Journalbd24.com

সোমবার, ২৩ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের প্যারেডে হামলাকারী আটক
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ জুলাই, ২০২২ ১০:৪৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ জুলাই, ২০২২ ১০:৪৯

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের প্যারেডে হামলাকারী আটক

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ জুলাই, ২০২২ ১০:৪৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ জুলাই, ২০২২ ১০:৪৯

    যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের প্যারেডে হামলাকারী আটক

    যুক্তরাষ্ট্রের শিকাগোর কাছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বন্দুক হামলার ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম রবার্ট ই ক্রিমো। স্থানীয় সময় সোমবার (৪ জুলাই) যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বন্দুক হামলায় ছয়জন নিহত হন।

    এ ঘটনায় আহত হন কমপক্ষে আরও ২৪ জন। মঙ্গলবার (৫ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

    পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন রবার্ট ই ক্রিমোর বয়স ২২ বছর। অল্প সময় ধাওয়া করার পরই পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

    গতকাল সোমবার সকালে শিকাগোর শহরতলী হাইল্যান্ড পার্কে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ শুরুর পরপরই সকাল সোয়া দশটার দিকে প্রথম গুলির শব্দ পাওয়া যায়। পুলিশ বলছে, ওই বন্দুকধারী ছাদ থেকে এলোপাথাড়ি গুলিবর্ষণ করেন। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রবার্ট ই ক্রিমো নামের ওই যুবককে আগেই চিহ্নিত করেছিল হাইল্যান্ড পার্ক পুলিশ। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

    বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রে সম্প্রতি বন্দুক হামলা ও সহিংসতার ঘটনা অনেক বেড়েছে। ২০২২ সালে উত্তর আমেরিকার এই দেশটিতে প্রায় প্রতি সপ্তাহেই বন্দুক হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বন্দুক হামলার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ব্যথিত হয়েছেন বলে তিনি জানিয়েছেন।
    এদিকে হামলার ঘটনার পর এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, সোমবার সকালে বন্দুকধারীর হামলায় ৬ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৪ জন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    লেক কাউন্টির মেজর ক্রাইম টাস্ক ফোর্সের মুখপাত্র ক্রিস্টোফার কোভেলি সাংবাদিকদের বলেছেন, আজকের উৎসবের দিনটি আমাদের জন্য শোকের হয়ে গেল। অনেক মানুষের প্রাণহানি হয়েছে। অনেকে চিকিৎসাধীন। তিনি বলেন, এই কাজে বন্দুকধারী একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন রাইফেল ব্যবহার করেছে।

    পুলিশ কমান্ডার ক্রিস ওনিল বলেছেন, কাছাকাছি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ছাদে আগ্নেয়াস্ত্রের আলামত পাওয়া গেছে।

    প্রত্যক্ষদর্শী মাইলস জারেমস্কি বলেন, শান্তিপূর্ণভাবে প্যারেড অনুষ্ঠিত হচ্ছিল। প্যারেড শুরুর পরপরই সকাল সোয়া ১০টার দু’টি গুলির আওয়াজ পাওয়া যায়। সঙ্গে সঙ্গে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এরপর টানা ২০-৩০টি গুলির শব্দ পাওয়া যায়।

    সূত্র : বিবিসি

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬