Journalbd24.com

সোমবার, ২৩ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • নিলামে প্রিন্সেস ডায়ানার গাড়ি সাড়ে ছয় লাখ পাউন্ডে বিক্রি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২২ ১৩:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২২ ১৩:৫৪

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    নিলামে প্রিন্সেস ডায়ানার গাড়ি সাড়ে ছয় লাখ পাউন্ডে বিক্রি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২২ ১৩:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২২ ১৩:৫৪

    নিলামে প্রিন্সেস ডায়ানার গাড়ি সাড়ে ছয় লাখ পাউন্ডে বিক্রি

    প্রয়াত প্রিন্সেস ডায়ানার ব্যবহৃত ফোর্ড এসকর্ট আরএস টার্বো নিলামে বিক্রি হয়েছে সাড়ে ছয় লাখ পাউন্ডে। বাংলাদেশি মুদ্রায় যা সাত কোটি ২৯ লাখ ২৬ হাজার ২৮৩ টাকা।

    প্রিন্সেস ডায়ানা গাড়িটি তিন বছর ব্যবহার করেছিলেন। শপিং, রেস্তোরাঁয় প্রায়ই তাকে এই গাড়িটিতে দেখা যেত।

    দিন দু’য়েক পরই ডায়ানার মৃত্যু বার্ষিকী। এর আগে কালো রংয়ের ফোর্ড এসকর্ট গাড়িটি নিলামে বিক্রি করা হলো।

    বিবিসি জানিয়েছে, ১৯৯৭ সালের ৩১ আগস্ট সড়ক দুর্ঘটনায় মারা যান প্রিন্সেস ডায়ানা। তবে এর আগে ১৯৮৫ সালের আগস্ট থেকে প্রায় তিন বছর কালো রংয়ের ফোর্ড এসকর্ট আরএস টার্বো মডেলের ওই গাড়িটি ব্যবহার করেছিলেন তিনি। গাড়িটি ডায়ানার খুবই প্রিয় ছিল।

    শনিবার মধ্য ইংল্যান্ডের সিলভারস্টোন নিলামঘরে প্রিন্সেস অব ওয়েলস ডায়ানার কালো রংয়ের ফোর্ড এসকর্ট আরএস টার্বো মডেলের গাড়িটি নিলামে তোলা হয়। অডোমিটার অনুযায়ী, প্রিন্সেসকে নিয়ে গাড়িটি ৪০ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছে।

    শনিবারের নিলামে গাড়িটির দাম ওঠে সাত লাখ ৬৪ হাজার মার্কিন ডলার। ১৯৮৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত রাজপরিবারের রোলস-রয়েস এবং ডায়ামলার্স না নিয়ে নিজের ফোর্ড এসকর্ট টার্বো এস ১-এ ঘুরে বেড়াতেন প্রিন্সেস ডায়ানা। প্রিন্সেসের পছন্দ অনুযায়ী ফোর্ড এই গাড়িটি তৈরি করে দিয়েছিল। শপিং, রেস্তোরাঁ-সহ বিভিন্ন স্থানে যেতে নীল স্ট্রাইপের এই গাড়িটিই ছিল ডায়ানার সফরসঙ্গী।

    অত্যন্ত পছন্দের গাড়ি হওয়ায় এর সঙ্গে ঘন ঘন ছবি তুলতেন বাকিংহাম প্যালেসের এই বধূ। চেলসির বুটিক শপ এবং কেনসিংটনের বাইরে এই গাড়ির সাথেই তার ছবি তোলা হয়েছিল বলে জানাচ্ছে বিবিসি। কখনও প্রিন্স উইলিয়ামও থাকতেন গাড়িটির পেছনের সিটে।

    দুবাই, যুক্তরাষ্ট্র, ব্রিটেন থেকে ধনকুবেররা এসেছিলেন প্রিন্সেস ডায়ানার ব্যবহৃত এই ফোর্ড কিনতে । শেষে তা কিনেছেন ব্রিটেনেরই এক ব্যক্তি। তবে তার নাম প্রকাশ করেনি নিলামকারী সংস্থা। তিনি উত্তর ইংল্যান্ডের বাসিন্দা।

    অবশ্য গাড়িটা যে সে অর্থে খুব বিলাসবহুল ছিল, তেমন নয়। তবে প্রিন্স উইলিয়াম-প্রিন্সেস ডায়ানার যুগে ব্রিটেনে সবচেয়ে বেশি সংখ্যায় বিক্রি হয়েছিল এই মডেলের গাড়িই। সেই সংখ্যাও ৪১ লাখেরও বেশি বলে জানাচ্ছে অটো এক্সপ্রেস ওয়েবসাইট।

    আগামী ৩১ আগস্ট প্রিন্সেস ডায়ানার ২৫তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসের একটি টানেলে রহস্যজনকভাবে গাড়ি দুর্ঘটনায় মারা যান বিশ্বের অন্যতম সেরা এই সুন্দরী। তখন তার বয়স ছিল মাত্র ৩৬ বছর।

    এর আগে ২০২১ সালের জুনে প্রিন্সেস ডায়ানার ব্যবহৃত আরেকটি ফোর্ড এসকর্ট নিলামে বিক্রি হয়। সেসময় নিলামে ওই গাড়ির দর উঠেছিল ৫২ হাজার পাউন্ড।
    সূত্র: বিবিসি।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬