আফগান কর্তৃপক্ষ জীবিতদের অনুসন্ধান বন্ধ করে দিয়েছে এবং সক্ষমতার অভাবে তারা জরুরি প্রয়োজনীয় সাহায্য সরবরাহ করার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল।
    তালিবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি শনিবার রাজধানী কাবুলে সাংবাদিকদের বলেছেন, এই কঠিন সময়ে, আমরা যুক্তরাষ্ট্রকে আফগানিস্তানের জব্দকৃত সম্পদ ছেড়ে দিতে এবং আফগান ব্যাংকগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানাচ্ছি, যাতে সাহায্যকারী সংস্থাগুলো সহজেই আফগানিস্তানে সহায়তা প্রদান করতে পারে।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬