Journalbd24.com

সোমবার, ২৩ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • বিশালাকার জোড়া ভবন ভাঙা হবে আজ, ব্যাপক প্রস্তুতি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২২ ১৩:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২২ ১৩:৫৭

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    বিশালাকার জোড়া ভবন ভাঙা হবে আজ, ব্যাপক প্রস্তুতি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২২ ১৩:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২২ ১৩:৫৭

    বিশালাকার জোড়া ভবন ভাঙা হবে আজ, ব্যাপক প্রস্তুতি

    শুরু হয়ে গেছে কাউন্টডাউন। কয়েক ঘণ্টা পরই ভেঙে ফেলা হবে ভারতের নয়ডার যমজ অট্টালিকা (টুইন টাওয়ার)। কুতব মিনারের থেকেও উঁচু এই বহুতল ভবন ভাঙা ঘিরে নয়ডায় শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে।

    আজ রবিবার স্থানীয় সময় দুপুর আড়াইটা নাগাদ অট্টালিকা ধ্বংসের প্রক্রিয়া শুরু হবে। তিন হাজার ৭০০ কেজি বিস্ফোরক দিয়ে মাত্র ৯ সেকেন্ডেই গুঁড়িয়ে ফেলা হবে এই বিশালাকার বহুতল।

    অট্টালিকা ভাঙা ঘিরে রবিবার সকালে শেষ মহূর্তের তৎপরতা নয়ডায়। বহুতল ভাঙতে গিয়ে যেন কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্য একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

    সকাল থেকে দুপুর পর্যন্ত অট্টালিকা ভাঙার আগে কোন সময়ে কী করা হবে, তারই এক ঝলক রইল এখানে।

    স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় ফ্ল্যাটগুলোতে পাইপলাইনে গ্যাসের সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। সকাল ৭ টায় যমজ অট্টালিকা সংলগ্ন এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর কাজ শুরু হয়। আশপাশের সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়।

    সকাল ৯ টার মধ্যে অট্টালিকা চত্বর ও তার আশপাশের এলাকা ফাঁকা করে দেওয়া হচ্ছে।

    বেলা ১১ টায় যমজ অট্টালিকা চত্বরে যে সমস্ত নিরাপত্তারক্ষী রয়েছেন, তাদের নিরাপদ স্থানে সরানো হবে। দুপুর ১ টায় পরীক্ষা করে দেখার পর অট্টালিকা চত্বর ছাড়বেন টাস্ক ফোর্সের কর্মকর্তারা।

    দুপুর পৌনে ২টায় বহুতল ভবন ভাঙার আগে শেষ মুহূর্তে অট্টালিকা চত্বর আরো এক বার সম্পূর্ণ পরিদর্শন করা হবে। দুপুর সোয়া ২টায় নয়ডা-গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে বন্ধ করা হবে।

    দুপুর আড়াইটায় যমজ অট্টালিকা ভাঙার কাজ শুরু হবে। দুপুর পৌনে ৩টায় খোলা হবে নয়ডা-গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে।

    বিকেল ৪টায় আশপাশের ফ্ল্যাটগুলোতে পাইপলাইনে গ্যাস সরবরাহ আবার চালু করা হবে। পুরোদমে এই পরিষেবা চালু করতে তিন থেকে চার ঘণ্টা সময় লাগতে পারে বলে জানানো হয়েছে।

    বিকেল সাড়ে ৫টায় সব কিছু খতিয়ে দেখার পর পরিস্থিতি বুঝে আশপাশের বাসিন্দাদের ফেরানো হবে।

    যমজ অট্টালিকা ভাঙার আগে আশপাশের বাসিন্দাদের জন্য বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। অট্টালিকা সংলগ্ন বাসিন্দাদের বাড়ির দরজা-জানালা বন্ধ রাখতে বলা হয়েছে। বহুতল ভবন ভাঙার সময় বাড়ির ছাদে যেতে নিষেধ করা হয়েছে।

    আগামী ৩১ আগস্ট পর্যন্ত শহরে ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা জারি করেছে নয়ডা পুলিশ। অট্টালিকা ধ্বংসের সময় তার এক নটিক্যাল মাইলের (১.৮ কিলোমিটার) মধ্যে কোনো বিমান উড়বে না, নির্দেশিকা জারি করেছে নয়ডা প্রশাসন।

    ধ্বংসের জেরে ধুলার আস্তরণ পড়তে পারে, তাই দমকলের ইঞ্জিন রাখা হচ্ছে। আপৎকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে রাখা হচ্ছে এম্বুল্যান্সও।

    নয়ডার এই যমজ অট্টালিকা প্রথম থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল। এটি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছিল। যার পানি গড়িয়েছিল আদালতে। শেষে ২০২২ সালের ১২ আগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে, ২৮ আগস্ট ভেঙে ফেলতে হবে এই বহুতল ভবন। শীর্ষ আদালতের সেই নির্দেশ মেনেই আজ রবিবার পতন হচ্ছে এই অট্টালিকার। যার দিকে চোখ রয়েছে ভারতের পাশাপাশি বিশ্ববাসীর।
    সূত্র: আনন্দবাজার।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬