Journalbd24.com

সোমবার, ২৩ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • আমার ব্যাগে বোমা, পাটনা থেকে দিল্লিগামী ফ্লাইটের ভেতরে যাত্রীর চিৎকার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জুলাই, ২০২২ ১২:০৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জুলাই, ২০২২ ১২:০৪

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    আমার ব্যাগে বোমা, পাটনা থেকে দিল্লিগামী ফ্লাইটের ভেতরে যাত্রীর চিৎকার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জুলাই, ২০২২ ১২:০৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জুলাই, ২০২২ ১২:০৪

    আমার ব্যাগে বোমা, পাটনা থেকে দিল্লিগামী ফ্লাইটের ভেতরে যাত্রীর চিৎকার

    উড্ডয়নের আগমুহূর্তে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমাতঙ্ক সৃষ্টি হয়েছে। মূলত টেক অফের আগে ফ্লাইটেরই এক যাত্রী তার ব্যাগে বোমা রয়েছে বলে দাবি করার পর এই আতঙ্ক দেখা দেয়। পরে অবশ্য এটি একটি প্রতারণা বলে প্রমাণিত হয়। -এএনআই, এনডিটিভি

    তবে অভিযুক্ত ওই যাত্রীকে আটক করা হয়েছে। ভারতের বিহারের পাটনা থেকে রাজধানী দিল্লিগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই ঘটনা ঘটে।প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে পাটনা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার সময় প্লেনের ভেতরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। এক যাত্রী নিজেই উঠে দাড়িয়ে জানান, তার ব্যাগে বোমা রয়েছে। আর এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

    পরে কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয় ফ্লাইটটিকে। নিরাপত্তা তল্লাশি চালিয়ে জানা যায়, প্লেনে কোনো বোমা ছিল না। ভুয়া আতঙ্ক ছড়ানোর অভিযোগে আটক করা হয়েছে ওই যাত্রীকে। তবে এর আগে নিরাপদে সকল যাত্রীকে ফ্লাইটটি থেকে বের করে আনা হয়। বিমানবন্দর সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বৃহস্পতিবার রাতে পাটনা থেকে দিল্লি যাওয়ার কথা ছিল ইন্ডিগোর ৬ই২১২৬ ফ্লাইটটির। যাত্রীদের বোর্ডিং শেষ করে প্লেনটি যখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছে, সেই সময়ই হঠাৎ এক যাত্রী উঠে দাঁড়ান এবং চিৎকার করে বলেন, তার ব্যাগে বোমা রয়েছে। আর এরপরই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্লেন থেকে নামার জন্য হুড়োহুড়িও শুরু হয়ে যায়।

    এদিকে, ওই যাত্রীর দাবি শুনেই প্লেনের ভেতর থেকে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে বোম্ব স্কোয়াড। সকল যাত্রীকে নিরাপদে বের করে এনে পুরো ফ্লাইটের ভেতরে তল্লাশি চালানো হয়, সকল যাত্রীর ব্যাগের পাশাপাশি আলাদাভাবে ওই যাত্রীর ব্যাগও বেশ কয়েকবার পরীক্ষা করা হয়। কিন্তু কোনো বোমাই উদ্ধার হয়নি।

    বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে, বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম ঋষি চন্দ সিং। প্রাথমিক তদন্তের পর বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা জানান, অভিযুক্ত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে মনে করা হচ্ছে। পাটনা জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকেও জানানো হয়েছে, প্লেনে কোনো বোমা পাওয়া যায়নি। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাতে যাত্রা বাতিল করে দেওয়া হয়। শুক্রবার সকালে যাত্রীদের নিয়ে ইন্ডগোর ওই প্লেনটির দিল্লি যাওয়ার কথা রয়েছে।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬