Journalbd24.com

সোমবার, ২৩ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • নতুন পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে রাশিয়ার ‘না’
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২২ ১৪:০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২২ ১৪:০০

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    নতুন পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে রাশিয়ার ‘না’

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২২ ১৪:০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২২ ১৪:০০

    নতুন পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে রাশিয়ার ‘না’

    পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ক নতুন চুক্তির খসড়াকে ‘ভারসাম্যহীন’ আখ্যা দিয়ে এতে সম্মতি দেয়নি পাঁচ শীর্ষস্থানীয় বিশ্বশক্তির অন্যতম রাশিয়া। দেশটির এই অবস্থান অন্য দেশগুলোর কাছ থেকে সমালোচনার সম্মুখীন হয়েছে।

    পরমাণু অস্ত্রের বিস্তার রোধ বিষয়ের চুক্তি ‘নিউক্লিয়ার নন-প্রলিফারেশন ট্রিটি’র (এনপিটি) নতুন খসড়ার ৩৪ নম্বর অনুচ্ছেদ নিয়ে আপত্তি তুলেছে রাশিয়া। এতে রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাওয়া ইউক্রেনের সর্ববৃহত্ পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্র জাপোরিঝিয়া ঘিরে সামরিক তত্পরতা নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করা হয়েছিল।

    করোনা মহামারির কারণে এনপিটি পর্যালোচনার ২০২০ সালের সম্মেলন পিছিয়ে ২০২২ সালে আয়োজিত হলো। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ১ আগস্ট থেকে প্রায় মাসব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

    ৩৪ নম্বর অনুচ্ছেদকে ‘ভারসাম্যহীন’ আখ্যা দিয়ে রাশিয়ার প্রতিনিধি ইগর বিশনেভেিস্ক বলেন, ‘কিছু অনুচ্ছেদে আমাদের আপত্তি রয়েছে, যেসব অনুচ্ছেদে স্পষ্টতই রাজনৈতিক উদ্দেশ্য আছে। ’ অন্য দেশগুলোও এই অনুচ্ছেদের সঙ্গে একমত নয় বলে মন্তব্য করেন তিনি।

    প্রতি পাঁচ বছর পর পর এনপিটি চুক্তি পর্যালোচনা করা হয়। এর লক্ষ্য বর্তমানে থাকা পারমাণবিক অস্ত্র হ্রাস ও নতুন দেশের কাছে এর প্রযুক্তি যাওয়া রোধ করা। ১৯৭০ সালে বিশ্বের ১৯০টি দেশের সমর্থনে এনপিটি চুক্তি স্বাক্ষরিত হয়।

    ২০১৫ সালে শেষ পর্যালোচনায় অংশগ্রহণকারীরাও সর্বসম্মতভাবে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছিলেন।

    এনপিটির চুক্তি চূড়ান্ত হতে সম্মেলনে অংশ নেওয়া সব দেশের অনুমোদন প্রয়োজন। সম্মেলনের সভাপতি গুস্তাভো জ্লাউভিনেন বলেন, ‘রাশিয়া খসড়া নিয়ে আপত্তি তোলায় চুক্তিতে সম্মতি আসার অবস্থা নেই। ’

    সম্মেলনে ঐকমত্য প্রতিষ্ঠিত না হওয়ায় হতাশা প্রকাশ করেছে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, চীনসহ বেশ কয়েকটি দেশ।

    অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনিং ওং জানান, চুক্তি না হওয়ায় তিনি হতাশ। তিনি বলেন, ‘অন্য সব রাষ্ট্র দ্বারা গৃহীত প্রস্তাবিত খসড়ার সঙ্গে আপস করতে অস্বীকার করে রাশিয়া চুক্তির অগ্রগতিতে বাধা দিয়েছে। ’

    মার্কিন প্রতিনিধি বনি জেনকিন্স বলেছেন, যুক্তরাষ্ট্র ‘যৌথ ঘোষণা না আসায় গভীরভাবে দুঃখিত। ’ রাশিয়ার কারণেই এই চুক্তির জন্য এত আয়োজন বলে মন্তব্য করেন তিনি।

    ডাচ রাষ্ট্রদূত জানান, আলোচনায় তাঁরা সন্তুষ্ট তবে সবার সম্মতি না আসায় হতাশ।

    চীনের রাষ্ট্রদূত বলেন, চুক্তি না হলেও নিরাপত্তা এবং বহুপাক্ষিকতার একটি গুরুত্বপূর্ণ অনুশীলন হয়েছে সম্মেলনে।

    নিরপেক্ষ এবং অপরমাণু শক্তিধর রাষ্ট্র অস্ট্রিয়া রাশিয়াসহ সব প্রভাবশালী রাষ্ট্রের সমালোচনা করেছে। আগের চুক্তিতে সম্মতি দেওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন এবং ফ্রান্স সাম্প্রতিক সময়ে তাদের পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়াচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করে অস্ট্রিয়া।

    জাপোরিঝিয়া নিয়ে পাল্টাপাল্টি

    রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেন অভিযান শুরুর পরপরই গত মার্চের শুরুতে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্র জাপোরিঝিয়া নিয়ন্ত্রণে নেয়। তবে বিদ্যুেকন্দ্রটি এখনো ইউক্রেনের কর্মীরাই চালাচ্ছেন। এর আশপাশে যুদ্ধ চলতে থাকায় ইউক্রেন, রাশিয়াসহ অনেকেই সম্ভাব্য পারমাণবিক দুর্ঘটনার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করছে। রাশিয়া ও ইউক্রেন সেখানকার যুদ্ধ পরিস্থিতির জন্য পরস্পরকে দায়ী করছে।

    কয়েক দিন আগে জাপোরিঝিয়া কেন্দ্র সাময়িকভাবে বিদ্যুত্ গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে সেখানে বিপর্যয় ঘটে তেজস্ক্রিয়া ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছিল বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।  

    সূত্র : বিবিসি ও এএফপি

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬