Journalbd24.com

সোমবার, ২৩ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ইতালীয় উপকূলে পাঁচ লাশসহ প্রায় ৭০০ অভিবাসী উদ্ধার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ জুলাই, ২০২২ ১১:১৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ জুলাই, ২০২২ ১১:১৩

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    ইতালীয় উপকূলে পাঁচ লাশসহ প্রায় ৭০০ অভিবাসী উদ্ধার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ জুলাই, ২০২২ ১১:১৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ জুলাই, ২০২২ ১১:১৩

    ইতালীয় উপকূলে পাঁচ লাশসহ প্রায় ৭০০ অভিবাসী উদ্ধার

    ইতালির দক্ষিণ উপকূলীয় এলাকা থেকে পাঁচজনের লাশসহ প্রায় ৭০০ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার ইতালির কোস্টগার্ডের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

    ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইতালির ক্যালাব্রিয়া উপকূল থেকে ১২৪ মাইল দূরে একটি মাছ ধরার নৌকায় ৬৭৪ অভিবাসীর বেশিরভাগকে পাওয়া গেছে। অন্যদের পানি থেকে উদ্ধার করা হয়েছে।

    ইতালির কোস্টগার্ড, একটি বাণিজ্যিক জাহাজ এবং ফাইন্যান্স পুলিশের তল্লাশি ও উদ্ধার অভিযানে অভিবাসীরা উদ্ধার হয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, উদ্ধারকৃত অভিবাসীদের রোববার সকালের দিকে বন্দরনগরী সিসিলি এবং ক্যালাব্রিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে। সিসিলির মেসিনা শহরের হাসপাতালের মর্গে মৃতদেহ পাঁচটি আনা হয়েছে।

    দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ইতালিতে ৩৪ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী এবং অভিবাসী পৌঁছেছেন। যা গত বছরের একই সময়ের সাড়ে ২৫ হাজারের তুলনায় বেশি।

    ইউক্রেন সংঘাতের কারণে সৃষ্ট খাদ্য ঘাটতিতে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য থেকে নতুন করে ইউরোপমুখী অভিবাসীদের ঢলের হুমকি দেখা দিয়েছে। চলতি বছর ইউরোপযাত্রার অন্যতম সমুদ্রপথ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দেড় লাখের বেশি অভিবাসী পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    রোববার সকালের দিকে নরওয়ের পতাকাবাহী জাহাজ ওশান ভাইকিং লিবিয়া উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় একটি রাবারের নৌকা ভাসতে দেখে। পরে সেই নৌকা থেকে ৫৭ শিশুসহ ৮৭ জনকে উদ্ধার করা হয় বলে এক টুইট বার্তায় জানানো হয়েছে।

    এর আগে শনিবার পৃথক ঘটনায় জার্মানির একটি বেসরকারি সংস্থার তল্লাশি ও উদ্ধারকারী জাহাজ সি-ওয়াচ ভূমধ্যসাগরে চারটি নৌকা ভাসতে দেখে। এসব নৌকা থেকে কয়েকজন ছোট শিশু এবং দুই গর্ভবতী নারীসহ ৪০০ জনের বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়। সি-ওয়াচের মতে, সমুদ্রে ঢেউ এবং বাতাসের তীব্রতা না থাকায় ইতালীয় উপকূলে অভিবাসীরা সহজেই পৌঁছাতে পেরেছেন।

    সূত্র : রয়টার্স।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬