Journalbd24.com

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • গর্বাচেভকে শেষবিদায় জানাতে মানুষের ঢল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ সেপ্টেম্বর, ২০২২ ১৪:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ সেপ্টেম্বর, ২০২২ ১৪:৫২

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    গর্বাচেভকে শেষবিদায় জানাতে মানুষের ঢল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ সেপ্টেম্বর, ২০২২ ১৪:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ সেপ্টেম্বর, ২০২২ ১৪:৫২

    গর্বাচেভকে শেষবিদায় জানাতে মানুষের ঢল

    মস্কোতে এক অনাড়ম্বর অনুষ্ঠানে শনিবার সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভকে শেষ শ্রদ্ধা জানিয়েছে রুশরা। সে অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন না প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  

    মস্কোর ঐতিহাসিক হল অব কলামে রাখা গর্বাচেভের খোলা কফিনের সামনে সারিবদ্ধভাবে শ্রদ্ধা জানায় শোকার্তরা। হলটি রাশিয়ার শীর্ষ নেতাদের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য দীর্ঘকাল ধরে ব্যবহার করা হচ্ছে।

    ১৯৫৩ সালে জোসেফ স্তালিনের মৃতু্যর পর তাঁর মরদেহ এখানেই প্রথম রাখা হয়েছিল। গর্বাচেভকে মস্কোর মর্যাদাপূর্ণ নভোদেভিচি কবরস্থানে তাঁর স্ত্রী রাইসার পাশে দাফন করা হবে।

    ৯১ বছর বয়সে গর্বাচেভ গত মঙ্গলবার ‘গুরুতর ও দীর্ঘ অসুস্থতার’ কারণে মারা যান। ১৯৮৫ থেকে ১৯৯১ সালের মধ্যে ক্ষমতায় থাকাকালে গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নকে গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে রূপান্তরিত করার চেষ্টা করেছিলেন।

    বিংশ শতাব্দীর অন্যতম রাজনৈতিক এই ব্যক্তিত্ব স্নায়ুযুদ্ধের অবসান ঘটাতে সাহায্য করার জন্য এবং সোভিয়েত ইউনিয়নের পরিবর্তনের জন্য পশ্চিমা বিশ্বে প্রশংসিত। কিন্তু সোভিয়েতের পতনের পর রাশিয়ার বৈশ্বিক প্রভাব কমে যাওয়ায় এবং বাজার অর্থনীতিতে সংগ্রাম করায় গর্বাচেভের শানি্ত ও সংস্কারের পদক্ষপগুলো ঢাকা পড়ে যায়। ফলে তিনি নিজের দেশেই অনেকের কাছে নিন্দিত।

    গত কয়েক দশকে বেশির ভাগ সময় গর্বাচেভ রাজনীতি থেকে দূরে ছিলেন। তাঁর মৃত্যুতেও রাশিয়ার সরকারি মহলে দৃশ্যমান আলোচনা কম হয়েছে। ব্যস্ত সময়সূচির কথা জানিয়ে শেষকৃত্যের অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন পুতিনও।  

    তবে গর্বাচেভের মৃতু্যর পর হাসপাতালে তাঁকে শ্রদ্ধা জানান পুতিন। গত বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে পুতিনের শ্রদ্ধা জানানোর ছবি দেখানো হয়। সেখানে পুতিনকে একাকী গম্ভীরমুখে গর্বাচেভের খোলা কফিনের সামনে লাল গোলাপের তোড়া রাখতে দেখা যায়।
    ইউক্রেনে সামরিক অভিযানের কারণে রাশিয়ায় একমাত্র ঊর্ধ্বতন বিদেশি নেতা হিসেবে গর্বাচেভের শেষকৃত্যে যোগদানের ঘোষণা দেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান।

    ইউক্রেন যুদ্ধের আগে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের মধ্যে পুতিনের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল অরবানের। ক্রেমলিন জানিয়েছে, তাঁর মস্কো সফরে কোনো বৈঠকের পরিকল্পনা করা হয়নি।

    পুতিন বরাবরই সোভিয়েতের পতনকে বিংশ শতাব্দীর ‘সবচেয়ে বড় ভূ-রাজনৈতিক বিপর্যয়’ বলে অভিহিত করেছেন। ঐকবদ্ধ সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়ার প্রথম প্রেসিডেন্ট হওয়া বরিস ইয়েলত্সিনকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। সে অনুষ্ঠানে পুতিন ও গর্বাচেভ উভয়ই উপস্থিত ছিলেন। সূত্র : এএফপি

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬