Journalbd24.com

সোমবার, ২৩ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • আমিরাতে ২৭ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত, ডুবলো রাস্তাঘাট
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জুলাই, ২০২২ ১৫:৩১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জুলাই, ২০২২ ১৫:৩১

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    আমিরাতে ২৭ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত, ডুবলো রাস্তাঘাট

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জুলাই, ২০২২ ১৫:৩১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জুলাই, ২০২২ ১৫:৩১

    আমিরাতে ২৭ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত, ডুবলো রাস্তাঘাট

    সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর এলাকায় মাত্র দুদিনে ২৩৪ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেশটিতে গত ২৭ বছরের মধ্যে জুলাই মাসে রেকর্ড করা এটিই সর্বোচ্চ বৃষ্টিপাত। বৃহস্পতিবার (১৮ জুলাই) আমিরাতের জাতীয় আবহাওয়া কেন্দ্রের (এনসিএম) এক মুখপাত্র গালফ নিউজকে এ তথ্য জানিয়েছেন।

    দুবাইভিত্তিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত মঙ্গলবার থেকে মাসাফিতে মোট ২১২ মিলিমিটার, ফুজাইরাহ শিল্প এলাকায় ১৮৭ দশমিক ৯ মিলিমিটার, কালবায় ১১২ দশমিক ২ মিলিমিটার এবং আল ফারফারে ১০৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছে এনসিএম।

    এদিকে, খালিজ টাইমস জানিয়েছে, শারজাহ, ফুজাইরাহ এবং রাস আল খাইমাহতে প্রবল বৃষ্টিপাত হয়েছে। এটিকে আমিরাতের আবহাওয়া কর্তৃপক্ষ দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জলমগ্নতা হিসেবে উল্লেখ করেছে।

    বৃহস্পতিবার এসব এলাকার বাসিন্দারা সকালে ঘুম থেকে উঠে দেখেন পার্কিং এরিয়ায় গাড়িগুলো পানিতে তলিয়ে রয়েছে। সাবওয়েতে জমে থাকা পানিকে আটকে গেছে অনেক গাড়ি।

    ফুজাইরাহর রাস্তাগুলোও ছিল প্লাবিত। ভিডিওতে দেখা যায়, জরুরি উদ্ধারকারী দলগুলো গলা সমান পানি থেকে লোকজনকে তুলে আনছে। অতিবর্ষণ আর জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি ও অবকাঠামো।

    বিরূপ আবহাওয়ার কারণে এরই মধ্যে বিশেষ সতর্কতা জারি করেছে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ। উপত্যকা ও বাঁধ থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে বাসিন্দাদের। রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় শারজাহ, ফুজাইরাহ এবং আরএকে-তে বেশ কয়েকটি রুট বন্ধ করে দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষজনকে বাড়িতে থাকতে অথবা চলাচলের জন্য বিকল্প রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬