Journalbd24.com

সোমবার, ২৩ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • শ্রীলঙ্কায় বিক্ষোভ দমনে কঠোর অবস্থানে রনিল বিক্রমাসিংহে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ জুলাই, ২০২২ ১৬:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ জুলাই, ২০২২ ১৬:৩৫

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    শ্রীলঙ্কায় বিক্ষোভ দমনে কঠোর অবস্থানে রনিল বিক্রমাসিংহে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ জুলাই, ২০২২ ১৬:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ জুলাই, ২০২২ ১৬:৩৫

    শ্রীলঙ্কায় বিক্ষোভ দমনে কঠোর অবস্থানে রনিল বিক্রমাসিংহে

    অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কায় আন্দোলন দমাতে কঠোর অবস্থান নিয়েছে রনিল বিক্রমাসিংহের নতুন সরকার। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানী কলম্বোয় সরকারি দপ্তরগুলো থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যেরা অভিযান চালিয়ে বিক্ষোভকারীদের হটিয়ে দিয়েছে।

    এদিকে, অভিযানকালে আটক করা হয়েছে অন্তত নয় জনকে। এ সময় আহত হন সাংবাদিকসহ কয়েকজন। এমন বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেই শুক্রবার শপথ নিয়েছেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী দিনেশ গুনাবর্ধনে। খবর বিবিসি ও রয়টার্সের।

    পার্লামেন্টের ভোটাভুটিতে গত বুধবার প্রেসিডেন্ট নির্বাচিত হন রনিল বিক্রমাসিংহে। জনরোষের মুখে দেশ ছেড়ে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে পালানোর পর থেকে প্রধানমন্ত্রী রনিল ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। এরপরই বিক্ষোভ দমাতে কঠোর অবস্থানে যান রনিল।

    রাতেই বিক্ষোভকারীদের দখলে থাকা প্রেসিডেন্টের দপ্তরে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়—আধুনিক অস্ত্রসজ্জিত এ বাহিনীর শতাধিক সদস্য বিক্ষোভকারীদের তাঁবু গুঁড়িয়ে দিচ্ছেন।

    পরে বিক্ষোভকারীরা জানান, আকস্মিক অভিযানে সাংবাদিকসহ অর্ধশতাধিক বিক্ষোভকারী আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা মারধর করেছেন বিবিসির একজন ফটোসাংবাদিককেও। তাঁর ক্যামেরা ছিনিয়ে নিয়ে ধারণ করা ভিডিও মুছে দেওয়া হয়।

    ৩৪ বছর বয়সি বিক্ষোভকারী বুধিকা আবেরত্নে বলেন, ‘তাঁরা (নিরাপত্তা বাহিনীর সদস্যরা) আমাদের নির্মমভাবে পিটিয়েছে। এটা গণতন্ত্র নয়। গণতন্ত্র কী, সেটি প্রেসিডেন্ট রনিল জানেন না।’ ২৬ বছর বয়সি শিক্ষার্থী দিম্মিথু নিরাপত্তা বাহিনীর উদ্দেশে বলেন, ‘বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করবেন না; বরং আমাদের কথা শুনুন।’

    অভিযানের পর শুক্রবার সকালে প্রেসিডেন্টের দপ্তর ও আশপাশের এলাকায় বিক্ষোভকারীদের দেখা যায়নি। সেখানে স্বয়ংক্রিয় রাইফেল হাতে নিরাপত্তা বাহিনীকে টহল দিতে দেখা যায়। এমন পরিস্থিতিতেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।

    বিক্ষোভে অংশ নেওয়া ব্যবসায়ী ও ট্রেড ইউনিয়ন নেতা বসন্ত সামারসিংহে বলেন, মানুষ পুরো রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন চায়। তাই পার্লামেন্ট ভেঙে দেওয়া উচিত। কেননা এই পার্লামেন্টের প্রতি মানুষের আস্থা নেই। চূড়ান্ত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬