Journalbd24.com

সোমবার, ২৩ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • পুলিশ কর্মকর্তাকে খুনের স্থানেই জনসমক্ষে ফাঁসি কার্যকর
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ জুলাই, ২০২২ ১৬:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ জুলাই, ২০২২ ১৬:২৩

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    পুলিশ কর্মকর্তাকে খুনের স্থানেই জনসমক্ষে ফাঁসি কার্যকর

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ জুলাই, ২০২২ ১৬:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ জুলাই, ২০২২ ১৬:২৩

    পুলিশ কর্মকর্তাকে খুনের স্থানেই জনসমক্ষে ফাঁসি কার্যকর

    পুলিশের এক কর্মকর্তাকে হত্যার অভিযোগে প্রকাশ্যে অভিযুক্ত অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ওই পুলিশ কর্মকর্তাকে যেখানে হত্যা করা হয়েছিল শনিবার (২৩ জুলাই) সেখানেই অভিযুক্ত যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

    আর এর মাধ্যমে দুই বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথম প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। রোববার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
    প্রতিবেদনে বলা হয়েছে, দুই বছরেরও বেশি সময়ের মধ্যে শনিবার প্রথমবারের মতো প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। তবে এই ঘটনার সমালোচনা করেছে একটি এনজিও। প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরকে ‘মধ্যযুগীয়’ হিসাবে নিন্দা করে সংস্থাটি জানিয়েছে, পশ্চিম এশিয়ার এই দেশটিতে ক্রমবর্ধমান দমন-পীড়ন নিয়ে উদ্বেগ বাড়ছে।

    এএফপি বলছে, নরওয়েভিত্তিক এনজিও ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) বলেছে, প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা ওই ব্যক্তির নাম ইমান সাবজিকার। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর শিরাজে একজন পুলিশ অফিসারকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন তিনি। পরে শনিবার ভোরে অপরাধের স্থানে ফাঁসি দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

    সংস্থাটি বলছে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে খবর প্রকাশ করেছে এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ইমান সাবজিকার হিসাবে চিহ্নিত করেছে। চলতি মাসের শুরুর দিকে জনসমক্ষে ফাঁসি দিয়ে তার সাজা কার্যকর করতে ইরানের সুপ্রিম কোর্ট আদেশ দেয়।

    ইরান হিউম্যান রাইটস (আইএইচআর)-এর পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম বলেছেন, ‘জনসাধারণের মধ্যে এই নৃশংস শাস্তির পুনঃপ্রবর্তনের উদ্দেশ্য হলো প্রতিবাদ করা থেকে মানুষকে ভয় দেখানো।’

    তিনি আরও বলেন, ‘আমরা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে বেশি প্রতিবাদ করে -- বিশেষ করে প্রকাশ্যে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে -- এবং আন্তর্জাতিক সম্প্রদায় কঠোর অবস্থান নেওয়ার মাধ্যমে এই ধরনের মধ্যযুগীয় কর্মকাণ্ড বন্ধের বিষয়ে কাজ করতে পারি।’

    এএফপি বলছে, সোশ্যাল মিডিয়ায় প্রচারিত বেশ কিছু ছবিকে মৃত্যুদণ্ড কার্যকরের সময়কাল বলে দাবি করা হয়েছে। এসব ছবিতে ইরানের হালকা নীল এবং কালো ডোরাকাটা কারাগারের পোশাক পরা একজন ব্যক্তিকে একটি ট্রাকে ক্রেনের সাথে সংযুক্ত একটি দড়িতে মাটি থেকে কয়েক মিটার ওপরে ঝুলতে দেখা গেছে।

    ইরানে মৃত্যুদণ্ড সাধারণত কারাগারের দেয়ালের মধ্যেই সংঘটিত হয়। তবে মানবাধিকার কর্মীরা বলছেন, প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি ইরানে একটি প্রতিরোধক হিসাবে ব্যবহৃত হয়। বিশেষ করে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যার সাথে সম্পর্কিত কোনো অপরাধ ঘটলে প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকর করা হয়ে থাকে।

    আইএইচআর বলছে, শনিবারের আগে ২০২০ সালের ১১ জুন ইরানে সর্বশেষ প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটেছিল। সংস্থাটি আরও বলছে, পুলিশ অফিসারদের হত্যার জন্য মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়া আরও চার ইরানির ভাগ্য বর্তমানে একই ঝুঁকিতে রয়েছে।

    সূত্র : রয়টার্স।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬